bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Mark 7
Mark 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 8 →
1
জেরুশালেম থেকে একদল ফরিশী এবং কয়েকজন শাস্ত্রী যীশুর কাছে এসেছিলেন।
2
তাঁরা লক্ষ্য করলেন যীশুর কয়েকজন শিষ্য অশুচি হাতে অর্থাৎ হাত না ধুয়ে খাচ্ছেন।
3
(ফরিশীরা তথা সমগ্র ইহুদী জাতি তাঁদের পূর্বপুরুষদের প্রথা অনুযায়ী হাতের কুনুই পর্যন্ত না ধুয়এ খায় না।
4
বাজার থেকে আসার পর স্নান না করে তারা খায় না। এছাড়অ আরও অনেক প্রথা আছে যেগুলি তারা পালন করে থাকে, যেমন ঘটি, বাটি, তামার গামলা, খাট বিছানা ইত্যাদি ধোয়া।)
5
ফরিশী এবং শাস্ত্রীরা যীশুকে জিজ্ঞেস করলেন, আপনার শিষ্যেরা পূর্বপুরুষেরা প্রথমা মেনে চলে না কেন? কেন ওরা অশুচি হাতে খায়?
6
যীশু তাঁদের বললেন, তোমাদের মত ভণ্ডদের উদ্দেশ্য করেই নবী যিশাইয়া এই কথা বলে গেছেনঃ এই জাতি মুখেই আমার সম্মান করে,কিন্তু আমার কাছ থেকে এদের মনরয়েছে বহুদূরে।
7
বৃথাই তারা করে আমার আরাধনা,যে শিক্ষা তারা দেয়তা মানুষেরই গড়া বিধান।
8
ঈশ্বরের নির্দেশ অবহেলা করে তোমরা মানুষের গড়া প্রথা আঁকড়ে ধরে আছ।
9
তিনি তাঁদের বললেন, ঈশ্বরের নির্দেশ অমান্য করে নিজেদের প্রথা বজায় রাখার চমৎকার কায়দা বার করেছ তোমরা!
10
মোশি বলেছিলেন, ‘তোমাদের পিতামাতাকে সম্মান কর’ এবং ‘যে পিতা কিম্বা মাতার দুর্নাম করে তার মৃত্যুদণ্ড হবে।’
11
কিন্তু তোমরা বল, যদি কেউ তার পিতামাতাকে বলে, আমার কাছ থেকে যা কিছু তোমাদের প্রাপ্য তা সবই ‘কোরবান’ অর্থাৎ ঈশ্বরকে নিবেদিত।
12
তাহলে তোমরা আর তাকে তার পিতামাতার জন্য কিছু করতে দাও না।
13
এইভাবে তোমরা নিজেদের প্রথা বজায় রাখতে গিয়ে ঈশ্বরের আদেশ তুচ্ছ কর। এরকম আরও অনেক কিছুই তোমরা করে থাক।
14
যীশু জনতাকে ডেকে আবার বললেন, তোমরা সকলে আমার কথা শোন এবং বোঝার চেষ্টা কর।
15
বাইরে থেকে কোন কিছু ভিতরে গিয়ে মানুষকে অশুচি করতে পারে না, কিন্তু মানুষের ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে তাই-ই তাকে অশুচি করে।
16
শোনার মত মন ও কান যার আছে, সে শুনুক।
17
জনতার কাছ থেকে যীশু যখন বাড়ির রভিতরে গেলেন, শিষ্যেরা তাঁকে এই উপমাটির সম্বন্ধে জিজ্ঞাসা করলেন।
18
যীশু তাঁদের বললেন, তোমরাও ওদেরই মত নির্বোধ? তোমরা কি বোঝ না যে বাইরে থেকে মানুষের দেহের মধ্যে যা কিছু যায়, তা তাকে অশুচি করতে পারে না
19
কারণ সেটা তার মনের ভিতরে যায় না, যায় উদরে। তারপর সেটা দেহ থেকে বেরিয়ে যায়। এই কথা দিয়ে তিনি ঘোষণা করলেন যে, সব খাদ্যই শুচি।
20
যীশু বললেন, মানুষের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আসে, তাই-ই তাকে অশুচি করে।
21
কারণ এ সব আসে একেবারে মানুষের অন্তর থেকে। কুচিন্তা, লাম্পট্য, চুরি, নরহত্যা, ব্যভিচার,
22
লোভ, নষ্টামি, প্রবঞ্চনা, অনাচার, শত্রুতা, কুৎসা, অহঙ্কার ও মূর্খতা —
23
এ সমস্ত মন্দ বিষয় অন্তর থেকেই আসে এবং মানুষকে অশুচি করে।
24
সেখান থেকে যীশু চলে গেলেন টায়অর অঞ্চলে। সেখানে একজনের বাড়িতে গেলেন তিনি এবং সেকথা কাউকে জানাতে চাইলেন না। কিন্তু তা গোপন রইল না।
25
খবর পেয়ে একটি নারী এসে তাঁর চরণে লুটিয়ে পড়ল। তার মেয়ের উপর অশুচি আত্মা ভর করেছিল।
26
সেই নারী ছিল জাতিতে গ্রীক, সিরিয়া দেশে বসবাসকারী একজন ফিনিসীয়। সে যীশুর কাছে এসে অনুরোধ করল যেন তিনি তার মেয়েটিকে অপদেবতার হাত থেকে উদ্ধার করেন।
27
যীশু তাকে বললেন, আগে ছেলেমেয়েরা খেয়ে তৃপ্ত হোক কারণ ছেলেমেয়েদের খাবার কুকুরকে দেওয়অ যায় না।
28
সে উত্তর দিল, হ্যাঁ প্রভু ঠিক কথা। কিন্তু ছেলেমেয়েদের পাত থেকে যা টেবিলের তলায় পড়ে, তা তো কুকুরেরা খেতে পায়।
29
যীশু তাকে বললেন, ঠিক কথাই বলেছ তুমি। যাও, দেখ গিয়ে অপদেবতা তোমার মেয়েকে ছেড়ে চলে গেছে।
30
সে বাড়ি ফিরে গিয়ে দেখল তার মেয়ে বিছানায় শুয়ে আছে এবং অপদেবতা তাকে ছেড়ে চলে গেছে।
31
তারপর যীশু টায়ার থেকে ফিরে এলেন এবং সীদোন হয়ে ডেকাপলিস অঞ্চলের মধ্যে দিয়ে গালীল সাগরের কাছে গেলেন।
32
সেখানে লোকেরা একটা কালা আর তোৎলা লোককে তাঁর কাছে নিয়ে এল এবং তাঁকে অনুরোধ জানাল যেন তিনি তাকে স্পর্শ করেন।
33
যীশু তাকে ভিড়ের ভিতরের থেকে একান্তে এনে তার কানের মধ্যে আঙ্গুল দিলেন এবং জিভে থুতু লাগিয়ে দিলেন।
34
তারপর আকাশের দিকে চেয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “এফ্ফাথা, “ অর্থাৎ খুলে যাক।
35
সেই মুহূর্তেই লোকটি কানে শুনতে পেল, তার জিভের জড়তা ঘুচে গেল, সে স্পষ্টভাবে কথা বলতে লাগল।
36
যীশু একথা কাউকে বলতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু যতই নিষেধ করুন না কেন তারা একথা চারিদিকে বলে বেড়াতে লাগল।
37
তারা দারুণ অবাক হয়ে গেল, বলতে লাগল, তিনি যা কিছু করছেন সবই ভাল, এমন কি কালাকে শোনার ক্ষমতা দিচ্ছেন, বোবাকেও কথা বলার শক্তি দিচ্ছেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16