bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 5
Nehemiah 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 6 →
1
কিছুদিন পরে স্ত্রী-পুরুষ নির্বিশেষে বহু লোক তাদের ইহুদী ভাইদের বিরুদ্ধে সোরগোল তুলেছিল।
2
কেউ কেউ বলল, আমরা আমাদের পরিবারে পুত্রকন্যা নিয়ে সংখ্যায় অনেক, খেয়েপরে বেঁচে থাকার জন্য আমাদের শস্য দরকার।
3
অন্যরা বলল, দুর্ভিক্ষের সময় শস্য পাওয়ার জন্য আমরা আমাদের শস্যের ক্ষেত, আঙুরের ক্ষেত, আমাদের ঘরবাড়ী সব বন্ধক রেখেছি।
4
আবার আরও কিছু লোক বলল, রাজাকে চাষের জমি আর আঙুরের ক্ষেতের খাজনা দেবার জন্য আমাদের টাকা ধার করতে হয়েছে।
5
যদিও আমরা একই জাতি বা বংশের মানুষ, আমাদের সন্তানেরা তাদের সন্তানেরই মত কিন্তু তা সত্ত্বেও আমাদের পুত্রকন্যাদের ক্রীতদাসের কাজ করতে হচ্ছে। আমাদের কিছু মেয়ে ইতিমধ্যেই ক্রীতদাসী হয়ে গেছে, কিন্তু আমরা অসহায় কারণ আমাদের শস্যের ক্ষেত আর আঙুরের ক্ষেত অন্যেরা অধিকার করে নিয়েছে।
6
আমি যখন তাদের সোরগোল আর এই অভিযোগগুলি শুনলাম তখন খুব রেগে গেলাম।
7
আমি মনে মনে সেগুলির বিষয় চিন্তা করলাম, তারপর সম্ভ্রান্ত ব্যক্তিদের এবং সরকারী কর্মচারীদের অভিযুক্ত করলাম। আমি তাদের বললাম, তোমরা তোমাদের দেশবাসীদের কাছ থেকে জোর করে অবৈধ সুদ আদায় করছ। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য একটি বড় সভা আহ্বান করে সকলকে বললাম,
8
আমাদের যে ইহুদী ভাইদের অন্যজাতির কাছে বিক্রী করে দেওয়া হয়েছিল সেই ইহুদী ভাইদের আমরা আবার যতদূর সম্ভব মুক্তিপণ দিয়ে ফিরিয়ে এনেছি। তোমরা কি আবার তাদের বিক্রী করবে? আবার তারা আমাদেরই কাছে বিক্রী হবে? তারা নীরব হয়ে রইল কারণ তাদের উত্তর দেবার কিছু ছিল না।
9
আমি আরও বললাম, তোমরা যা করছ তা ঠিক নয়। আমাদের বিদেশী শত্রুদের সমালোচনা এড়াবার জন্য তোমাদের কি আমাদের ঈশ্বরকে ভয় করে চলা উচিত নয়?
10
আমি, আমার ভাইয়েরা এবং আমার লোকেরা সকলে লোকদের অর্থ এবং শস্য ধার দিচ্ছ। কিন্তু এই অন্যায়ভাবে সুদ আদায় বন্ধ করতে হবে।
11
তাদের জমি, দ্রাক্ষাক্ষেত, জলপাইকুঞ্জ এবং গৃহগুলি এখনই ফেরৎ দাও, তোমরা যে শতকরা এক অংশ অর্থ, শস্য, নূতন সুরা আর তেল সুদ হিসাবে নিয়েছ তাও ফেরৎ দিতে হবে।
12
তারা বলল, আমরা সব ফেরৎ দেব এবং আমরা তাদের কাছে আর কিছু দাবী করব না। আপনি যা বলছেন আমরা সেইমত কাজই করব। তখন আমি পুরোহিতদের ডেকে পাঠালাম আর সব সম্ভ্রান্ত ব্যক্তি আর সরকারী কর্মচারীরা যে প্রতিজ্ঞা করেছিল, তা পূর্ণ করার শপথ গ্রহণ করালাম
13
আমি আমার কাপড়ের ভাঁজগুলি ঝাড়লাম আর বললাম, যেসব লোক তাদের প্রতিজ্ঞা রক্ষা করবে না ঈশ্বর যেন এইভাবে তাদের সম্পত্তি ও গৃহ থেকে তাদের ঝেড়ে বার করে দেন। এই ধরণের মানুষকে যেন এমনিভাবে ঝাড়া হয় এবং সে যেন নিঃস্ব হয়ে যায়। এতে সমবেত সকলে তথাস্তু বলল এবং পরমেশ্বরের প্রশংসা করল আর নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করল।
14
রাজা অর্তক্ষস্তের রাজত্বের বিশ বছরে আমি যখন যিহুদীয়াদেশে তাদের শাসক নিযুক্ত হলাম এবং তাঁর রাজত্বের বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ শেষ বারো বছর শাসকের জন্য যে খাদ্য নির্দিষ্ট ছিল তা আমি বা আমার স্বজনেরা কেউ গ্রহণ করিনি।
15
কিন্তু আমার পূর্ববর্তী শাসকেরা লোকদের কাছ থেকে তাঁদের জন্য নির্দিষ্ট খাদ্য এবং পানীয় ছাড়াও চল্লিশ শেকেল রূপো নিয়ে তাদের উপর ভারী বোঝা চাপিয়ে ছিলেন। তাঁদের সহকারীরাও লোকদের উপর প্রভুত্ব চালাত। কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিবশতঃ আমি ঐভাবে আচরণ করিনি।
16
তার পরিবর্তে আমি এই প্রাচীরের কাজে নিজেকে নিযুক্ত করেছিলাম। আমার সমস্ত লোকেরা সেখানে তাদের কাজের জন্য সমবেত হয়েছিল। আমরা কারও কোন জমি দখল করিনি।
17
আরও বলা যায় যে একশত পঞ্চাশ জল ইহুদী এবং সরকারী কর্মচারী আর আশেপাশের জাতির মধ্যে থেকে যাঁরা আমাদের কাছে আসতেন তাঁরা সকলে আমার সঙ্গে আহার করতেন।
18
প্রতিদিন একটি বলদ, ছয়টি বাছাই করা ভেড়া এবং কিছু পাখি আমাদের জন্য রান্না করা হত আর প্রতি দশ দিনে বিভিন্ন রকমের সুরা সরবরাহ করা হত। এত সব সত্ত্বেও শাসকের জন্য নির্দিষ্ট কোন ভাতা আমি কখনও দাবী করিনি কারণ দাবীগুলি লোকেদের পক্ষে অত্যন্ত ভারী বোঝাস্বরূপ হত।
19
হে আমার ঈশ্বর, আমি এই লোকদের জন্য যা করেছি তার জন্য অনুগ্রহ করে আমাকে স্মরণে রেখ।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13