bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 3
Leviticus 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 4 →
1
কোন ব্যক্তি যদি শান্তি স্বস্ত্যয়নের জন্য তার পশুপাল থেকে বৃষ কিম্বা গাভী উৎসর্গ করতে চায়, তাহলে তাকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিখুঁত পশু উৎসর্গ করতে হবে।
2
সে বলির পশু মাথায় হাত রেখে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিতদের একজন সেই বলির রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।
3
তারপর সে স্বস্ত্যয়নের জন্য প্রদত্ত বলির একাংশ হোমানলে আহুতি দেবে। সে ঐ বলির পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
4
বৃক্ক দুটি এবং তার উপরে ওআশেপাশের সমস্ত মেদ ও বৃক্ক সমেত যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।
5
পরে হারোণ বংশীয় পুরোহিতেরা বেদীর উপরে প্রজ্বলিত হোমানলে সেগুলি আহুতি দেবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা হবে সৌরভজনক হোম নৈবেদ্য।
6
যদি সেই ব্যক্তি শান্তি স্বস্ত্যয়নের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদানের পশু নিজের মেষপাল থেকে দেয়, তাহলে তাকে পুরুষ কিম্বা স্ত্রী জাতীয় নিখুঁত পশু উৎসর্গ করতে হবে।
7
সে যদি মেষশাবক উৎসর্গ করতে চায় তাহলে সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেটিকে নিয়ে যাবে,
8
আর সম্মিলন শিবিরের দ্বারে সেটির মাথায় হাত রেখে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিত তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।
9
সেই স্বস্ত্যয়ন বলির একাংশ নিয়ে সে আহুতি দেবে। তারপর তার মেদ, মেরুদণ্ডের গোড়া থেকে মেদ সহ লেজটি, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
10
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্ক সহ যকৃতের উপরের অংশ সে পৃথক করে নেবে।
11
তারপর সেগুলি বেদীর আগুনে আহুতি দেবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য।
12
যদি সে ছাগ উৎসর্গ করে তবে সেটিকে সে প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করবে।
13
ছাগটির মাথায় হাত রেখে সে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। হারোণ বংশীয় পুরোহিতদের একজন তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।
14
তারপর সে ঐ বলির একাংশ নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেবে, অর্থাৎ তার পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
15
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ ও বৃক্ক সহ যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে এবং সেগুলি
16
পুরোহিত বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য। এর সৌরভ তাঁর প্রীতিজনক। সমস্ত মেদ প্রভু পরমেশ্বরের প্রাপ্য।
17
তোমরা যেখানেই বাস কর না কেন, বংশ পরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে। তোমরা কখনও রক্ত বা মেদ খাদ্যরূপে গ্রহণ করবে না।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27