bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 12
Nehemiah 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 13 →
1
নিম্নলিখিত পুরোহিতেরা ও লেবীয়রা শল্টিয়েলের পুত্র সরুব্বাবিল এবং যেশূয়ের সঙ্গে এসেছিলেনঃ সরায়, যিরমিয়, ইষ্রা,
2
অমরিয়, মল্লুক, হটুশ, শখনিয়, রহূম, মরেমোৎ, ইদ্দো, গিন্নথোয়, অবিয়, মিয়ামীন, মোয়দিয়, বিল্গা, শময়িয়, যোয়ারীব, যিদয়িয়, সল্লু, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের সময়ে এঁরা পুরোহিত আর তাঁদের সহযোগী নেতা ছিলেন।
8
লেবীয়দের নাম: যেশূয়, বিন্নুয়ী, কদ্মীয়েল শেরেবিয়, যিহুদা এবং মত্তনিয় তাঁর সহযোগীদের সঙ্গে ধন্যবাদমূলক সঙ্গীতের ভারপ্রাপ্ত ছিলেন।
9
বক্বুকিয় ও উন্নো তাঁদের সহযোগীদের সঙ্গে কর্তব্যকর্মেরত থাকাকালে তাঁদের বিপরীত দিকে দাঁড়াতেন।
10
যেশূয়ের পুত্র যোয়াকীম, যোয়াকীমের পুত্র ইলিয়াশীব, ইলিয়াশীবের পুত্র যোয়াদা,
11
যোয়াদার পুত্র যোনাথন, যোনাথনের পুত্র যদ্দূয়।
12
যোয়াকীমের সময়ে যাঁরা পুরোহিতের পরিবারবর্গের প্রধান ছিলেন, তাঁদের নাম–সরায়ের বংশে মরায়, যিরমিয়ের পরিবারে হনানিয়,
13
ইষ্রার বংশে মশুল্লম, অমরিয়ের বংশে যিহোহানন,
14
মল্লুকীর বংশে যোনাথন, শবনিয়ের বংশে যোষেফ,
15
হারীমের কুলে অদ্না, মরায়োতের বংশে হিল্কয়,
16
ইদ্দোর কুলে সখরিয়, গিন্নথোনের বংশে মশুল্লম,
17
অবিয়ের বংশে সিখ্রি, মিনিয়ামীনের বংশে এক ব্যক্তি, মোয়দিয়ের বংশে পিল্টয়,
18
বিলগার বংশে সম্মুয়, শমরিয়ের বংশের যিহোনাথন,
19
যোয়ারীবের বংশে মত্তনয়, যিদয়িয়ের বংশে উষি,
20
সল্লয়ের বংশে কল্লয়, আমোকের বংশে এবর,
21
হিল্কিয়ের বংশে হশবিয়, যিদয়িয়ের কুলে নথনেল।
22
পারস্য সম্রাট দারাউসের রাজত্বকালে পুরোহিত পরিবারের নিম্নলিখিত প্রধানদের নাম নথিভুক্ত করা হয়েছিল: ইলিয়াশীব, যোয়াদা, যোহানন ও যদ্দূয়।
23
ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেবীর বংশধরদের পরিবারের প্রধানদের নাম ইতিবৃত্তের পুস্তকে নথিভুক্ত করা হয়েছিল।
24
লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদমীয়েলের পুত্র যেশূয়ের পরিচালনায় লেবীয়রা দুইদলে বিভক্ত হয় ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুসারে উত্তর প্রত্যুত্তরে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনের সময় পরস্পর বিপরীত দিকে দাঁড়াতেন।
25
মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টলমোন এবং অক্কুব দ্বারপাল ছিলেন। তাঁরা ভাণ্ডার আর মন্দিরের দ্বারগুলি পাহারা দিতেন।
26
তাঁরা যোষাদকের পুত্র যেশূয়, যেশূয়ের পুত্র যোয়াকীমের সময়ে, শাসনকর্তা নহিমিয়ের সময়ে এবং পুরোহিত ইষ্রার সময়ে সেবার কাজ করেছিলেন।
27
জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার সময়ে ধন্যবাদের গান, করতাল, বীণা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গীতসহ আনন্দের সঙ্গে উৎসর্গের অনুষ্ঠান পালন করার জন্য অনুসন্ধান করে লেবীয়দের জেরুশালেমে নিয়ে আসা হল।
28
জেরুশালেমের চারিপাশের অঞ্চল থেকে নটোফাতীয়দের গ্রাম থেকে
29
বেথগিলগল, গেবা আর অস্মাবৎ থেকে গায়কদের আনা হয়েছিল, গায়করা জেরুশালেমের চারিদিকে নিজেদের জন্য গ্রাম গড়ে তুলেছিল।
30
পুরোহিতেরা এবং লেবীয়েরা আনুষ্ঠানিক ভাবে নিজেদের শুচি করলেন তারপর তাঁরা জনসাধারণকে, দ্বারগুলিকে এবং প্রাচীরটিকে শুদ্ধ করলেন।
31
আমি যিহুদীয়ার নেতাদের প্রাচীরের উপরে উঠতে বললাম এবং দুটি বড় গায়কদলকে ধন্যবাদ দেবার নির্দেশ দিলাম।
32
একটি দল সারদ্বারের ডানদিকে প্রাচীরের উপরে উঠল।
33
হোশয়িয় এবং যিহুদীয়ার নেতাদের অর্ধাংশ, অসরিয়, ইষ্রা, মশুল্লম
34
যিহুদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়সহ তাঁদের অনুসরণ করলেন।
35
তুরীসহ কিছু সংখ্যক পুরোহিত তাঁদের সঙ্গে গেলেন। আসফের পুত্র সক্কুর, তাঁর পুত্র মীখায়া, তাঁর পুত্র মত্তনিয়, তাঁর পুত্র শময়িয়, তাঁর পুত্র যোনাথন, যোনাথনের পুত্র সখরিয়
36
ও তাঁর সহযোগী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহুদা ও হনানি ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুযায়ী বাদ্যযন্ত্রসহ সঙ্গে গেলেন।
37
ফোয়ারার দ্বারের কাছে তাঁরা দাউদ নগরের সিঁড়ি দিয়ে সরাসরি প্রাচীরের উপর দিকে উঠতে লাগলেন। দাউদের প্রাসাদের উপর দিয়ে পূর্বদিকে তাঁরা জলদ্বারের দিকে গেলেন।
38
দ্বিতীয় গায়কদল বিপরীত দিকে গেল। আমি অর্ধেক সংখ্যক লোকদের সঙ্গে নিয়ে প্রাচীরের উপর দিয়ে চুল্লীর মিনার পার হয়ে প্রশস্ত প্রাচীরের দিকে
39
ইফ্রয়িমের দ্বার, যেশানাহের দ্বার, মৎস্যদ্বার, হনলেলের দুর্গ ও শতকের দ্বার হয়ে মেষদ্বার পর্যন্ত গেলাম। প্রহরীদ্বারের কাছে গিয়ে আমরা থামলাম।
40
মন্দিরের স্তবগানকারী দুটি গায়কদল ঈশ্বরের মন্দিরে নিজের জায়গায় গিয়ে দাঁড়াল। আমি ও অর্ধেক সংখ্যক রাজকর্মচারী
41
এবং ইলিয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয়, হনানিয় তুরীসহ এই পুরোহিতদের সঙ্গে
42
মাসেয় শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এসর—এদেরও সঙ্গে নিয়ে গেলাম। যিস্রহিয়ের পরিচালনায় গায়কেরা সঙ্গীত পরিবেশন করলেন।
43
ঈশ্বরের অনুগ্রহে তারা মহানন্দের সুযোগ পাওয়ায় সেইদিনে মহাবলিদান উৎসর্গ করল। নারীরা ও শিশুরা আনন্দে মেতে উঠেছিল এবং জেরুশালেমে এই আনন্দধ্বনি বহুদূর পর্যন্ত শোনা গিয়েছিল।
44
গাছের প্রথম ফল এবং দশমাংশের ভাণ্ডারগুলির দায়িত্ব নেবার জন্য সেই সময়ে লোকদের নিযুক্ত করা হয়েছিল। সমস্ত যিহুদীয়াবাসী পুরোহিতদের এবং লেবীয়দের সেবার কাজে প্রসন্ন হয়েছিল, তাই শহরগুলির চারিপাশের ক্ষেত থেকে পুরোহিতদের আর লেবীয়দের প্রাপ্য অংশ সংগ্রহ করার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল।
45
দাউদ এবং তাঁর পুত্র শলোমনের নির্দেশ অনুযায়ী গায়কেরা আর দ্বাররক্ষকেরা যেমন তাদের কর্তব্য সম্পাদন করেছিলেন, তেমনি এঁরাও তাদের ঈশ্বরের সেবার কাজ আর শুচীকরণের কাজ করেছিলেন।
46
কারণ অতীতে রাজা দাউদ এবং সঙ্গীত পরিচালক আসফের সময় থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সব স্তব-স্তুতি ও ধন্যবাদ নিবেদনের জন্য সঙ্গীত পরিচালকেরা থাকতেন।
47
এইভাবে সরুব্বাবিল ও নহিমিয়ের সময়ে ইসরায়েলীরা গায়কদের এবং দ্বাররক্ষকদের প্রাপ্য দৈনিক দেয় অংশ দিত। তারা লেবীয়দের প্রাপ্য অংশ আলাদা করে রাখত এবং লেবীয়রাও হারোণের বংশধর পুরোহিতদের প্রাপ্য অংশ আলাদা করে রাখতেন।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13