bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 13
Nehemiah 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
1
একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।
2
কারণ মিশর থেকে বার হয়ে আসার সময় তারা ইসরায়েলীদের অন্নজল কিছুই দেয়নি বরং তাদের অভিশাপ দেবার জন্য বিলিয়মকে আহ্বান করেছিল। যদিও আমাদের ঈশ্বর সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছিলেন ।
3
লোকেরা এই বিধান শুনে ইসরায়েলীদের মধ্যে থেকে বিদেশীদের সমস্ত বংশধরদের বাদ দিয়েছিল।
4
এর আগে পুরোহিত ইলিয়াশীবকে ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারগুলির ভার দেওয়া হয়েছিল। তিনি টোবিয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন,
5
আর লেবীয়দের, গায়কদের ও দ্বাররক্ষকদের জন্য দান করা শস্য, ধূপ, উপাসনাগৃহের জিনিসপত্র, শস্যের দশমাংশ, নূতন সুরা, তেল আর পুরোহিতদের জন্য যা দান করা হত—সেই সব জিনিস যে বড় ঘরটিতে রাখা হত, সেই ঘরটি তিনি টোবিয়কে ব্যবহার করতে দিয়েছিলেন।
6
যখন এই সব ঘটছিল আমি তখন জেরুশালেমে ছিলাম না কারণ ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের রাজত্বের বত্রিশ বৎসরে রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পরে আমি তাঁর অনুমতি নিয়ে
7
জেরুশালেমে ফিরে এলাম। এখানে ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলিয়াশীব যে মন্দ কাজ করেছিলেন, আমি তা শুনলাম।
8
আমি দারুণ অসন্তুষ্ট হলাম আর সেই ঘর থেকে টোবিয়ের গৃহস্থালীর সমস্ত জিনিসপত্র ফেলে দিলাম।
9
তারপর সেই ঘরগুলিকে অপবিত্রতা থেকে মুক্ত করতে আদেশ দিলাম এবং সেই ঘরগুলিতে আমি দান করা শস্য আর ধূপসহ ঈশ্বরের মন্দিরের সরঞ্জামগুলি রাখলাম।
10
আমি জানতে পারলাম যে গায়কদল আর লেবীয়দের জন্য যে প্রাপ্য অংশ নির্ধারণ করা হয়েছিল, তা তাঁদের দেওয়া হয়নি। তাই সেবার কাজের দায়িত্বে যারা নিযুক্ত ছিলেন তাঁরা নিজেদের ক্ষেত্রে ফিরে গেছেন।
11
তাই আমি অধ্যক্ষদের তিরস্কার করে বললাম, কেন ঈশ্বরের মন্দিরের অনাদর করা হয়েছে? তারপর আমি ঐ লেবীয় ও গায়কদলকে ডেকে এনে তাঁদের নিজের নিজের পদে আবার নিযুক্ত করলাম।
12
সমস্ত যিহুদীয়াবাসী শস্য, নূতন সুরা ও তেলের দশভাগের এক ভাগ মন্দিরের ভাণ্ডারে দেবার জন্য আবার আনতে শুরু করল
13
আমি পুরোহিত শেলিমিয়, অধ্যাপক সাদোক এবং পদায় নামে এক লেবীয়কে ভাণ্ডারগুলির ভার দিলাম এবং মত্তনিয়ের পৌত্র সক্কুরের পুত্র হাননকে তাঁদের সহকারী করে নিযুক্ত করলাম। করাণ এই লোকগুলির বিশ্বস্ততার খ্যাতি ছিল। সহকর্মীদের কাছে বিভিন্ন সংগৃহীত জিনিস বিতরণ করার দায়িত্ব তাঁদের হাতে দেওয়া হল।
14
হে আমার ঈশ্বর, তোমার গৃহ ও তার পরিচর্যার জন্য বিশ্বস্তভাবে আমি যা করেছি, সেগুলি ভুলে যেও না, তার জন্য আমাকে স্মরণে রেখ।
15
সেই সময়ে আমি বিশ্রামবারে যিহুদীয়ার লোকদের দ্রাক্ষাক্ষেত্রে দ্রাক্ষাপেষণযন্ত্রে কাজ করতে দেখলাম আর শস্য এনে সেই শস্য, সুরা, আঙুর ও ডুমুর অন্যান্য বোঝার সঙ্গে গাধার পিঠে বোঝাই করতে দেখলাম। তারা বিশ্রামদিনে এইসব জিনিস জেরুশালেমে নিয়ে আসছিল। তাই আমি সেই দিনে খাদ্যদ্রব্য বিক্রী করার বিষয়ে তাদের সতর্ক করলাম।
16
সোরের অধিবাসীরা যারা জেরুশালেমে বাস করছিল তারা মাছ আর অন্যান্য বাণিজ্য দ্রব্য আনছিল এবং যিহুদীয়ার লোকদের কাছে সেগুলি বিশ্রামবারে বিক্রী করছিল।
17
আমি যিহুদীয়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের তিরস্কার করে বললাম, এ কি দুষ্কর্ম তোমরা করছ, বিশ্রামদিনকে অপবিত্র করছ?
18
তোমাদের পিতৃপুরুষেরা কি একই কাজ করেননি যার দরুণ আমাদের ঈশ্বর আমাদের উপর ও আমাদের নগরের উপর এই দুর্দশা এনেছেন? এখন তোমরা বিশ্রামদিনের পবিত্রতা নষ্ট করে ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের আরও বেশী ক্রোধের উদ্রেক করছ।
19
প্রতি বিশ্রামদিনের আগে সূর্যাস্তের পর জেরুশালেমের দ্বারগুলি বন্ধ করতে আদেশ দিলাম এবং বিশ্রামদিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত খুলতে বারণ করলাম, যেন বিশ্রামদিনে গোন মালপত্র লোকে ভিতরে আনতে না পারে, তাই দ্বারগুলিতে আমি আমার নিজের লোক নিযুক্ত করলাম।
20
দু একবার বণিকরা আর সমস্ত জিনিসের বিক্রেতারা জেরুশালেমের বাইরে রাত কাটিয়েছিল।
21
কিন্তু আমি তাদের সাবধান করে দিয়ে বললাম, প্রাচীরের পাশে তোমরা কেন রাত কাটাও? যদি তোমরা আবার এমন কর তাহলে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখন থেকে তারা আর বিশ্রামবারে জেরুশালেমে আসেনি।
22
তারপর আমি লেবীয়দের নিজেদের শোধন করতে আদেশ দিলাম আর বিশ্রামবারের পবিত্রতা রক্ষার জন্য তাদের দ্বারগুলি পাহারা দিতে বললাম। এর জন্যও, হে আমার ঈশ্বর আমাকে স্মরণে রেখ, তোমার মহাপ্রেমে আমার প্রতি কৃপা কর।
23
উপরন্তু আমি দেখলাম যিহুদীয়ার লোকেরা অসদোদ, আম্মোন আর মোয়াবের নারীদের বিবাহ করছে।
24
তাদের সন্তানদের মধ্যে অর্ধেক অসদোদের অথবা অন্য দুই জাতির ভাষায় কথা বলত। তারা যিহুদীয়ার ভাষায় কথা বলতে পারত না।
25
আমি তাদের তিরস্কার করলাম, অভিশাপ দিলাম তাদের। আমি তাদের কিছু লোককে প্রহার করলাম আর তাদের চুল ছিঁড়ে দিলাম। আমি তাদের ঈশ্বরের নামে শপথ করালাম আর বললাম, তাদের পুত্রদের সঙ্গে তোমাদের কন্যাদের বিবাহ দেবে না, বা তোমরা নিজেরা তাদের কন্যাদের বিবাহ করবে না, তোমাদের পুত্রদের সঙ্গেও তাদের কন্যাদের বিবাহ দেবে না।
26
এই রকম বিবাহের দরুণই ইসরায়েলের রাজা শলোমন কি পাপ করেননি? বহু জাতির মধ্যেও তাঁর তুল্য রাজা ছিল না। তিনি তাঁর ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, সমগ্র ইসরায়েলের উপর ঈশ্বর তাঁকে রাজা করেছিলেন, তবু তিনিও বিদেশিনী নারীর দ্বারা পাপে প্রলুব্ধ হয়েছিলেন।
27
আমাদের কি শুনতে হবে যে তোমরাও আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়ে বিদেশিনী রমণীদের বিবাহ করে সেই ভয়ানক দুষ্কর্ম করছ?
28
প্রধান পুরোহিত ইলিয়াশীবের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সনবল্লটের কন্যাকে বিবাহ করেছিল বলে আমি তাকে জেরুশালেম থেকে বিতাড়িত করলাম।
29
হে আমার ঈশ্বর, তাদের স্মরণে রেখ কারণ তারা পুরোহিত পদের পৌরোহিত্য কর্মের এবং লেবীয়দের বিধি-বিধানের অমর্যাদা করেছে।
30
তাই আমি বিদেশী সব বিষয় থেকে পুরোহিতদের ও লেবীয়দের শোধন করলাম, তাদের প্রত্যেকের নিজের কর্তব্য নির্দিষ্ট করে দিলাম।
31
আমি নির্ধারিত সময়ে কাঠ ও ফসল দেবার ব্যবস্থা করলাম। হে আমার ঈশ্বর, তোমার অনুগ্রহে আমাকে স্মরণে রেখ।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13