bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 26
Leviticus 26
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 27 →
1
তোমরা নিজেদের জন্য কোন প্রতিমা তৈরী করবে না, খোদাই করা কোন প্রতিমূর্তি বা স্তম্ভ স্থাপন করবে না এবং পূজা করার জন্য দেশে কোন খোদাই করা পাথরের মূর্তি রাখবে না। কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
2
তোমার আমার নির্দেশিত সাব্বাথ দিনগুলি পালন করবে এবং আমার পীঠস্থানের প্রতি সম্মান প্রদর্শন করবে। জেন, আমিই প্রভু পরমেশ্বর।
3
তোমরা যদি আমার অনুশাসন মেনে চল এবং আমার নির্দেশ পালন কর
4
তাহলে আমি যথাকালে বৃষ্টি দান করব এবং তার ফলে ভূমি শস্য উৎপাদন করবে এবং দেশের বৃক্ষরাজি ফল দান করবে।
5
তোমাদের শস্য ঝাড়াইয়ের কাজ ফল সংগ্রহের সময় পর্যন্ত চলতে থাকবে এবং ফল সংগ্রহের কাজ বীজ বপনের সময় পর্যন্ত চলতে থাকবে। তোমরা ভোজনে পরিতৃপ্ত হবে এবং নিরাপদে দেসে বাস করবে।
6
আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।
7
তোমরা তোমাদের শত্রুদের বিতাড়িত করবে, তোমাদের সঙ্গে যুদ্ধে তারা নিহত হবে।
8
তোমাদের পাঁচজনই তাদের একশো জনকে তাদের বিতাড়িত করতে পারবে এবং একশো জন দশহাজার লোককে পরাস্ত করবে। তোমরা তোমাদের শত্রুদের যুদ্ধে নিহত করবে।
9
আমি তোমাদের প্রতি প্রসন্ন হব এবং তোমাদের সমৃদ্ধশালী ও বহুপ্রজ করব এবং তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ দৃঢ় করব।
10
তোমরা গোলায় সঞ্চিত শস্য ভোজন করবে এবং নতুন ফসল রাখার জন্য গোলা খালি করে পুরাতন শস্য বার করে আনবে।
11
আমি তোমাদের মধ্যে অধিষ্ঠান করব, তোমাদের দূরে সরিয়ে দেব না।
12
তোমাদেরই মাঝে চলবে আমার আসা যাওয়া।আমি হব তোমাদের ঈশ্বর আর তোমরা হবে আমার প্রজা।
13
আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি, মিশরীদের দাস হয়ে থাকতে দিই নি। আমিই তোমাদের কাঁধের জোয়াল ভেঙ্গে তোমাদের মাথা উঁচু করে চলবার সুযোগ দিয়েছি।
14
যদি তোমরা আমার কথা না শোন, আমার নির্দেশ পালন না কর,
15
যদি আমার অনুশাসন অমান্য কর, আমার শাসনবিধি অবজ্ঞা কর এবং এই ভাবে তোমরা আমার নির্দেশ পালন না করে তোমাদের সঙ্গে স্থাপিত আমার চুক্তি ভঙ্গ কর,
16
তাহলে আমি তোমাদের এই দশা করব: তোমাদের মধ্যে আমি সন্ত্রাস, ক্ষয়রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব ঘটাব, যার ফলে তোমাদের দৃষ্টি ক্ষীণ হবে এবং জীবনীশক্তি লোপ পাবে। তোমাদের বীজ বপন ব্যর্থ হবে কারণ শত্রু সেই ফসল ভোগ করবে।
17
আমি তোমাদের প্রতি বিমুখ হব, ফলে তোমরা শত্রুদের দ্বারা বিপর্যস্ত হবে। তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপর আধিপত্য করবে। কেউ তাড়া করলেও তোমরা পালিয়ে যাবে।
18
এর পরেও যদি তোমরা আমার বাক্যে কর্ণপাত না কর তাহলে আমি তোমাদের পাপাচরণের জন্য সাতগুণ বেশী শাস্তি বিধান করব।
19
আমি তোমাদের ক্ষমতার দর্প চূর্ণ করব, তোমাদের আকাশ লোহার মত এবং মাটি পিতলের মত করব।
20
ব্যর্থ হবে তোমাদের শ্রম, তোমাদের ভূমি শস্য উৎপাদন করবে না, দেশের বৃক্ষরাজিও ফল দান করবে না।
21
তবুও যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর, আমার কথা না শোন, তাহলে আমি তোমাদের পাপাচরণের শাস্তি সাতগুণ বেশী দেব।
22
আমি তোমাদের মাঝে হিংস্র জন্তু প্রেরণ করব। তারা তোমাদের সন্তানদের গ্রাস করবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে এবং তোমাদের জনসংখ্যা হ্রাস করবে। তোমাদের রাজপথগুলি হবে জনহীন।
23
এর পরেও যদি তোমারা আমার বাধ্য না হও এবং আমার বিরুদ্ধাচরণ কর,
24
তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাব এবং তোমাদের পাপের জন্য আমি স্বয়ং তোমাদের সাতগুণ দণ্ড দেব।
25
আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে।
26
আমি তোমাদের এমন খাদ্যসঙ্কটের মধ্যে ফেলব যে, দশজন স্ত্রীলোক একটি মাত্র উনুনে রুটি তৈরী করবে এবং ওজন করে তোমাদের রুটি বন্টন করবে। তা খেয়ে তোমাদের পেট ভরবে না।
27
এই পরেও যদি তোমরা আমার কথা না শোন এবং ক্রমাগত আমার বিরুদ্ধতা করতে থাক
28
তাহলে আমিও সক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করব। তোমাদের পাপের জন্য আমি তোমাদের সাতগুণ দণ্ড দেব।
29
নিজেদের পুত্র কন্যাদের মাংস তোমাদের খেতে হবে।
30
আমি উচ্চভূমিতে অবস্থিত তোমাদের দেবালয় ও ধূপবেদীগুলি ধ্বংস করব এবং তোমাদের বিগ্রহ গুলির ধ্বংসাবশেষের উপর তোমাদের মৃতদেহ নিক্ষেপ করব, তোমরা হবে আমার ঘৃণাস্পদ।
31
আমি তোমাদের নগরসমূহ ও মন্দিরগুলি ধ্বংস করব। তোমাদের সুরভি নৈবেদ্যের সৌরভ আমি আঘ্রাণ করব না।
32
তোমাদের দেশ আমি এমন ভাবে বিধ্বস্ত করব যে সেখানে বসবাসকারী তোমাদের শত্রুরা তা দেখে অবাক হবে।
33
তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।
34
তোমরা যতদিন শত্রুদের দেশে নির্বাসনে থাকবে এবং যতদিন তোমাদের দেশ জনহীন থাকবে ততদিন তোমাদের দেশ বিশ্রাম লাভ করবে।
35
যতদিন দেশ জনহীন থাকবে ততদিন দেশের মাটি বিশ্রাম ভোগ করবে ও বিরতি পালন করবে, কারণ তোমরা যখন দেশে ছিলে তখন দেশের মাটিকে বিশ্রাম দাও নি।
36
শত্রুদের দেশে তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তাদের হৃদয়ে আমি এমন ভীরুতা সঞ্চার করব যে বাতাসে গাছের পাতা ঝরে পড়ার শব্দে তারা ভয় পেয়ে পালাবে। তরবারির সম্মুখ থেকে লোকে যেমন পালায় তেমনি ভাবে তারা পালিয়ে যাবে এবং কেউ তাদের আক্রমণ না করলেও তারা পরাস্ত হবে।
37
কেউ তাদের তাড়া না করলেও তারা পালাতে গিয়ে একজন আরেক জনের উপরে পড়বে। শত্রুদের সম্মুখে দাঁড়াবার ক্ষমতা তাদের থাকবে না।
38
বিভিন্ন জাতির মাঝে তোমাদের অবলুপ্তি ঘটবে। শত্রুকুল তোমাদের গ্রাস করবে।
39
যারা বাকী থাকবে তারা শত্রুদের দেশে নিজেদের ও পিতৃপুরুষদের পাপের জন্য ক্রমেই নিঃশেষ হয়ে যাবে।
40
তাদের স্বীকার করতে হবে যে আমার সঙ্গে স্থাপিত সন্ধির চুক্তি লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করে তারা ও তাদের পিতৃপুরুষেরা অপরাধ করেছে,
41
তাই আমিও তাদের বিরুদ্ধে গিয়ে শত্রুদের দেশে তাদের নির্বাসিত করেছি। তখন তাদের অনমনীয় হৃদয় যদি নম্র হয় এবং নিজেদের কৃত অপরাধের দণ্ড তারা গ্রহণ করে,
42
তাহলে আমি যাকোবের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথা স্মরণ করব, ইস্হাক ও অব্রাহামের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথাও স্মরণ করব, স্মরণে আনব এই দেশের কথাও।
43
তাদের পরিত্যক্ত এই দেশ তাদের অবর্তমানে বিধ্বস্ত অবস্থায় বিশ্রাম লাভ করবে ও তারাও নিজেদের দণ্ড ভোগ করবে, কারণ তারা আমার অনুশাসন অগ্রাহ্য করেছিল এবং অবজ্ঞা করেছিল আমার বিধি ব্যবস্থাকে।
44
কিন্তু তা সত্ত্বেও তারা যখন শত্রুদের দেশে থাকবে তখন আমি তাদের নিঃশেষে ধ্বংস করব না, কিম্বা তাদের সঙ্গে আমার সম্বন্ধ ভঙ্গ করে তাদের পরিত্যাগ বা অবজ্ঞা করব না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর।
45
আমি যাদের ঈশ্বর হওয়ার জন্য সর্বজাতির সমক্ষে মিশর থেকে উদ্ধার করে এনেছি, তাদের জন্য তাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপিত আমার সন্ধি চুক্তির কথা স্মরণ করব কারণ আমিই প্রভু পরমেশ্বর।
46
সিনাই পাহাড়ে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে তাঁর এবং ইসরায়েলীদের মধ্যে এই সমস্ত অনুশাসন, বিচারবিধি ও বিধান প্রতিষ্ঠিত করলেন।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27