bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 9
Nehemiah 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 10 →
1
সেই একই মাসের চব্বিশ তারিখে ইসরায়েলীরা তাদের পাপের জন্য তীব্র অনুশোচনায় উপবাস করে, চটের বস্ত্র পরিধান করে, মাথায় ধূলা মেখে একত্র সমবেত হল।
2
ইসরায়েলকুলের যে সমস্ত লাক বিদেশীদের কাছ থেকে নিজেদের পৃথক করে রেখেছিল, তারা উঠে দাঁড়িয়ে নিজেদের এবং আপন পিতৃপুরুষের পাপ স্বীকার করল।
3
তারা দিনে তিন ঘণ্টা ধরে তাদের প্রভু পরমেশ্বরের বিধানপুস্তক থেকে পাঠ করত, তারপরের তিন ঘণ্টা তারা পাপ স্বীকার ও তাদের প্রভু পরমেশ্বরের আরাধনায় কাটাত।
4
লেবীয়দের জন্য নির্দিষ্ট সোপানে দাঁড়িয়ে যেশূয়, বানি, কদমীয়েল শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কেনানি তাদের প্রভু পরমেশ্বরকে উচ্চকণ্ঠে আহ্বান করলেন।
5
যেশূয়, কদমীয়েল, বানি, হশব্নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় নামে লেবীয়রা বললেন, ওঠ, তোমাদের প্রভু পরমেশ্বরের স্তব কর, অনন্তকাল তাঁর বন্দনা কর।
6
তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।
7
তুমিই হে প্রভু পরমেশ্বর মনোনীত করেছিলে অব্রামকে, ব্যবিলনের ঊর দেশ থেকে এনেছিলে তাকে, রেখেছিলে তার নাম অব্রাহাম।
8
তোমার প্রতি তাঁর অচলাভক্তি দেখে তুমি তার সঙ্গে করেছিলে এক সন্ধিচুক্তি। কনানী, হিত্তীয় আর অমোরীদের দেশ, পরিষী, যিবুষী আর গির্গাশীদের দেশ তাঁকে ও তাঁর বংশধরদের তুমি দেবে বলে করেছিলে অঙ্গীকার। সেই চুক্তি তুমি করেছ রক্ষা, তুমি সত্যময়।
9
দেখেছিলে তুমি, আমাদের পূর্বপুরুষেরা মিশরে কি দুঃসহ যাতনা করেছিল ভোগ, সূফ সাগরের তীরে তারা যে কেঁদেছিল তোমার কাছে সাহায্য চেয়ে, তাদের সে কান্নায় সাড়া দিয়েছিলে তুমি।
10
মিশররাজ, রাজপুরুষ আর সারা দেশের মানুষকে স্তম্ভিত করে, তাদের বিরুদ্ধে ঘটিয়েছিলে অলৌকিক ঘটনা কারণ তুমি জানতে তোমার প্রজাদের উপরে তারা করেছে কি নিদারুণ শোষণ-পীড়ন। সেই সময় থেকে তোমার সেই প্রতিষ্ঠিত গৌরব স্থায়ী হয়ে আছে আজও।
11
তোমার প্রজাদের জন্য সাগর হল দ্বিধাবিভক্ত তোমারই আদেশে সাগরের মাঝে শুষ্ক পথ ধরে চলে গেল তারা অপর পারে। তাদের পিছু ধাওয়া করে এসেছিল যারা, নিমজ্জিত হল তারা অতল সাগরে, উত্তাল সমুদ্রে প্রস্তরখণ্ডের মত।
12
মেঘস্তম্ভ হয়ে দিবাকালে তুমি হয়েছ পথের দিশারী, রাত্রিকালে অগ্নিস্তম্ভ হয়ে তুমি হয়েছ তাদের পথের আলো।
13
স্বর্গলোক থেকে তুমি এসেছিলে নেমে সিনাই শৈলে, বলেছিলে কথা তাদের সাথে, দিয়েছিলে অনুশাসন আর ন্যায়ের বিধান।
14
পালন করতে শিখিয়েছিলে সাব্বাথদিন শুচি শুদ্ধভাবে, তোমার পরম ভক্ত মোশির হাত দিয়ে দিয়েছিলে তুমি তোমার বিধান।
15
ক্ষুধায় যখন কাতর হয়েছিল তারা দিয়েছিলে তুমি খাদ্য তাদের স্বর্গলোক থেকে পাষাণের বুক চিরে দিয়েছিলে তুমি তৃষ্ণার জল। যে দেশ তাদের দেবার জন্য করেছিলে অঙ্গীকার তুমি বলেছিলে তাদের, সেই দেশে যা, কর অধিকার।
16
কিন্তু আমাদের পিতৃপুরুষ হয়ে উঠেছিল উদ্ধত অহঙ্কারে, তোমার অনুশাসন করেছিল প্রত্যাখ্যান।
17
তোমার বাধ্য হতে চাইল না তারা, ভুলে গেল তারা যা কিছু করেছিলে তুমি তাদের জন্য, ভুলে গেল তোমার অলৌকিক আশ্চর্য যত কাজ। অহঙ্কারে মত্ত হয়ে মনোনীত করল এক নেতা, যে তাদের ফিরিয়ে নিয়ে যাবে মিশরে ক্রীতদাসের শৃঙ্খল পরাতে আবার। কিন্তু তুমি সেই ক্ষমাবান ঈশ্বর, প্রেমময় তুমি, ক্রোধে ধীরগতি দয়াতে মহান, তুমি তাদের করনি পরিত্যাগ ।
18
তারা গড়েছিল ধাতুময় এক গোবৎস প্রতিমা, বলেছিল, এই দেবতাই তাদের মুক্ত করেছে মিশর থেকে! কী দারুণ অপমান তারা করেছিল তোমায়, হে প্রভু পরমেশ্বর! অনন্ত করুণাময় তুমি, দয়াময় ঈশ্বর!
19
তবুও তুমি তাদের করনি পরিত্যাগ সেই মরুদেশে তোমার করুণার নেই কোন শেষ। নাওনি সরিয়ে তুমি মেঘস্তম্ভ অথবা স্তম্ভ অগ্নির যা তাদের দেখাত পথ দিবসে-নিশীথে।
20
সকল কর্তব্যের দিয়েছিলে নির্দেশ আপন মহত্ত্বে পালন করেছ তাদের ক্ষুধায় মান্না আর তৃষ্ণায় জল দিয়ে।
21
চল্লিশটি বছর ধরে মরুপ্রান্তরে মিটিয়েছ তাদের সকল প্রয়োজন, বস্ত্র তাদের হয়নি কখনও জীর্ণ, পথশ্রমে পদযুগল হয়নি কখনও স্ফীত।
22
তুমি জাতি ও রাজ্যসমূহের উপরে তাদের করেছ বিজয়ী যারা নিজেদের রাজ্যসীমা সুদূরে করেছিল বিস্তার। তারা জয় করেছিল হিষবোণের রাজা সিহোনের দেশ, করেছিল জয় বাশানের রাজা ওগেরও দেশ।
23
আকাশের তারকারাজির মত তুমি তাদের দিয়েছিলে অসংখ্য বংশধর।
24
তারা জয় করেছিল কনানভূমি, কনানবাসীকে তুমি এনে দিয়েছিলে তাদের অধীনে। ইসরায়েলীকে তুমি করেছিলে ক্ষমতাবান যেন তারা প্রভুত্ব করতে পারে কনানবাসী ও তাদের রাজাদের উপর।
25
তোমার প্রজারা অধিকার করেছিল তাদের সুরক্ষিত দুর্গ-নগরী, উর্বরা ভূমি, অধিকার করেছিল ধনসম্পদে ভরা আবাসগুলি, খনিত কূপ, জলপাই বন ও দ্রাক্ষাকুঞ্জ। আহার করত তারা পরম তৃপ্তিভরে, স্বাস্থ্যবানও তারা হয়েছিল, তোমার দেওয়া উৎকৃষ্ট দ্রব্য তারা করেছিল ভোগ।
26
কিন্তু তোমার প্রজারা বিদ্রোহ করল, অবাধ্য হল তোমার। তোমার অনুশাসন পালনে করল অস্বীকার যারা তাদের সাবধানবাণী শুনিয়েছিল, বলেছিল ফিরে আসতে তোমার কাছে, সেই প্রবক্তা নবীদের তারা করেছিল বধ, বার বার তারা তেমায় করেছিল অপমান।
27
তাই তুমি শত্রুদের বিজয়ী করলে তাদের উপর, হল তারা শত্রুর অধীন। নিপীড়নের যন্ত্রণার মাঝে তারা সাহায্যের জন্য ডাকল তোমায়, তুমি সাড়া দিলে স্বর্গলোক থেকে। অপার করুণায় তুমি তাদের জন্য পাঠিয়ে দিলে নেতৃবৃন্দ, যারা এসে উদ্ধার করল তাদের শত্রুর কবল থেকে।
28
শান্তি ফিরে এল। কিন্তু আবার পাপ করল তারা এবং আবার তুমি তাদের শত্রুকবলিত করলে। তথাপি যখনই তারা অনুতপ্ত হয়েছে, বিনতি জানিয়েছে উদ্ধার লাভের জন্য, স্বর্গলোক থেকে তুমি শুনেছ তাদের কান্না, মহাকরুণায় তুমি তাদের করেছ উদ্ধার বারংবার।
29
তুমি তাদের বলেছ পালন করতে তোমার অনুশাসন, কিন্তু মদগর্বে তারা তুচ্ছ করেছে তোমার বিধান। যদিও বিধান পালনের পথই জীবনের পথ, তবুও চরম ঔদ্ধত্যে তারা করেনি পালন তোমার অনুশাসন।
30
বছরের পর বছর অসীম ধৈর্যে তুমি সতর্ক করেছ তাদের, নবীদের দিয়েছ প্রেরণা সাবধান বাণী উচ্চারণে, কিন্তু তোমার প্রজারা ছিল বধির, করেনি কর্ণপাত, তাই তুমি অপর জাতির হাতে তাদের ঘটালে বিপর্যয়।
31
তথাপি তোমার করুণা অপার তুমি তাদের করনি পরিত্যাগ, ধ্বংস করনি তাদের। অনন্ত করুণাময় তুমি, দয়াময় ঈশ্বর।
32
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!
33
আমাদের দণ্ড দিয়ে ন্যায্য কাজই করেছ তুমি আমরা পাপ করলেও তুমি থেকেছ একনিষ্ট
34
আমাদের পূর্বপুরুষেরা, আমাদের রাজারা, নেতৃবৃন্দ এবং পুরোহিতেরা করেনি পালন তোমার বিধান, মানেনি তোমার আনুশাসন, শোনেনি সতর্কবাণী।
35
তোমারই আশিসে ধন্য হয়ে তোমার প্রজাদের উপর রাজত্ব করেছে তারা, তারা বাস করেছে, তোমারই দেওয়া বিস্তৃত উর্বর ভূখণ্ডে কিন্তু পাপের পথ ছেড়ে ফিরে এসে তোমার সেবায় তারা হয়েছে বিমুখ।
36
এই উর্বরা সুফলা ভূমি অন্ন জােগাত আমাদের; এখন তোমারই দেওয়া এই দেশে আমরা হয়েছি ক্রীতদাস।
37
পাপের দণ্ডস্বরূপ যাদের অধীন তুমি করেছ আমাদের, এ ভূমির সমস্ত ফসল যায় তাদেরই অধিকারে। যথেচ্ছ আচরণ তারা করে আমাদের সাথে, আমাদের গবাদি পশুও পড়ে সেই তালিকায় আমরা জর্জরিত চরম দুর্দশায়।
38
এই সবের পরিপ্রেক্ষিতে আমরা লিখিতভাবে অবশ্য পালনীয় এক চুক্তি করেছি, আমাদের নেতৃবৃন্দ, লেবীয়েরা এবং আমাদের পুরোহিতেরা তাতে তাঁদের শীলমোহরের ছাপ দেবেন।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13