bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 8
Nehemiah 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
1
সপ্তম মাসে ইসরায়েলীরা সকলে নিজের নিজের শহরে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করে। মাসের প্রথমেই তারা জেরুশালেম নগরীর জলদ্বারের কাছের চত্বরে এক সভায় মিলিত হয়েছিল। প্রভু পরমেশ্বর ইসরায়েলের জন্য যে বিধান দিয়েছিলেন মোশির সেই বিধিসমূহের বইটি তারা অধ্যাপক ইষাকে আনতে অনুরোধ করে।
2
সেই অনুরোধ অনুযায়ী সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইষা এই সমাবেশের সামনে বিধান শাস্ত্র উপস্থিত করলেন। এই সমাবেশে ছিল নরনারী ও সমস্ত বোধশক্তি সম্পন্ন মানুষ।
3
তিনি জলদ্বারের সামনের চত্বরে দাঁড়িয়ে নরনারী ও বোধশক্তিসম্পন্ন লোকদের কাছে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত উচ্চস্বরে বিধানশাস্ত্র পাঠ করলেন। সমস্ত লোক মনোযোগ দিয়ে বিধানশাস্ত্রের পাঠ শুনল।
4
অধ্যাপক ইষা সেই উপলক্ষে তৈরী একটি কাঠের উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর ডান দিকে মত্তিথিয়, শেমা, অনায়, উরিয়, হিল্কিয় আর মাসেয় এবং তার বাম দিকে পদায়, মীশায়েল মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়িয়েছিলেন।
5
ইষ্রা সমস্ত লোকের সমনে উঁচু একটি মঞ্চে গিয়এ দাঁড়ালেন। সকলের দৃষ্টি তাঁর দিকে নিবদ্ধ হল। তিনি পুস্তকটি খুললেন। সব লোক উঠে দাঁড়াল।
6
ইষ্রা মহান প্রভু পরমেশ্বরের প্রশংসা করলেন আর সব লোক হাত তুলে ‘তথাস্তু’ ‘তথাস্তু’ বলে প্রত্যুত্তর করল। তারপর তারা সাষ্টাঙ্গে প্রণত হয়ে পরমেশ্বরের উপাসনা করল।
7
যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয় হোদিয়, মাসেয়, কলীট, অসরিয়, যোষাবদ, হানন, পলায় নামে লেবীয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে বিধানের অর্থ ব্যাখ্যা করলেন।
8
এইভাবে ঈশ্বরের বিধানের পুস্তক সুস্পষ্টবাবে পাঠের পর অনুবাদ করে তার অর্থ সবাইকে ভালভাবে বুঝিয়ে দিলেন।
9
বিধানের বাণী শুনে লোকেরা কাঁদতে লাগল। তখন শাসক নহিমিয়, পুরোহিত-অধ্যপক ইষ্রা এবং লেবীয়েরা যাঁরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন, তাদের সকলকে বললেন, এই দিনটি তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র। তোমরা শোক বা বিলাপ করবে না।
10
নহিমিয় বললেন, তোমরা যাও, উত্তম খাদ্য ও সুমিষ্ট পানীয় উপভোগ কর, আর যারা কিছুই জোগাড় করতে পারেনি তাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দাও। এই দিনটি আমাদের প্রবু পরমেশ্বরের কাছে পবিত্র, তোমরা দুঃখ করো না কারণ ঈশ্বরের দেওয়া আনন্দই তোমাদের শক্তি।
11
লেবীয়েরা তখন এই বলে লোকদের শান্ত করলেন, তোমরা শান্ত হও, শোক করো না কারণ এই দিনটি পবিত্র।
12
তখন সকলে মহানন্দে ভোজন পান করে উৎসব পালন করার জন্য বাড়িতে ফিরে গেল। যারা কিছু জোগাড় করতে পারেনি তাদেরও খাদ্যের অংশ দিল, কারণ তারা বিধানের অর্থ সম্যকভাবে বুঝতে পেরেছিল।
13
পরের দিন গোষ্ঠীপতিরা পুরোহিত ও লেবীয়দের সঙ্গে বিধানের শিক্ষা গ্রহণের জন্য অধ্যাপক ইষ্রার কাছে গেলেন।
14
তাঁরা দেখলেন মোশির মাধ্যমে পরমেশ্বর যে বিধানের নির্দেশ দিয়েছিলেন তাতে লেখা আছে যে সপ্তম মাসে কুটির উৎসবের সময় ইসরায়েলীরা কুটিরে বাস করবে।
15
তারা এই সব কথা ঘোষণা করবে এবং তাদের সমস্ত নগরে আর জেরুশালেমে এই কথা প্রচার করবে, ‘পার্বত্যদেশে যাও। জলপাই এবং বন্য জলপাইয়ের শাখা সংগ্রহ করে আন, গুলমেদি, খেজুর আর ছায়াময় বৃক্ষের শাখা সংগ্রহ করে এনে যেমন লেখা আছে সেইভাবে কুটির তৈরী কর।’
16
সেইমত লোকেরা বার হয়ে পড়ল এবং ডালপালা নিয়ে এসে নিজেদের বাড়ির ছাতে, ঈশ্বরের উপাসনাগৃহের প্রাঙ্গণে, জলদ্বারের চত্বরে এবং ইফ্রয়িমের দ্বারের কাছে কুটির নির্মাণ করল।
17
সমগ্র সম্প্রদায় যারা নির্বাসন থেকে ফিরে এসেছিল তারা কুটির তৈরী করে সেগুলিতে বাস করল। এতে তাদের খুব আনন্দ হয়েছিল। কারণ নূনের পুত্র যিহোশূয়ের সময় থেকে সেইদিন পর্যন্ত ইসরায়েলীরা এইভাবে কোনদিন উৎসব পালন করেনি।
18
উৎসবের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে ঈশ্বরের বিধান পুস্তক পাঠ করা হত। সপ্তাহব্যাপী উৎসব পালনের পর বিধি-অনুসারে অষ্টম দিনে মহাসমারোহে সমাপ্তি উৎসব পালিত হয়েছিল।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13