bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Mark 16
Mark 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
1
সাব্বাথ বার কেটে গেলে মাগ্দালা নিবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম আর শালোমী যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মশলা কিনলেন।
2
তারপর সপ্তাহের প্রথম দিনে খুব ভোরবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাঁরা সমাধির কাছে এলেন।
3
নিজেদের মধ্যেই তাঁরা বলছিলেন, “সমাধিগুহার মুখ তেকে কে পাথরটা সরিয়ে দেবে?”
4
কিন্তু সমাধির দিকে তাকাতেই তাঁরা দেখতে পেলেন পাথরটা সরান রয়েছে। পাথরটা ছিল বিরাট বড়।
5
সমাধিগুহার মধ্যে ঢুকতেই তাঁরা দেখতে পেলেন শুভ্র বসন পরা একটি যুবক ডান দিকে বসে আছে। দেখে তাঁরা খুব অবাক হয়ে গেলেন।
6
যুবকটি তাঁদের বললেন, অবাক হয়ো না। নাসরতের যীশুকে তোমরা কুঁজছ তো, যিনি ক্রুশে হত হয়েছেন? তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি এখানে নেই। দেখ, এইখানে তারা তাঁকে শুইয়ে রেখেছিল।
7
তোমরা যাও, তাঁর শিষ্যদের আর পিতরকে একথা বল, ‘তিনি তোমাদের আগে গালীলেঐ যাচ্ছেন। তিনি তোমাদের যেমন বলেছিলেন, সেইমতই তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে।’
8
বিস্ময়ে ভয়ে তাঁরা সমাধিগুহা থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তাঁরা এত ভয় পেয়েছিলেন যে কাউকে একথা বললেন না।
9
সপ্তাহের প্রথম দিন ভোরবেলায় যীশু পুনরুত্থিত হয়ে প্রথমে মাগ্দালা নিবাসী মরিয়মকে দেখা দিলেন, যার মধ্যে থেকে যীশু সাতটি অপদেবতাকে দূর করেছিলেন।
10
তিনিই যীশুর শোকার্ত ভক্ত শিষ্যদের এই সংবাদ দিয়েছিলেন। সেই সময় তাঁরা
11
যীশু জীবিত হয়ে উঠেছেন এবং তাঁকে দেখা দিয়েছেন, একথা শুনেও তাঁরা বিশ্বাস করলেন না।
12
তারপর শিষ্যদের মধ্যে দুজনকে যীশু পথে অন্য রূপে দেখা দিলেন, তাঁরা তখন একটি গ্রামে যাচ্ছিলেন।
13
এঁরা গিয়ে অড়্য শিষ্যদের এ কথা বললেন। তাঁরা এঁদের কথাও বিশ্বাস করলেন না।
14
পরে এগারো জন শিষ্য যখন আহারে বসেচিলেন সেই সময় যীশু তাঁদের দেখা দিলেন এবং অবিশ্বাস ও হৃদয়ের কাঠিন্যের জন্য তাঁদের তিরস্কার করলেন। কারণ যাঁরা তাঁকে দেখেছিলেন তাঁদের কথা তাঁরা বিশ্বাস করেননি।
15
যীশু তাঁদের বললেনঃ সারা পৃথিবীর কাছে যাও, সর্বমানবের কাছে প্রচার কর সুসমাচার।
16
যে বিশ্বা করবে এবং বাপ্তিষ্ম গ্রহণ করবে সে-ই লাভ করবে পরিত্রাণ এবং যে বিশ্বা করবে না সে পাবে অপরাধের সান্তি।
17
বিশ্বাসীদের অভিজ্ঞান স্বরূপ এই সমস্ত শক্তি দেওয়া হবে: তারা আমার নামে অপদেবতা দূর করবে, নতুন ভাষায় কথা বলবে,
18
হাত দিয়ে তারা সাপ ধরবে। যদি তারা বিষ পানও করে তবু তাদের কোন ক্ষতি হবে না। অসুস্থ মানুষের উপর তারা হস্তার্পণ করলে রোগীরা সুস্থ হয়ে যাবে।
19
শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।
20
শিষ্যেরা সর্বত্র গিয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু শিষ্যদের সঙ্গে কর্মরত থেকে তাঁদের নানাবিধ অলৌকিক শক্তি ও নিদর্শন দান করে তাঁদের প্রচারিত সুসমাচারের সত্যতা প্রতিষ্ঠিত করলেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16