bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 11
Nehemiah 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
1
ইসরায়েলীদের নেতৃবৃন্দ জেরুশালেমে বসবাস করতে আরম্ভ করলেন। অবশিষ্ট লোকদের মধ্যে প্রতি দশটি পরিবারের একটি পরিবারকে অন্যান্য শহরে নগরে পাঠানোর জন্য পাশা চেলে স্থির করা হল।
2
যারা জেরুশালেমে স্বেচ্ছায় বাস করতে চাইল লোকে তাদের প্রশংসা করল।
3
জেরুশালেমে যাঁরা বসতি স্থাপন করেছিলেন, তাঁরা ছিলেন প্রাদেশিক নেতা। ইসরায়েলী, পুরোহিত, লেবীয়, উপাসনা গৃহের ভৃত্য, শলোমনের দাসদের বংশধরেরা যিহুদীয়ার বিভিন্ন শহরে তাদের নিজেদের জায়গায় বাস করত।
4
অপর পক্ষে যিহুদীয়া এবং বিন্যামীন উভয় স্থানের লোকেরা জেরুশালেমে বাস কর। উষিয়ের পুত্র অথায়, উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অসরিয়ের পুত্র, অসরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহলেলের পুত্র, মহলেল পেরসের সন্তানদের মধ্যে একজন।
5
আর বারূকের পুত্র মাসেয়, বারূক কলহোষির পুত্র, কলহোষি হসায়ের পুত্র, হসায় অদায়ার পুত্র, অদায়া যোয়ারীবের পুত্র, যোয়ারীব সখরিয়ের পুত্র, সখরিয় শীলোনীয়ের পুত্র।
6
পেরসের বীর বংশধর যারা জেরুশালেমে বাস করছিল তাদের সখ্যা ছিল 468।
7
মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম যোয়েদের পুত্র, যোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়া মাসেয়ের পুত্র, মাসেয় ঈথীয়েলের পুত্র, ঈথীয়েল যিশায়াহের পুত্র,
8
তার অনুচর গববয় এবং সল্লয় সহ 928 জন লোক।
9
শিখ্রির পুত্র তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন। হস্সনুয়ার পুত্র যিহুদা সহকারী অধ্যক্ষ ছিলেন।
10
যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,
11
মশুল্লমের পুত্র হিল্কিয়ের সন্তান সরায়, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র। এই অহীটুব ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়ক ছিলেন।
12
এঁদের সঙ্গে তাঁদের সহযোগীরা ছিলেন। যাঁরা উপাসনা গৃহের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন, তাঁদের সংখ্যা ছিল 822 জন। যিরোহামের পুত্র অদায়া, যিরোহাম পললিয়ের পুত্র, পললিয় অম্সির পুত্র, অম্সি সখরিয়ের পুত্র, সখরিয় পশহূরের পুত্র, পশহূর মল্কিয়ের পুত্র এবং
13
পরিবারের প্রধান সহযোগীদের নিয়ে এরা মোট 242 জন লোক। অসয়েলের পুত্র অমশয়, অসয়েল অহসয়ের পুত্র, অহসয় মশিল্লেমোতের পুত্র, মশিল্লেমোৎ ইম্মেরের পুত্র।
14
তাঁদের সহযোগী বীর যোদ্ধাসহ তাঁরা 128 জল ছিলেন। হগগদোলিমের পুত্র সব্দিয়েল তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন।
15
হশূবের পুত্র শিময়িয়, হশূব অস্রীকামের পুত্র, অস্রীকাম হশবিয়ের, হশবিয় বুন্নির পুত্র।
16
লেবীয়দের প্রধানদের মধ্যে দুজন শব্বথয় ও যোষাব ঈশ্বরের গৃহের বাইরের কাজের ভার পেয়েছিলেন।
17
আসফের পুত্র সব্দি, সব্দির পুত্র মীখা, মীখার পুত্র মত্তনিয় সঙ্গীতসহ ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনা করতেন। তাঁর সহযোগীদের মধ্যে দ্বিতীয়স্থানের অধিকারী বক্বুকিয়, যেদুথুনের পুত্র গালল, গাললের পুত্র শম্মুয়, শম্মুয়ের পুত্র অব্দ।
18
লেবীয়দের মোট সংখ্যা ছিল 284। এঁরা পবিত্র নগরী জেরুশালেমে বাস করতেন।
19
অক্কুব ও টলমোন, যাঁরা দ্বারে প্রহরায় নিযুক্ত ছিলেন, সহযোগীসহ তাঁদের সংখ্যা ছিল 172 জন।
20
পুরাহিত এবং লেবীয়সহ অবশিষ্ট ইসরায়েলীরা যিহুদীয়ার বিভিন্ন জনপদে প্রত্যেকে নিজের নিজের পৈতৃকভূমিতে বাস করতেন।
21
উপাসনাগৃহের ভৃত্যেরা ওফলে পর্বতে বাস করত, সীহ এবং গিস্প তাদের তত্ত্বাবধানে ছিলেন।
22
মীখার পুত্র মত্তনিয়, মত্তনিয়ের পুত্র হশবিয়, হশবিয়ের পুত্র বানি, বানির পুত্র উষি জেরুশালেম নিবাসী লেবীয়দের প্রধান অধ্যক্ষ ছিলেন। ঈশ্বরের মন্দিরের কাজের দায়িত্বে যে গায়কেরা ছিলেন উষি তাঁদের মধ্যে আসফের বংশধরদের একজন।
23
গায়কেরা রাজার আদেশের অধীন ছিলেন, সেই আদেশ তাঁদের দৈনন্দিন কাজকর্ম নিয়ন্ত্রণ করত।
24
যিহুদার সন্তান সেরহের বংশধরদের মধ্যে অন্যতম মশেষাবেলের পুত্র পথাহিয় পারস্যের রাজদরবারে ইসরায়েলীদের প্রতিনিধিত্ব করতেন এবং প্রজাসংক্রান্ত সব বিষয়ে রাজার পরামর্শদাতা ছিলেন।
25
বহুলোক যিহুদীয়ার গ্রাম ও জনপদে বসবাস করত। তাদের মধ্যে কিছু লোক কিরিয়ৎ-অর্ব এবং তার চারিপাশের দীবোন, যিকবসেল এবং এই শহরগুলির নিকটবর্তী গ্রামগুলিতে বাস করত।
26
তারা যেশূয়, মোলাদা, বেথপেলট
27
এবং হৎশর-শুয়েল, বেরশেবা ও তার গ্রামগুলিতেও বাস করত।
28
তারা সিক্লগে, মকোনাতে ও তার গ্রামসমূহে,
29
ঐনরিম্মোন, সরায়, যর্মুতে,
30
সানোহে, অদুল্লম ও তার গ্রামগুলিতে, লাখীশ ও তার ক্ষেত্রসমূহে, অসেকাতে ও তার গ্রামগুলিতে তারা বাস করত। তারা বেরশেবা থেকে একেবারে উত্তরে হিন্নোমের উপত্যকা পর্যন্ত স্থানে বাস করত।
31
বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিকমস, অয়া, বেথেল ও তার উপকণ্ঠে
32
অনাথোত, নোব, অননিয়া,
33
হাৎসোর, রামা, গিত্তয়িম,
34
হাদীদ, সবোয়িম, নবল্লাট,
35
লোদ ও ওনোতে বাস করত। প্রকৃতপক্ষে যিহুদীয়ার লোকেরা দক্ষিণে বেরশেবা থেকে উততরে কারিগরদের উপত্যকা পর্যন্ত স্থানে বসবাস করত।
36
লেবীয়দের কিছু অংশ যিহুদীয়া ও কিছু অংশ বিন্যামীনে বসবাস শুরু করল।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13