bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Nehemiah 4
Nehemiah 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 5 →
1
সনবল্লট যখন শুনলেন যে আমরা প্রাচীর মেরামত করছি তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ ও উত্তেজিত হলেন। তিনি ইহুদীদের বিদ্রূপ করলেন
2
এবং তাঁর সহযোগীদের আর শমরীয় সেনাবাহিনীর উপস্থিতিতে বললেন, ঐ অতি দুর্বল এবং হীনবল ইহুদীরা কি করছে? তারা কি ভেবেছে তাদের প্রাচীর পুনরুদ্ধার করতে পারবে? তারা কি বলি উৎসর্গ করার আশা করে? তারা কি একদিনের মধ্যে কাজ শেষ করতে পারবে? ধ্বংসস্তূপ থেকে কি অগ্নিদগ্ধ প্রস্তুরগুলি উদ্ধার করে তাতে প্রাণ সঞ্চার করবে?
3
তখন আম্মোননিবাসী টোবিয়, যে তাঁর পাশে ছিল, সে বলল, তারা যা নির্মাণ করছে তাতে একটি শৃগাল উঠলেও ভেঙ্গে পড়বে। আমি তখন প্রার্থনা করলাম,
4
হে আমাদের ঈশ্বর, আমাদের প্রার্থনা শোন, তারা আমাদের যে অপমান করছে তা তাদের উপর ফিরিয়ে দাও। লুঠের বস্তুর মত তাদের বন্ধনদশায় বিদেশে নির্বাসনে পাঠিয়ে দাও।
5
তুমি তাদের অপরাধ ক্ষমা করো না, তাদের পাপ মুছে দিও না কারণ তারা নির্মাণকারীদের অপমান ও উপহাস করেছে।
6
তারপর আমরা সমগ্র প্রাচীরের উচ্চতার অর্ধেক পর্যন্ত পুনরায় নির্মাণ করলাম কারণ লোকেরা প্রাণ দিয়ে কাজ করেছিল।
7
কিন্তু টোবিয়, সনবল্লট, আরব দেশের লোকেরা, আম্মোনীরা আর অসদোদের লোকেরা যখন শুনল যে জেরুশালেমের প্রাচীরগুলি মেরামতের কাজ এগিয়ে চলেছে আর প্রাচীরের ফাঁকগুলি বন্ধ করা হয়েছে তখন তারা খুব রেগে গেল।
8
তারা সবাই এসে জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ ও গোলমাল সৃষ্টি করার ষড়যন্ত্র করল।
9
তখন আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এবং দিনরাতের জন্য প্রহরী নিযুক্ত করলাম।
10
ইতিমধ্যে যিহুদীয়ার লোকেরা বলতে লাগল, ভার বয়ে বয়ে আমরা বড় ক্লান্ত। জঞ্জাল জমেছে অনেক। কি করে আমরা প্রাচীর গাঁথব?
11
আমাদের শত্রুরাও বলতে লাগল, দেখবার বা বুঝবার আগেই আমরা একেবারে তাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ব, তাদের মেরে ফেলব আর থামিয়ে দেব তাদের কাজ।
12
তখন যে ইহুদীরা তাদের কাছাকাছি বাস করত, তারা বার বার এসে আমাদের সতর্ক করে বলল, তোমরা যে দিকেই যাও না কেন তারা তোমাদের আক্রমণ করবে।
13
তাই আমি প্রাচীরের পিছন দিকে অসমাপ্ত অংশগুলিতে গোষ্ঠী অনুসারে কিছু লোককে তাদের তরবারি, বর্শা এবং তীরধনুকে সুসজ্জিত করে মোতায়ের করলাম।
14
সব ব্যবস্থা পরিদর্শন করার পর আমি দাঁড়িয়ে উঠে সম্ভ্রান্ত ব্যক্তিদের, সরকারী কর্মচারীদের এবং অবশিষ্ট সকলকে বললাম, শত্রুদের ভয় করো না। মহান ও ভয়ঙ্কর পরমেশ্বরকে স্মরণ কর আর তোমাদের ভাই, ছেলে, মেয়ে, স্ত্রী ও তোমাদের গৃহের জন্য যুদ্ধ কর।
15
যখন আমাদের শত্রুরা শুনতে পেল যে আমরা তাদের চক্রান্তের কথা জানতে পেরেছি তখন উপলব্ধি করল যে ঈশ্বর তা ব্যর্থ করেছেন। আমরা তখন প্রত্যেকে আমাদের নিজের নিজের কাজে প্রাচীরের কাছে ফিরে গেলাম।
16
সেই দিন থেকে আমাদের লোকেদের মধ্যে অর্ধেক লোক কাজ করত, অপর অর্ধেক লোক বর্শা, ঢাল, তীরধনুক আর আত্মরক্ষার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাহারা দিত। যিহুদীয়ার যে সমস্ত লোক প্রাচীর নির্মাণের কাজে নিযুক্ত ছিল, সৈন্যাধ্যক্ষেরা তাদের কাজের তদারকি করছিল।
17
যারা উপকরণ বা মালমশলা বয়ে নিয়ে যাচ্ছিল তারা এক হাতে কাজ করছিল, অন্য হাতে অস্ত্র ধারণ করেছিল।
18
আর যারা প্রাচীর গাঁথছিল তারা প্রত্যেকে কাজ করবার সময়ে তাদের কোমরে তরবারি ধারণ করে থাকত। কিন্তু যে লোকটি তুরী বাজাত সে আমার কাছে থাকত।
19
তারপর আমি সম্ভ্রান্ত ব্যক্তিদের, সরকারী কর্মচারীদের আর অবশিষ্ট লোকদের বললাম, কাজটি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে, আর আমরা দূর দূরে ছড়িয়ে আছি।
20
তাই যখন তোমরা তুরীর আওয়াজ শুনবে তখন এখানে এসে আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন।
21
এইভাবে আমরা কাজ চালিয়ে যেতে লাগলাম। ভোরের প্রথম আলো ফুটবার সময় থেকে সন্ধ্যা তারা দেখা দেওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্শা ধারণ করে পাহারায় থাকত ও বাকী অর্ধেক লোক সেই সময় কাজ করত।
22
সেই সময় আমি লোকদের বলেছিলাম, রাতে প্রত্যেকটি লোক আর তার সাহায্যকারী জেরুশালেমের ভিতরে থাকবে যেন তারা রাতে আমাদের প্রহরীরূপে আর দিনে শ্রমিক হিসাবে কাজ করতে পারে।
23
আমি আমার ভ্রাতৃগণ বা আমার লোকেরা বা প্রহরীরা যারা আমার সঙ্গে ছিল—আমরা কেউই পোশাক খুলতাম না, প্রত্যেকে সর্বদা অস্ত্রধারণ করে থাকতাম।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13