bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 16
Leviticus 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 17 →
1
হারোণের দুই পুত্র প্রভু পরমেশ্বরের সান্নিধ্যে গিয়ে মারা যাওয়ার পর প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে কথা বললেন।
2
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি তোমার ভাই হারোণকে বল, সে যেন পর্দার অন্তরালে মহাপবিত্র স্থানে চুক্তি সিন্দুকের উপরে স্থিত আবরণের সম্মুখে সব সময়ে না যায়, তাহলে সে মারা যাবে। কারণ সেই আবরণের উপরে মেঘের মধ্য থেকে আমি দর্শন দেব।
3
হারোণ প্রায়শ্চিত্তের জন্য একটি গোবৎস এবং হোমের জন্য একটি মেষ সঙ্গে নিয়ে এই ভাবে মহাপবিত্র স্থানে প্রবেশ করবে।
4
তার পরিধানে থাকবে রেশমী বস্ত্রের পোষাক পায়জামা, কোমরবন্ধ ও সূতী বস্ত্রের উষ্ণীষ। এইগুলি সবই পবিত্র বস্ত্র। সে স্নান করে এই সব পোষাক পরবে।
5
পরে সে ইসরায়েলী জনমণ্ডলীর কাছে প্রায়শ্চিত্ত বলির উদ্দেশ্যে দুটি ছাগ এবং হোম বলির জন্য একটি মেষ নিয়ে আসবে।
6
হারোণ নিজের জন্য প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি গোবৎস এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে।
7
পরে সে ঐ ছাগ দুটি নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করবে।
8
তারপর হারোণ ঐ ছাগ দুটির নির্বাচনের জন্য পাশার দান ফেলবে। এদের একটি থাকবে প্রভু পরমেশ্বরের জন্য এবং অন্যটিকে বিসর্জন দেওয়া হবে।
9
পাশার দান ফেলার পর যে ছাগটি প্রভু পরমেশ্বরের জন্য নির্দিষ্ট হবে হারোণ সেটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে।
10
আর পাশা নিক্ষেপের দ্বারা যে ছাগটি বিসর্জনের জন্য নির্দিষ্ট হবে, সেটিকে প্রান্তরে নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে। প্রায়শ্চিত্ত সাধনের জন্য জীবিত অবস্থায় সেটিকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত করতে হবে।
11
হারোণ নিজের প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি এনে নিজের এবং নিজ বংশের জন্য প্রায়শ্চিত্ত করবে। নিজের পাপস্খালনের জন্য সে ঐ গোবৎসটিকে বলিরূপে উৎসর্গ করবে।
12
প্রভু পরমেশ্বরের সম্মুখে বেদীর উপর থেকে সে জ্বলন্ত অঙ্গারে পূর্ণ ভস্মাধার এবং এক মুঠো সুগন্ধি ধূপের চূর্ণ নিয়ে সে পর্দার পিছন দিকে যাবে।
13
ঐ ধূপ সে প্রভু পরমেশ্বরের সম্মুখে আগুনে আহুতি দেবে। তাহলে প্রভু পরমেশ্বরের বিধান সংবলিত চুক্তি সিন্দুকের উপরের আবরণটি ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন হবে। ফলে তার মৃত্যু হবে না।
14
তারপর সে ঐ গোবৎসের রক্ত কিছুটা আঙুলে নিয়ে আবরণের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।
15
পরে সে জনতার প্রায়শ্চিত্তের জন্য নির্দিষ্ট ছাগটি হনন করে তার রক্ত পর্দার পিছন দিকে নিয়ে গিয়ে গোবৎসের রক্ত যে ভাবে ছিটিয়ে দিয়েছিল, সেইভাবে ছাগটির রক্তও আবরণের সম্মুখে সাতবার ছিটিয়ে দেবে।
16
এইভাবে ইসরায়েলী জনতার নানাবিধ অশুচিতা, অধর্ম ইত্যাদি সর্বপ্রকার পাপের দরুণ কলুষিত পবিত্র স্থানের প্রায়শ্চিত্ত করবে।
17
প্রায়শ্চিত্ত করার জন্য পবিত্রস্থানে প্রবেশ করার সময় থেকে যতক্ষণ না সে সেখান থেকে বেরিয়ে আসে এবং নিজের, নিজ বংশের ও ইসরায়েলী সমাজের জন্য প্রায়শ্চিত্ত সম্পন্ন না করে, ততক্ষণ সম্মিলন শিবিরে কোন লোক থাকবে না।
18
সে বেরিয়ে এসে প্রভু পরমেশ্বরের সম্মুখে বেদীর কাছে গিয়ে নিজের জন্য প্রায়শ্চিত্ত করবে এবং সেই গোবৎস ও ছাগের রক্ত কিছুটা নিয়ে বেদীর চারিদিকে শৃঙ্গের উপর লেপন করে দেবে।
19
সেই রক্তের কিছুটা সে আঙুলে করে বেদীর উপরে সাতবার ছিটিয়ে দিয়ে ইসরায়েলীদের অশৌচ দোষ থেকে সেটিকে মুক্ত করবে।
20
এইভাবে পবিত্রস্থান, সম্মিলন শিবির ও বেদীর প্রায়শ্চিত্ত সম্পন্ন করার পরে সে জীবিত ছাগটি নিয়ে আসবে।
21
হারোণ জীবিত ছাগটির মাথায় দুহাত রেখে ইসরায়েলীদের কৃত সমস্ত অপরাধ, অধর্ম ও তাদের সর্ববিধ পাপ স্বীকার করে ঐ ছাগের মস্তকে অর্পণ করবে এবং ছাগটিকে নিয়ে যাবার জন্য নিযুক্ত লোকের দ্বারা সেটিকে বিজন প্রান্তরে পাঠিয়ে দেবে।
22
ছাগটি তাদের সমস্ত অধর্ম বহন করে মরু প্রান্তরে চলে যাবে, সেই ব্যক্তি সেটিকে সেখানে ছেড়ে দিয়ে আসবে।
23
তারপর হারোণ সম্মিলন শিবিরে প্রবেশ করবে। পবিত্রস্থানে প্রবেশ করার সময় যে সব রেশমী পেশাক সে পরেছিল সব খুলে সেখানে রাখবে।
24
তারপর সে কোন শুচিশুদ্ধ জায়গায় গিয়ে স্নান করে নিজের কাপড়চোপড় পরে বাইরে আসবে এবং নিজের ও জনসাধারণের জন্য হোমবলি উৎসর্গ করে নিজের ও জনসাধারণের জন্য প্রায়শ্চিত্ত করবে।
25
প্রায়শ্চিত্ত বলির মেদ সে বেদীর উপরে আহুতি দেবে।
26
যে ব্যক্তি বিসর্জনের ছাগটিকে ছেড়ে দিয়ে আসবে, তাকে তার পরিধেয় বস্ত্র ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ইসরায়েলী ছাউনিতে প্রবেশ করতে পারবে।
27
প্রায়শ্চিত্ত বলির গোবৎস ও ছাগ, যাদের রক্ত প্রায়শ্চিত্তের জন্য পবিত্রস্থানে নিয়ে যাওয়া হবে, লোকে সেগুলিকে ছাউনি এলাকার বাইরে নিয়ে গিয়ে তাদের চামড়া, মাংস ও মল আগুনে পুড়িয়ে দেবে।
28
যে ব্যক্তি সেগুলি পোড়াবে তাকে জামা কাপড় ধুয়ে স্নান করতে হবে। তারপর সে ছাউনিতে প্রবেশ করতে পারবে।
29
তোমাদের জন্য চিরস্থায়ী বিধান এই: সপ্তম মাসের দশম দিনে তোমরা এবং তোমাদের মধ্যে যারা প্রবাসী, তোমরা সকলেই উপবাস করবে এবং কোন কাজ করবে না।
30
কারণ সেই দিন তোমাদের শুচি করার জন্য প্রায়শ্চিত্ত করা হবে। প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের সকল পাপ থেকে শুচি হবে।
31
তোমাদের বিশ্রামের জন্য সেই দিন হবে কর্মবিরতির দিন। এই দিনে তোমরা উপবাস করবে। এই বিধি চিরস্থায়ী।
32
যে পুরোহিত তার পিতার স্থলে পৌরোহিত্যের জন্য অভিষিক্ত ও নিযুক্ত হবে সে-ই প্রায়শ্চিত্ত করবে এবং পবিত্র রেশমী বস্ত্র পরিধান করবে।
33
সে পবিত্র স্থান, সম্মিলন শিবির ও বেদীর জন্য প্রায়শ্চিত্ত করবে। পুরোহিতবৃন্দ এবং সমাজের সকল লোকের জন্যই প্রায়শ্চিত্ত করবে।
34
ইসরায়েলীদের কৃত সকল পাপের জন্য বছরে একবার প্রায়শ্চিত্ত করার এই বিধি হবে চিরস্থায়ী। মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমতই সব কাজ করলেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27