bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 6
Nehemiah 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 7 →
1
যখন সনবল্লট, টোবিয়, আরবীয় গেশম আর আমাদের অন্য সব শত্রুরা জানতে পারল যে আমি প্রচীর পুনরায় নির্মাণ করেছি, তাতে আর কোন ফাঁক অবশিষ্ট নেই,
2
তখন সনবল্লট আর গেশম আমার কাছে এই বার্তা পাঠাল, আসুন আমরা ওনোর সমতলভূমিতে কোন একটি গ্রামে একসঙ্গে মিলিত হই। অবশ্য তখনও সিংহদ্বারের কপাটগুলি লাগান হয়নি। কিন্তু তারা আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছিল।
3
তাই আমি তাদের কাছে দূতের মারফৎ বলে পাঠালাম, আমি একটি বিরাট পরিকল্পনা নিয়ে কাজ করছি, তাই তোমাদের কাছে নেমে যেতে পারছি না। আমি কাজ ছেড়ে তোমাদের কাছে নীচে নেমে গেলে কাজ বন্ধ হয়ে যাবে।
4
চারবার তারা একই কথা আমার কাছে বলে পাঠাল আর প্রত্যেকবার আমি একই উত্তর দিলাম।
5
তারপর পঞ্চমবার সনবল্লট তার সহকারীকে একই বার্তা দিয়ে আমার কাছে পাঠাল। তার হাতে একটি খোলা চিঠি ছিল।
6
তাতে লেখা ছিল: জাতিবৃন্দের মধ্যে এই কথা প্রচারিত হচ্ছে আর গেশম বলছে যে এ কথা সত্য যে আপনি আর ইহুদীরা বিদ্রোহ করার ষড়যন্ত্র করছেন, সেইজন্য আপনারা প্রাচীর নির্মাণ করছেন। উপরন্তু এই সব সংবাদ অনুযায়ী আপনি তাদের রাজা হতে চলেছেন, এমনকি জেরুশালেমে আপনার বিষয়ে এই কথা ঘোষণা করার জন্য আপনি প্রবক্তাদের নিযুক্ত করেছেন। যিহুদীয়াদেশে একজন রাজা আছেন। এই খবর অবশ্যই রাজার কাছে পৌঁছাবে। তাই, আসুন আমরা একসঙ্গে পরামর্শ করি।
8
আমি তাকে এই উত্তর পাঠালাম, তুমি যা বলছ তেমন কিছুই হচ্ছে ন। তুমি তোমার মস্তিষ্ক থেকে এই সব রচনা করেছ।
9
তারা সবাই এইভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল যাতে আমরা দুর্বল হয়ে কাজ বন্ধ করে দিই।কিন্তু আমি প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে শক্তি দাও।
10
একদিন আমি মহেটবেলের পৌত্র দলায়ের পুত্র শমরিয়ের বাড়ি গেলাম। তিনি বাড়ি থেকে বার হতেন না। তিনি বললেন, আসুন, আমরা মন্দিরের ভিতরে ঈশ্বরের পবিত্রস্থানে মিলিত হই এবং মন্দিরের দ্বারগুলি বন্ধ করে দিই কারণ লোকেরা আপনাকে হত্যা করতে আসছে, রাতের বেলাতেই তারা আসবে।
11
কিন্তু আমি বললাম, আমার মত একজন মানুষের পক্ষে পালিয়ে যাওয়া কি শোভা পায়? কিম্বা আমার মত একজনের পক্ষে নিজের প্রাণ বাঁচাবার জন্য মন্দিরে গিয়ে আশ্রয় নেওয়া কি উচিত হবে? আমি যাব না।
12
আমি বুঝতে পেরেছিলাম যে সে ঈশ্বরপ্রেরিত ব্যক্তি নয়। কিন্তু টোবিয় আর সনবল্লট তাকে ঘুষ দিয়েছিল যাতে সে আমাকে এই কথা বলে।
13
আমাকে ভয় দেখাবার জন্য তাকে ভাড়া করা হয়েছিল যেন আমি এই পাপ কাজ করি। তাহলে তারা আমাকে অপদস্থ করে আমার দুর্নাম রটাতে পারবে।
14
তখন আমি প্রার্থনা করলাম, হে আমার ঈশ্বর, টোবিয় আর সনবল্লট যা করেছে তার জন্য তাদের স্মরণ কর। সেই নোয়াদিয়া মহিলা নবী এবং অন্য সব প্রবক্তা, যারা আমাকে ভীতি প্রদর্শন করছে তাদেরও স্মরণ করো।
15
ইলূল মাসের পঁচিশ তারিখে অর্থাৎ মোট বাহান্ন দিনে প্রাচীর নির্মাণের কাজ শেষ হল।
16
আমাদের চারিপাশের জাতিবৃন্দের মধ্যে যারা শত্রু ছিল, এই খবর পেয়ে তারা বুঝল যে এই কাজ স্বয়ং ঈশ্বরের সহায়তায় সম্পন্ন হয়েছে। ফলে তারা ভীত হল ও আত্মবিশ্বাস হারাল।
17
সেই সময়ে যিহুদীয়ায় উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও টোবিয়ের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদান চলছিল।
18
কারণ যিহুদীয়াতে অনেকে তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেহেতু তিনি আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিলেন এবং তাঁর পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করেছিলেন।
19
উপরন্তু তারা তার সৎকাজগুলির বিষয় আমাকে এসে বলত আর আমি যা বলতাম সেই সব কথা তাঁর কাছে গিয়ে বলত। আর টোবিয় আমাকে ভয় দেখিয়ে চিঠি লিখত।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13