bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Mark 1
Mark 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
1
ঈশ্বরের পুত্র যীশু খ্রীস্টের সুসমাচারের সূচনা:
2
প্রবক্তা নবী যিশাইয়ের গ্রন্থে যেমন লেখা আছেঃ দেখ, তোমার আগে আমি আমারদূত পাঠাচ্ছি, সে তোমার জন্য প্রস্তুত করবে পথ।
3
মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করছেঃ তোমরা প্রভুর জন্য প্রস্তুত কর পথ, সুগম করে দাও তাঁর আগমনের সরণি।
4
যোহন এসে মরুপ্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন আর প্রচার করতে লাগলেন পাপের ক্ষমার জন্য অনুতাপ করে বাপ্তিষ্ম গ্রহণেরর কথা।
5
সমগ্র যিহুদীয়া দেশ এবং জেরুশালেম নগরী থেকে সমস্ত লোক এসে জড়ো হতে লাগল যোহনের কাছে। নিজেদের পাপ স্বীকার করে তারা জর্ডন নদীতে তাঁর কাছে বাপ্তিস্ম গ্রহণ করতে লাগল।
6
যোহন পরতেন উঠের লোমের পোষাক। তাঁর কোমরে বাঁধা থাকত চামড়ার কটিবন্ধ। তাঁর খাদ্য ছিল পঙ্গপান আর বনমধু।
7
তিনি সকলের কাছে এই কথা প্রচার করতেন, আমার চেয়েও যিনি শক্তিমান, তিনি আসছেন আমার পরে। আনত হয়এ তাঁর জুতোর ফিতে খোলার যোগ্যতাও আমার নেই।
8
আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, তিনি তোমাদের বাপ্তিষ্ম দান করবেন পবিত্র আত্মায়।
9
সেই সময়ে গালীল প্রদেশের নাসরত থেকে যীশু এলেন যোহনের কাছে, জর্ডন নদীতে বাপ্তিস্ম গ্রহণ করলেন ।
10
যীশু জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন উন্মুক্ত হয়ে গেছে আকাশ, কপোতের আকারে পবিত্র আত্মা নেমে আসছেন তাঁর উপরে।
11
স্বর্গ থেকে এই বাণী শোনা গেল: তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম তুষ্ট।
12
তারপরই সেই আত্মা যীশুকে নিয়ে এলনে মরুপ্রান্তরে।
13
সেখানে তিনি চল্লিশ দিন থাকলেন এবং শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন। মরুপ্রান্তরে বন্য জন্তুদের মধ্যে তিনি থাকতেন এবং স্বর্গের দূতেরা এসে তাঁর সেবা করতেন।
14
যোহন কারাগারে বন্দী হওয়অর পর যীশু গালীল প্রদেশে গিয়ে ঈশ্বরের এই সুসমাচার প্রচার করতে লাগলেন।:
15
কাল পূর্ণ হয়েছে, ঈশ্বরের রাজ্য আসন্ন। পাপের পথ থেকে ফিরে এস, বিশ্বাস কর সুসমাচারে।
16
গালীল সাগরের তীর দিয়ে যেতে যেতে যীশু দেখতে পেলেন দুজন জেলে, শিমোন আর তাঁর ভাই আন্দ্রিয় জাল ফেলে মাছ ধরছেন।
17
যীশু তাঁদের বললেন, আমার সঙ্গে এস, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব।
18
তক্ষুণি তাঁরা জাল ফেলে রেখে তাঁরর সঙ্গে চললেন।
19
কিছুদূর গিয়ে যীশু দেখতে পেলেন সিবদিয়ের পুত্র যাকোব আর তার ভাই যোহনকে। তাঁরা তাঁদের নৌকায় বসে জাল সারাচ্ছিলেন।
20
তিনি দেখামাত্র তাঁদেরও ডেকে নিলেন। তাঁরা তাঁদের পিতা সিবদিয়কে ভৃত্যদের সঙ্গে নৌকায় রেখে যীশুর সঙ্গ নিলেন।
21
তাঁরা গেলেন কফরনাহুমে। পরের সাব্বাথ দিনে যীশু সমাজ ভবনে গিয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন।
22
লোকেরা তাঁর শিক্ষা শুনে খুবই আশ্চর্য হত। তাঁর শিক্ষা শাস্ত্রীদের শিক্ষার মত ছিল না, ঐশীশক্তি পূর্ণ হয়েই তিনি শিক্ষা দিতেন।
23
সেই সময়ে সমাজ ভবনে একটি লোক এল, তার উপরে আপদেবতার ভর হয়এছিল।
24
সে চীৎকার করে বলতে লাগল, নাসরতের যীশু, আমাদের কাছে আপনার কি প্রয়োজন? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে? আপনি ঈশ্বরের সেই পবিত্র জন।
25
যীশু তাকে ধমক দিয়এ বললেন, চুপ কর, বেরিয়ে এস ওর ভেতর থেকে।
26
তখন সেই অপদেবতা তাকে দারুণ ঝাঁকুনি দিয়ে আছড়ে ফেলে চীৎকার করে তার মধ্যে থেকে বেরিয়ে গেল।
27
এই দেখে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে বলাবলি করতে লাগল, এ আবার কি? এ কোন নতুন শিক্ষা? ক্ষমতাসম্পন্ন ব্যক্তির মত ইনি অপদেবতাদের পর্যন্ত আদেশ দেন, আর তারাও এঁর আদেশ পালন করে?
28
তাঁর এই মহান কীর্তির কথা সঙ্গে সঙ্গে গালীলের সারা অঞ্চলে ছড়িয়ে পড়ল।
29
যীশু তখন শিষ্যদের সঙ্গে নিয়ে সমাজভবন থেকে সোজা চলে গেলেন শিমোন ও আন্দ্রিয়ের বাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন যাকোব ও যোহন। সেই সময়
30
শিমোনের শাশুড়ী জ্বরে শয্যাশায়ী ছিলেন। শিষ্যেরা তখনই তাঁর কথা যীশুকে জানালেন।
31
যীশু তাঁর কাছে গিয়ে তাঁকে হাত ধরে উঠিয়ে বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তাঁর জ্বর ছেড়ে গেল। তিনি তাঁদের আপ্যায়ন করতে লাগলেন।
32
সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর লোকেরা অসুস্থ আর অপদেবতাগ্রস্ত লোকদের যীশুর কাছে নিয়ে এল।
33
সারা শহরের লোক এসে জড়ো হল তাঁদের বাড়ির সামনে।
34
যীশু নানারকম রোগীকে সুস্থ করলেন, অনেক অপদেবতাগ্রস্ত লোককে সারিয়ে তুললেন। তিনি অপদেবতাদের কোন কথা বলতে দিলেন না, কারণ তারা তাঁর পরিচয় জানত।
35
পরের দিন খুব ভোরে উঠে যীশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন।
36
শিমোন ও তাঁর সঙ্গীরা তাঁকে খুঁজতে বার হলেন।
37
যীশুর দেখে পেলে তাঁরা তাঁকে বললেন, সকলে আপনাকে খুঁজছে।
38
যীশু তাঁদের বললেন, চল, আমরা আশেপাশের অন্য সব গ্রামগুলোতে যাই। সেখানেও প্রচার করব, সেইজন্যই আমি এসেছি।
39
সারা গালীল প্রদেশে যীশু ঘুরে ঘুরে সমাজ ভবনগুলিতে প্রচার করতে লাগলেন এবং অপদেবতা দূর করতে লাগলেন।
40
একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করে বলল, প্রবু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি করতে পারেন।
41
যীশু করুণাপরবশ হলেন। তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও।
42
সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ নিরাময় হল, শুচি হল সে।
43
যীশু তাকে কড়াভাবে নিষেধ করে বললেন, শোন, কাউকে বলো না একথা। সোজা চলে যাও পুরোহিতের কাছে। তাঁকে দিয়ে নিজেকে পরীক্ষা করাও এবং শুচিতার প্রমাণস্বরূপ মোশির নির্দেশিত নৈবেদ্য উৎসর্গ কর।
45
সে কিন্তু একথা সকলের কাছে এমনভাবে বলতে লাগল যে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। ফলে যীশুর পক্ষে প্রকাশ্যে কোন শহরে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াল। তিনি লোকালয়ের বাইরে নির্জন জায়গায় থাকতেন, লোকেরা চারিদিক থেকে তাঁর কাছে আসত।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16