bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 1
Nehemiah 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 2 →
1
পারস্যের সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের বিংশতি বর্ষের কিশলেব মাসে যখন আমি নহিমিয় রাজধানী সুসাতে ছিলাম,
2
তখন আমার এক ভাই হনানি একদল লোকের সঙ্গে যিহুদীয়া থেকে আমার কাছে এসেছিল। যে ইহুদীরা বন্দীদশা থেকে রক্ষা পেয়ে পালিয়ে গিয়েছিল তাদের সম্বন্ধে এবং জেরুশালেম সম্বন্ধে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম।
3
তারা আমাকে বলেছিল যে, বন্দীদশা থেকে অবশিষ্ট যারা রক্ষা পেয়েছিল তারা সেই প্রদেশে মহাকষ্ট এবং লাঞ্ছনা ভোগ করছে। জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে গেছে আর আগুনে তার সব দ্বারগুলি পুড়ে গেছে।
4
এই কথাগুলি শুনে আমি বসে পড়ে অশ্রুপাত করলাম। কিছুদিন শোক পালন করলাম, উপবাস করলাম আর স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম।
5
আমি বললাম, হে স্বর্গের প্রভু পরমেশ্বর, তুমি মহান! আমরা সসম্ভ্রমে তোমার সামনে এসে দাঁড়াই। যারা তোমাকে ভালবাসে এবং তোমার আদেশ পালন করে তুমি তাদের সঙ্গে তোমার শর্ত রক্ষা কর, তাদের প্রতি কৃপা পরবশ হও।
6
তোমার এই সেবক, তোমার প্রজা এবং তোমার দাস, ইসরায়েলের জন্য দিনরাত প্রার্থনা করে। আমি স্বীকার করছি যে আমরা—ইসরায়েলীরা পাপ করেছি। আমি এবং আমার পিতৃকুল আমরা সকলেই পাপ করেছি।
7
আমরা তোমার সঙ্গে অতি মন্দ ব্যবহার করেছি। তোমার দাস মোশিকে যে অনুশাসন তুমি দিয়েছিলে সেই অনুশাসন পালন করিনি। তোমার বিধান অনুসরণ করিনি, তোমার বিচার আমরা মেনে নিইনি।
8
তুমি তোমার সেবক মোশিকে যে আদেশ দিয়েছিলে, বলেছিল, যদি তোমরা আমার আদেশ অমান্য কর তাহলে আমি তোমাদের বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে দেব–স্মরণ কর সেই কথা।
9
কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরে আস আর আমার আদেশ পালন কর এবং সেগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ কর, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক যারা পৃথিবীর সুদূর প্রান্তে ছড়িয়ে আছে, তাদের আমি সেখান থেকে সংগ্রহ করে আনব এবং আমার নাম প্রতিষ্ঠা করার জন্য যে স্থান নির্বাচন করেছি সেখানে তাদের ফিরিয়ে আনব।
10
এখন এরাই তোমার সেবক আর তোমারই প্রজা যাদের তুমি তোমার মহাপরাক্রম ও তোমার শক্তি দিয়ে উদ্ধার করেছ।
11
হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13