bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 3
Nehemiah 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
1
মহাযাজক ইলিয়াশীব ও তাঁর সঙ্গী অন্যান্য পুরোহিতেরা মেষদ্বার পুনর্নির্মাণ করলেন। তাঁরা সেটি উৎসর্গ করলেন এবং দ্বারগুলি যথাস্থানে স্থাপন করলেন। প্রাচীরের উপরে হম্মেয়া মিনার থেকে শুরু করে হননেলের মিনার পর্যন্ত প্রাচীরের অংশটি তাঁরা পুনর্নির্মাণ করলেন।
2
যিরীহোর লোকেরা তার পরবর্তী অংশটি পুনর্নির্মাণ করলেন। এর পরবর্তী অংশ নির্মাণ করলেন ইস্রির পুত্র সক্কুর।
3
হস্সনায়ার পুত্রেরা মৎস্যদ্বার আবার গড়ে তুললেন। তাঁরা তার কড়িকাঠও স্থাপন করেছিলেন। কপাট, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করলেন।
4
হক্কোসের পৌত্র, উরীয়ের পুত্র মেরেমথ প্রাচীরের পরবর্তী অংশ মেরামত করলেন। মশেষবলের পৌত্র, বেরিখিয়ের পুত্র মশুল্লম তার সংলগ্ন অংশ মেরামত করলেন। তার ঠিক পরের অংশ, বানার পুত্র সাদোক পুনর্নির্মাণ করলেন।
5
তেকোয়া নিবাসীরা পরবর্তী অংশ মেরামত করল কিন্তু তাদের অভিজাত লোকেরা তেকোয়া নিবাসীদের তত্ত্বাবধায়কদের অধীনে কাজ করতে রাজী হল না।
6
পাসেহের পুতর যিহোয়াদা আর বসোদিয়ার পুতর মশুল্লম যেশানাহ দ্বার মেরামত করেছিলেন। তাঁরা তার কড়িকাঠ বসালেন, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করলেন।
7
তাদের পরবর্তী অংশ নদীপারস্থ অধিকর্তার অধীন গিবিয়োন নিবাসী মলাটিয়, মেরোণোথ নিবাসী যাদোন এবং গিবিয়োন ও মিস্পার লোকেরা মেরামত করল।
8
স্বর্ণকারদের মধ্যে অন্যতম হৎয়ের পুত্র উষীয়েল পরবর্তী অংশ মেরামত করেছিল, তার পরবর্তী অংশ হনানিয় নামে একজন গন্ধবণিক নির্মাণ করেছিল। তারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুশালেমের সংস্কার করল।
9
জেরুশালেমের অর্ধেক অংশের শাসক হূরের পুত্র রফায় পরবর্তী অংশ মেরামত করলেন।
10
তার সংলগ্ন অংশ হরূমফের পুত্র যিদায় তাঁর গৃহের বিপরীত দিক মেরামত করলেন আর তার পরবর্তী অংশ হশ্বনিয়ের পুত্র হটুশ মেরামত করেছিলেন।
11
হারীমের পুত্র মল্কিয় আর পহৎ, মোয়াবের পুত্র হশূব অন্য একটি অংশ এবং উনানের দুর্গ মেরামত করেছিলেন।
12
হলোহেশের পুত্র শল্লুম, যিনি জেরুশালেমের বাকী অর্ধেক অংশের শাসক ছিলেন, তিনি তাঁর কন্যাদের সহায়তায় পরবর্তী অংশ মেরামত করেছিলেন।
13
হানুন আর সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করেছিল। তারা সেটি পুনর্নির্মাণ করেছিল, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিল। তারা সার দ্বার পর্যন্ত একহাজার হাত প্রাচীর মেরামত করেছিল।
14
বেথ হক্কেরমের শাসক রেখবের পুত্র মল্কিয় সদর দ্বার মেরামত করেছিলেন। তিনি সেটি পুনর্নির্মাণ করেছিলেন। তার খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিলেন।
15
মিস্পার শাসক কলহোষির পুত্র শল্লুম ফোয়ারা দ্বার মেরামত করিয়েছিলেন। তিনি তার ছাদ পুনর্নির্মাণ করলেন। দরজাগুলি, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিলেন। তিনি দাউদ নগর থেকে যে সিঁড়িগুলি নীচের দিকে নেমে গিয়েছিল সেই পর্যন্ত রাজার উদ্যানের পাশে শীলোহ সরোবরের দ্বার নামে প্রাচীর মেরামত করেছিলেন।
16
তারপরে বেথসূর প্রদেশের অর্ধেক অংশের শাসক, অস্বুকের পুত্র নহিমিয় দাউদের সমাধির বিপরীত দিকে মাটি কেটে তৈরী সরোবর এবং বীরদের গৃহ পর্যন্ত মেরামত করেছিলেন।
17
তাঁর পরে বানির পুত্র রহূমের অধীনে লেবীয়েরা মেরামতির কাজ করেছিল। তার পাশেই কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসক হশবিয় নিজের অংশ মেরামত করেছিলেন।
18
তাঁর পাশেই কিয়ীলা প্রদেশের অন্য অংশের শাসক, হেনাদদের পুত্র ববয় মেরামত করেছিলেন।
19
তাঁর পরে মিস্পার শাসক যেশূয়ের পুত্র এসর অস্ত্রাগারে উঠবার সামনের দিকের কোণ পর্যন্ত আংশ মেরামত করেছিলেন।
20
তাঁর পরে সব্বয়ের পুত্র বারূক অতি উৎসাহের সঙ্গে সেই কোণ থেকে মহাযাজক ইলিয়াশীবের গৃহের দ্বার পর্যন্ত একটি অংশ মেরামত করেছিলেন।
21
তাঁর পরে হক্কোসের পৌত্র এবং উরিয়ের পুত্র মরেমথ ইলিয়াসর গৃহের প্রবেশ পথ থেকে প্রাচীরের শেষ পর্যন্ত মেরামত করেছিলেন।
22
তারপরে জেরুশালেমের চারপাশের প্রদেশের যাজকেরা মেরামতের কাজ করেছিলেন।
23
তাঁদের পরে বিন্যামীন আর হশূব তাঁদের নিজের নিজের গৃহের সামনের অংশ মেরামত করেছিলেন। তাঁদের পরে অননিয়ের পৌত্র আর মাসেয়র পুত্র অসরিয় তাঁর গৃহের পাশের অংশ মেরামত করেছিলেন।
24
তারপরে হেনাদদের পুত্র বিন্নুয়ী অসরিয়ের গৃহ থেকে প্রাচীরের কোণ পর্যন্ত অন্য একটি অংশ মেরামত করেছিলেন।
25
উষয়ের পুত্র পালল কোণের দিকের বিপরীতে রক্ষীদের গৃহের প্রাঙ্গণের কাছে উপরের প্রাসাদের বাইরে দুর্গ পর্যন্ত মেরামত করেছিলেন। তাঁর পরে পারোশের পুত্র পদায়
26
আর ওফলে পাহাড়ের উপরে বসবাসকারী মন্দিরের ভৃত্যেরা, পূর্বদিকে প্রাসাদের অন্যান্য নির্মাতারা জলদ্বারের বিপরীত দিকের একটি অংশ মেরামত করেছিলেন।
27
তারপর তেকােয়ার লোকেরা বাইরের দিকে বৃহৎ দুর্গ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আরও অংশ মেরামত করেন।
28
অশ্বদ্বারের উপর পুরোহিতেরা নিজের নিজের বাড়ির সামনে যে প্রাচীর ছিল তা মেরামত করেছিলেন।
29
তাঁদের পরে ইম্মেরের পুত্র সাদোক নিজের গৃহের ও তাঁর গৃহের বিপরীত দিকের অংশ মেরামত করেছিলেন। তারপরে পূর্বদিকের অংশ দ্বারপাল খনিয়ের পুত্র শমরিয় মেরামত করেছিলেন।
30
তাঁর পরে শেলিমিয়ের পুত্র হনানিয় আর সালফের ষষ্ঠ পুত্র হানুন আর একটি অংশ মেরামত করেছিলেন। তাঁদের পর বেরিখিয়ের পুত্র মশুল্লম তাঁর বাসগৃহের বিপরীত দিক মেরামত করেছিলেন।
31
তাঁর পরে মল্কীয় নামে স্বর্ণকারদের মধ্যে একজন পরিদর্শনের দ্বারের বিপরীত দিকে মন্দিরের ভৃত্যদের আর বণিকদের গৃহ পর্যন্ত এবং কোণের উপরের দিকে কক্ষ পর্যন্ত মেরামত করেছিলেন।
32
আর কোণের উপরের দিকে কক্ষ ও মেষদ্বারের মধ্যবর্তী অংশ স্বর্ণকাররা এবং বণিকেরা মেরামত করেছিলেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13