bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 2
Nehemiah 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
1
এর চার মাস পর নিশান মাসে একদিন রাজা অর্তক্ষস্তের হাতে তাঁর জন্য প্রস্তুত পানীয় তুলে দিলাম। রাজা এর আগে কোনদিন আমার বিষণ্ণ মুখ দেখেননি।
2
সেইজন্য রাজা আমাকে বললেন, তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে না, তবে তোমার মুখ বিষণ্ণ কেন? এ মনের দুঃখ ছাড়া কিছু নয়। তখন আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম।
3
আমি রাজাকে বললাম, রাজন্, চিরজীবী হোন! কিন্তু যেখানে আমার পিতৃপুরুষদের সমাধিস্থান আছে সেই নগরী যদি বিনষ্ট হয় এবং তার সিংহদ্বারগুলি যদি অগ্নি গ্রাস করে তাহলে আমার মুখ কেন বিষণ্ণ হবে না?
4
রাজা আমাকে বললেন, তুমি কিসের জন্য অনুরোধ করছ? তখন আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম
5
এবং রাজাকে বললাম, মহারাজের যদি ইচ্ছা হয় এবং তাঁর সেবক যদি তাঁর প্রীতির পাত্র হয় তাহলে যেখানে আমার পিতৃপুরুষরা সমাধিস্থ হয়েছেন সেই যিহুদীয়া নগরে আমাকে পাঠান যেন আমি সেটি পুনরায় নির্মাণ করতে পারি।
6
রাজার পাশে বসেছিলেন রাজমহিষী। রাজা আমাকে প্রশ্ন করলেন, তোমার এই যাত্রায় কতদিন লাগবে আর কবে তুমি ফিরে আসবে? আমি রাজাকে আমার প্রত্যাবর্তনের সময় জানালাম। তিনি প্রসন্ন হয়ে আমাকে যাবার অনুমতি দিলেন।
7
আমি তখন তাঁকে অনুরোধ করলাম, মহারাজ যদি তুষ্ট হন তবে ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশের মধ্যে দিয়ে যিহুদীয়া যাবার পথে আমার নিরাপত্তার জন্য অনুগ্রহ করে সেই প্রদেশের অধিকর্তাদের কাছে পত্র দিন
8
এবং আর একটি পত্র দিন রাজার বনরক্ষক আসফের কাছে যেন তিনি আমাকে মন্দিরের পাশে দুর্গদ্বার, নগরীর প্রাচীর এবং আমার বাসগৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ দেন।
9
মহারাজ আমার সঙ্গে দিলেন কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মচারী ও একদল অশ্বারোহী। ইউফ্রেটিস নদীর পশ্চিমপারের দিকে আমরা যাত্রা করলাম। সেখানকার অধিকর্তাদের হাতে মহারাজের পত্রগুলি দিলাম।
10
কিন্তু বেথ-হোরণ নিবাসী সনবল্লট এবং আম্মোনের এক রাজকর্মচারী টোবিয় যখন শুনলেন যে কোন এক ব্যক্তি ইসরায়েলীদের জন্য কল্যাণমূলক কাজ করতে এসেছে তখন তাঁরা খুব অসন্তুষ্ট হলেন।
11
আমি জেরুশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকলাম।
12
তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়লাম। কিন্তু জেরুশালেম সম্পর্কে ঈশ্বর আমার অন্তরে যে নির্দেশ দিয়েছিলেন, সে কথা আমি কাউকে বলিনি। আমার বাহনটি ছাড়া আর কোন পশু আমাদের সঙ্গে ছিল না।
13
সেই রাতে আমি উপত্যকা দ্বার দিয়ে বার হয়ে শৃগাল কূপ এবং সার দ্বার পর্যন্ত জেরুশালেমের যে প্রাচীরগুলি ভেঙ্গে পড়েছিল এবং যে দ্বারগুলি আগুনে বিধ্বস্ত হয়েছিল সেগুলি পরীক্ষা করতে করতে এগিয়ে চললাম।
14
তারপর প্রস্রবণ দ্বার এবং রাজার দীঘির দিকে অগ্রসর হলাম কিন্তু সেখান দিয়ে আমার বাহনটির যাওয়ার মত প্রশস্ত পথ ছিল না।
15
তাই আমি রাতে উপত্যকার উপরে উঠে প্রাচীরগুলি পর্যবেক্ষণ করলাম। শেষে ফিরে গিয়ে উপত্যকার দ্বার দিয়ে আবার প্রবেশ করলাম।
16
আধিকারিকরা জানতেন না যে আমি কোথায় গেছি বা কি করছি কারণ যারা কাজটি করবে আমার সেই সঙ্গী ইহুদীদের পুরোহিতবর্গ, নেতৃবৃন্দ, রাজকর্মচারী বা অন্যান্য কাউকেই আমি কিছু বলিনি।
17
তারপর আমি তাদের বললাম, আমরা কি বিপর্যয়ের মধ্যে আছি তা আপনারা দেখছেনঃ জেরুশালেম ধ্বংস হয়ে গেছে, তার দ্বারগুলি হয়েছে অগ্নিদগ্ধ। আসুন, আমরা জেরুশালেমের প্রাচীরগুলি আবার নির্মাণ করি তাহলে আর আমাদের লজ্জিত হতে হবে না।
18
ঈশ্বরের আশীর্বাদ ও সহায়তা আমি কিভাবে পেয়েছি এবং রাজা কী বলেছেন, সব কথা আমি তাঁদের বললাম। তাঁরা উত্তরে বললেন, আসুন, আমরা নগর পুনর্নির্মাণের কাজে হাত দিই। তারপর তাঁরা নির্মাণের কাজ আরম্ভ করে দিলেন।
19
কিন্তু যখন আধিকারিক বেথ-হোরণ নিবাসী সনবল্লট, আম্মোন নিবাসী টোবিয় আর একাদশ আরবীয় এই কথা শুনল, তারা আমাদের বিদ্রূপ এবং উপহাস করে বলল, তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও?
20
আমি তাদের বললাম, স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দেবেন। আমরা তাঁর দাস। আমরা পুনর্নির্মাণের কাজ করতে চলেছি। কিন্তু জেরুশালেমের কোন অংশে তোমাদের কোন দাবী নেই বা ঐতিহ্যগত কোন অধিকারও নেই।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13