bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 10
Nehemiah 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 11 →
1
যাঁরা প্রথমে চুক্তিপত্রে শীলমোহর দিয়েছিলেন তাঁদের নাম:
2
হকলিয়ের পুত্র শাসক নহিমিয়, সিদিকীয়, সরায়, অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়, মল্কিয়, হটুশ, শবনিয়, মল্লুক। হারীম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল গিন্নথোন, বারাক, মশুল্লম, অবিয়, মিয়ামীন, মাসেয়, বিলগয়, শময়িয়, এঁরা পুরোহতি ছিলেন।
3
লেবীয়দের নাম: অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের পুত্র বিন্নুয়ী, কদমীয়েল, তাদের সহযোগী শবনীয়, হোদিয়, কলীট, পলায়, হানন। মীখা, রহোব, হশবিয়, সক্কুর, শেরেবিয়, শবনিয়, হোদীয়, বানি, বনীনু।
4
প্রজাদের নেতৃবর্গ: পারোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসগদ, বেবয়, অদনিয়, বিগবয়, আদীন, আটেয়, হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম, বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়, মগপীয়স, মশুল্লম, হেষীর, মশেষবল, সাদোক, যদ্দূয়, পলটিয়, হানন, অনীয়, হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ, পিল্হ, শোবেক, রহূম, হুশব্ন, মাসেয়, অহিয়, হানন, অনান, মল্লুক, হারীম, বানা।
5
অবশিষ্ট লোকেরা: পুরোহিত, লেবীয়, দ্বাররক্ষক, গায়ক, আরাধনাগৃহের ভৃত্য এবং যারা ঈশ্বরের বিধানের জন্য সন্নিহিত জাতিদের থেকে নিজেদের পৃথক করেছিল, তারা তাদের স্ত্রী এবং বোধশক্তি সম্পন্ন পুত্র-কন্যাদের
6
সকলকে, তাদের ভ্রাতাদের এবং সম্ভ্রান্তব্যক্তিদের সঙ্গে শপথ ও শপথভঙ্গের অভিশাপ দ্বারা নিজেদের এই চুক্তির বন্ধনে আবদ্ধ করল যে, ঈশ্বরের সেবক মোশির মাধ্যমে দেওয়া ঈশ্বরের অনুশাসনগুলি তারা পালন করবে আর আমাদের প্রভু পরমেশ্বরের সমস্ত আদেশ, বিধান ও অনুশাসনগুলি সযত্নে মেনে চলবে।
7
আমরা শপথ করছি যে আমাদের প্রতিবেশী, অন্য জাতির লোকদের সঙ্গে আমাদের কন্যাদের দেব না বা তাদের কন্যাদের আমাদের পুত্রবধূ করে আনব না।
8
যদি সন্নিহিত দেশের লোকেরা তাদের বাণিজ্য সামগ্রী বা শস্য বিশ্রামবারে বিক্রী করার জন্য নিয়ে আসে, আমরা বিশ্রামবারে বা যে কোন পবিত্র দিনে সে সব কিনব না। প্রতি সপ্তম বৎসরে আমরা জমি চাষ করা থেকে বিরত থাকব আর সব ঋণ মকুব করে দেব।
9
ঈশ্বরের মন্দিরে সেবার জন্য প্রতি বৎসর এক শেকেলের এক তৃতীয়াংশ দেবার আদেশ যাতে প্রতিপালিত হয় তার দায়িত্ব আমরা গ্রহণ করছি।
10
বেদীর উপর নিবেদিত ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি, নিয়মিত শস্য উৎসর্গ এবং হোম ও বিশ্রামবারের নৈবেদ্য উৎসর্গের দায়িত্ব আমরা নিলাম। অমাবস্যার উৎসব, নির্দিষ্ট সব ভোজ, পবিত্র নৈবেদ্য উৎসর্গ, ইসরায়েলের পাপের প্রায়শ্চিত্তের নৈবেদ্য উৎসর্গ এবং আমাদের ঈশবরের মন্দিরের যাবতীয় কর্তব্যের দায়িত্ব আমরা পালন করব।
11
ঈশ্বরের মন্দিরে প্রতি বৎসর নির্দিষ্ট সময়ে ঈশ্বরের বেদীতে হোমের জন্য কোন পরিবার কাঠের জোগান দেবে তা নির্ধারণ করার জন্য আমরা পুরোহিতেরা, লেবীয়েরা এবং সমস্ত লোক বিধান অনুযায়ী পাশা চেলে স্থির করলাম।
12
আমাদের প্রভু পরমেশ্বরের মন্দিরে প্রতি বৎসর আমাদের শস্যের এবং ফলের গাছের প্রথম ফল দেবার দায়িত্ব গ্রহণ করলাম।
13
বিধান অনুযায়ী আমরা স্থির করলাম, আমাদের প্রথমজাত পুত্রসন্তান, পশুপালের, মেষপালের এবং গো-মেষাদির পালের প্রথমজাত শাবকদের আমাদের ঈশ্বরের মন্দিরের পরিচর্যাকারী পুরোহিতদের কাছে উৎসর্গ করার জন্য নিয়ে আসব।
14
উপরন্তু আমরা আমাদের ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারে দেবার জন্য আমাদের পেষণ করা শস্যের প্রথম আহার্য, শস্যের নৈবেদ্য, সমস্ত গাছের ফল, নূতন সুরা এবং তেল পুরোহিতদের কাছে নিয়ে আসব। আমরা আমাদের শসের দশভাগের একভাগ লেবীয়দের কাছে নিয়ে আসব কারণ আমরা যে সব শহরে কাজ করি সেখানে লেবীয়েরাই দশমাংশ সংগ্রহ করেন।
15
লেবীয়রা যখন দশমাংশ গ্রহণ করবেন, তখন হারোণ বংশের একজন পুরোহিত তাদের সঙ্গে থাকবেন। লেবীয়রা এই সংগৃহীত দশমাংশের দশভাগের একভাগ আমাদের ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারে নিয়ে আসবে।
16
যে ভাণ্ডারে পবিত্র উপাসনাগৃহের জিনিসপত্রগুলি রাখা হয় এবং যেখানে পরিচর্যাকারী পুরোহিতেরা, দ্বাররক্ষকেরা আর গায়কেরা থাকেন সেখানে সমস্ত ইসরায়েলী ও লেবীয়রা তাদের শস্য, নূতন সুরা আর তেল নিয়ে আসবে। আমরা আমাদের ঈশ্বরের গৃহকে অবহেলা করব না।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13