bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 4
Leviticus 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 5 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি অজ্ঞতা বশতঃ পাপ করে, অর্থাৎ প্রভুর পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তাঁর আজ্ঞা লঙ্ঘন করে তাহলে তাকে এই বিধান পালন করতে হবে।
3
যদি কোন অভিষেকপ্রাপ্ত পুরোহিতের এই ধরণের পাপাচরণের ফলে জনসাধারণ দোষের ভাগী হয়, তাহলে সে ঐ পাপের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিখুঁত একটি গোবৎস পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে।
4
সে ঐ গোবৎসটিকে সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে যাবে এবং প্রভুর সম্মুখে সেটার মাথায় হাত রেখে হনন করবে।
5
অভিষিক্ত পুরোহিত সেই গোবৎসের রক্ত কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের মধ্যে যাবে
6
এবং সেই রক্তে আঙুলে ডুবিয়ে পবিত্র স্থানের পর্দার সামনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।
7
তারপর পুরোহিত সেই রক্তের কিছুটা নিয়ে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত ধূপ বেদীর শৃঙ্গে লেপন করবে। গোবৎসটির অবশিষ্ট রক্ত নিয়ে সে সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদীর মূলে সেচন করবে।
8
প্রায়শ্চিত্ত বলিস্বরূপ সেই গোবৎসের সমস্ত মেদ, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
9
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্কের সঙ্গে যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।
10
স্বস্ত্যয়ন বলির গোবৎসের মেদ যে ভাবে পৃথক করে নিতে হয়, সেই ভাবে এটিরও পৃথক করবে এবং সেগুলি হোমবেদীর আগুনে আহুতি দেবে।
11
তারপর চামড়া, মাংস, মুণ্ড, পা গুলি, অন্ত্র ও গোময় সমেত
12
সেটির সব কিছু ইসরায়েলী শিবিরের এলাকার বাইরে নিয়ে গিয়ে শুচি স্থানে অর্থাৎ হোম বেদীর ছাই ফেলার জায়গায় কাঠের আগুনে পুড়িয়ে দেবে। সেখানেই সেটিকে পোড়াতে হবে।
13
যদি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অজ্ঞতাবশতঃ পাপ করে, সমাজের অগোচরে প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তারা দোষী হয়,
14
তাহলে সেই পাপকর্ম যখন প্রকাশিত হবে তখন সমগ্র ইসরায়েলী সমাজ প্রায়শ্চিত্ত বলিরূপে একটি গোবৎস উৎসর্গ করবে। জনতা সম্মিলন শিবিরে সেটিকে নিয়ে আসবে
15
এবং জনমণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেই গোবৎসের মাথায় হাত রেখে সেটিকে হনন করবে।
16
তারপর অভিষিক্ত পুরোহিত সেই গোবৎসের কিছুটা রক্ত নিয়ে সম্মিলন শিবিরের মধ্যে যাবে
17
এবং সেই রক্তে আঙুল ডুবিয়ে পর্দার সম্মুখে প্রভুর উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।
18
সেই রক্তের কিছুটা নিয়ে সে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত বেদীর শৃঙ্গে লেপন করবে ও অবশিষ্ট রক্ত সম্মিলন শিবিরের দ্বারে স্থাপিত হোম বেদীর মূলে ঢেলে দেবে।
19
তারপর বলির পশুর সমস্ত মেদ ছাড়িয়ে নিয়ে বেদীর আগুনে আহুতি দেবে।
20
এর ক্রিয়াকর্ম প্রায়শ্চিত্ত বলির গোবৎসের ব্যাপারের ক্রিয়াকর্মের অনুরূপ হবে। পুরোহিত এইভাবে জনতার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে।
21
সে গোবৎসটিকে শিবির এলাকার বাইরে নিয়ে গিয়ে প্রথম গোবৎসটিকে যে ভাবে পোড়ানো হয়েছিল সেইভাবে এটিকেও পোড়াবে। এই বলিদান সমগ্র সমাজের প্রায়শ্চিত্তের জন্য।
22
যদি কোন সমাজপতি পাপ করে, অজ্ঞতাবশতঃ তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে দোষী হয়,
23
তাহলে সে যখন নিজের পাপ সম্পর্কে অবহিত হবে, তখন সে নিজস্ব নৈবেদ্যস্বরূপ নিখুঁত একটি ছাগ নিয়ে আসবে।
24
ঐ ছাগের মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গ করার স্থানে প্রভু পরমেশ্বরের সম্মুখে সেটিকে হনন করবে। এটি হবে প্রায়শ্চিত্ত বলিদান।
25
পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে।
26
স্বস্ত্যয়ন বলির মেদের মত এটিরও সমস্ত মেদ বেদীর আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে সমাজপতির পাপ স্খালনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।
27
যদি সাধারণ লোকের মধ্যে কেউ অজ্ঞতাবশতঃ প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে দোষী হয়,
28
তা হলে সে যখন নিজের পাপের কথা জানতে পারবে, তখন সে নিজের পাপের জন্য নৈবেদ্যস্বরূপ নিজের পশুপাল থেকে একটি ছাগী নিযে আসবে।
29
সে ঐ প্রায়শ্চিত্ত বলির মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।
30
তারপর পুরোহিত নিজের আঙুলে কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
31
সে স্বস্ত্যয়ন বলির মেদের মত তার সমস্ত মেদ পৃথক করে নেবে। পরে পুরোহিত প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যরূপে সেগুলি আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা লাভ করবে।
32
যদি কেউ প্রায়শ্চিত্ত বলিস্বরূপ মেষশাবক উৎসর্গ করতে চায়, তাহলে তাকে নিখুঁত একটি মেষী আনতে হবে।
33
প্রায়শ্চিত্ত স্বরূপ সেই বলির মাথায় হাত রেখে সে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।
34
তারপর পুরোহিত নিজের আঙুলে সেই প্রয়াশ্চিত্ত বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
35
পরে স্বস্ত্যয়ন বলির মেষশাবকের মেদ যে ভাবে পৃথক করা হয় সেইভাবে পুরোহিত সেটির সমস্ত মেদ পৃথক করে নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত ভক্ষ্য নৈবেদ্যের উপরে রেখে হোমানলে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করলে তার পাপ ক্ষমা করা হবে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27