bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 10
1 Chronicles 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 11 →
1
ফিলিস্তিনীরা গিলবোয়া পাহাড়ে ইসরায়েলীদের আক্রমণ করল। এই যুদ্ধে বহু ইসরায়েলী নিহত হল। অবশিষ্টরা রাজা শৌল ও তাঁর পুত্রদের সঙ্গে পালিয়ে গেল।
2
কিন্তু ফিলিস্তিনীরা তাদের তাড়া করে শৌলের তিন পুত্র যোনাথন, অবিনাদব ও মলকিশুয়াকে হত্যা করল।
3
শৌলকে ঘিরে আক্রমণ জোরদার হয়ে উঠল। তিনি শত্রুপক্ষের শরবিদ্ধ হয়ে সাংঘাতিক ভাবে আহত হলেন।
4
শৌল তখন তাঁর অস্ত্রবাহককে বললেন, তোমার তরবারি বার করে আমাকে হত্যা কর। নইলে ঐ ম্লেচ্ছরা এসে আমাকে হেনস্তা করবে। কিন্তু তাঁর অস্ত্রবাহক এ কাজ করতে ভয় পেল। শৌল তখন নিজের তরবারি বার করে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন।
5
অস্ত্রবাহকটি শৌলকে এভাবে মরতে দেখে সেও নিজের তরবারির উপরে ঝাঁপিয়ে পড়ে মারা গেল।
6
শৌল ও তাঁর তিন পুত্র একসঙ্গে মারা গেলেন। তাঁর রাজত্বের অবসান হল।
7
জেজ্রিল উপত্যকার অধিবাসী ইসরায়েলীরা যখন শুনল যে ইসরায়েলী সৈন্যরা পলাতক এবং শৌল ও তাঁর পুত্রেরা মৃত, তখন তারাও তাদের এলাকা ছেড়ে পালিয়ে গেল। ফিলিস্তিনীরা সেখানে এসে বাস করতে লাগল।
8
যুদ্ধের পরের দিন ফিলিস্তিনীরা নিহতদের সাজ-সরঞ্জাম লুঠ করতে এসে গিলবোয়া পাহাড়ের উপর শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহ দেখতে পেল।
9
তারা তখন শৌলের মাথা কেটে ফেলল এবং তাঁর বর্ম খুলে নিল। তারপর তারা ফিলিস্তিয়ার সব জায়গায় দূতের হাতে তাদের দেবতা ও জনগণের কাছে এই শুভ সংবাদ পাঠিয়ে দিল।
10
তারা শৌলের অস্ত্রশস্ত্র একটি মন্দিরে রেখে দিল এবং তাঁর কেটে আনা মাথাটি দাগোন দেবতার মন্দিরে ঝুলিয়ে দিল।
11
যাবেশ-গিলিয়দের লোকেরা শৌলের উপর ফিলিস্তিনীদের এই আচরণের কথা শোনার পর
12
তাদের বীর যোদ্ধারা একজোট হয়ে সেখানে গিয়ে শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহ যাবেশে এনে একটি ওক গাছের তলায় তাঁদের কবর দিল এবং সাত দিন উপবাস করল।
13
পরমেশ্বর প্রভুর কাচে অবিশ্বস্ততার জন্য শৌলের মৃত্যু হল। প্রভুর নির্দেশ না চেয়ে
14
প্রেতচর্চার মাধ্যমে তিনি নিজের কর্তব্য স্থির করতেন। এই ভাবে তিনি প্রভুর আদেশ অমান্য করেছিলেন। সেইজন্য প্রভু পরমেশ্বর তাঁর প্রাণ নাশ করলেন এবং যিশয়ের পুত্র দাউদের হাতে তাঁর রাজ্য তুলে দিলেন।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29