bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 21
1 Chronicles 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 22 →
1
ইসরায়েলীদের বিপদে ফেলার জন্য দাউদকে শয়তান লোক গণনা করার করার প্ররোচনা দিল।
2
দাউদ যোয়াব ও অন্যান্য কর্মচারীদের আদেশ দিলেন, ইসরায়েল দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইসরায়েলীদের গণনা কর। আমি জানতে চাই তারা সংখ্যায় কত?
3
কিন্তু যোয়াব বললেন, মহারাজ, ইসরায়েলীদের সংখ্যা এখন যা আছে, প্রভু পরমেশ্বর তাদের তার চেয়ে শতগুণ বৃদ্ধি করুন! মহারাজ, এরা সকলেই আপনার দাস। কেন আপনি এই কাজ করে সমগ্র জাতিকে দোষের ভাগী করতে চাইছেন?
4
কিন্তু রাজা দাউদ যোয়াবকে তাঁর আদেশ পালন করতে বাধ্য করলেন। অগত্যা যোয়াব সারা ইসরায়েল দেশ পরিভ্রমণ করে জেরুশালেমে ফিরে এলেন।
5
রাজা দাউদকে জানালেন ইসরায়েল দেশে সক্ষম যোদ্ধার সংখ্যা মোট এগারো লক্ষ এবং যিহুদীয়ায় মোট চার লক্ষ সত্তর হাজার।
6
যোয়াব রাজার আদেশের পক্ষপাতী ছিলেন না বলে লেবী ও বিন্যামীন গোষ্ঠীর লোকগণনা করেন নি।
7
এই কাজের ফলে ঈশ্বর অসন্তুষ্ট হলেন এবং ইসরায়েলকে শাস্তি দিলেন।
8
তখন দাউদ ঈশ্বরের কাছে মিনতি জানিয়ে বললেনঃ এ কাজ করে আমি মহাপাপ করেছি। কৃপা করে আমায় ক্ষমা কর। আমি বড় মূর্খের মত কাজ করেছি।
9
তখন প্রভু পরমেশ্বর দাউদের নবী গাদকে বললেনঃ
10
দাউদের কাছে যাও, তাকে বল যে, প্রভু পরমেশ্বর বলেছেন, আমি তার সামনে তিনটি বিষয় রাখব। তার মধ্যে সে যেটি বেছে নেবে সেইটিই তার উপরে ঘটবে।
11
গাদ দাউদের কাছে গিয়ে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেন, কোনটি আপনি চান?
12
আপনার দেশে তিন বছর দুর্ভিক্ষ অথবা শত্রুদের হাতে পরাস্ত হয়ে তিন মাস ধরে তাদের তাড়া খেয়ে আপনার পালিয়ে বেড়ানো কিম্বা প্রভু পরমেশ্বর তিনদিন আপনার বিরুদ্ধে যুদ্ধ করবেন, অর্থাৎ দেশে মহামারী পাঠাবেন এবং মৃত্যুদূত সারা ইসরায়েল দেশে তাণ্ডব চালাবেন।
13
দাউদ গাদকে বললেন, আমি দারুণ বিপর্যস্ত হয়ে পড়েছি! কিন্তু মানুষের হাতে পড়ার চেয়ে স্বযং পরমেশ্বরের হাতে পড়া ভাল। কারণ তিনি পরম করুণাময়।
14
তখন প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের মধ্যে মহামারী পাঠালেন। তাতে সত্তর হাজার লোক মারা গেল।
15
তারপর প্রভু জেরুশালেম ধ্বংস করার জন্য মৃত্যু দূত পাঠালেন। কিন্তু মৃত্যুদূত হাত বাড়াতেই প্রভুর মন ব্যথিত হয়ে উঠল। তিনি মৃত্যুদূতকে বললেন, ক্ষান্ত হও, যথেষ্ট হয়েছে! প্রভুর দূত তখন যিবুষী অরৌণার খামারের কাছে দাঁড়িয়েছিলেন।
16
দাউদ দেখলেন, প্রভু পরমেশ্বরের দূত আকাশ ও পৃথিবীর মাঝখানে শূন্যে দাঁড়িয়ে আছেন। হাতে তাঁর উদ্যত তরবারি জেরুশালেমের উপরে ধরা রয়েছে। চট পরা অবস্থায় রাজা দাউদ ও ইসরায়েলী নেতারা মাটিতে মুখ রেখে সাষ্টাঙ্গে তাঁকে প্রণাম করলেন।
17
দাউদ বিনতি জানালেন, হে ঈশ্বর আমিই এই অন্যায় কাজ করেছি। আমিই লোকগণনার আদেশ দিয়েছিলাম। এই নিরীহ মানুষগুলি কী অপরাধ করেছে প্রভু? হে প্রভু, আমার ঈশ্বর, আমাকে ও আমার পরিবারের সকলকে শাস্তি দাও। তোমার প্রজাদের রেহাই দাও।
18
প্রভু পরমেশ্বরের দূত তখন গাদ-এর মারফৎ দাউদকে নির্দেশ দিলেন, বললেন, অরৌণার খামারে গিয়ে প্রভু পরমেশ্বরের জন্য একটি বেদী তৈরী কর।
19
গাদ-এর মারফৎ পাওয়া প্রভুর নির্দেশ দাউদ পালন করতে চললেন।
20
সেই খামারে তখন অরৌণা ও তার চার পুত্র গম ঝাড়াই করছিল। পরমেশ্বরের দূতকে দেখতে পেয়ে তারা পালিয়ে গেল।
21
দাউদকে আসতে দেখে অরৌণা খামার থেকে বেরিয়ে রাজার সামনে এসে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করল।
22
দাউদ তাকে বললেন, তোমার এই খামারটা আমার কাছে বিক্রী কর। আমি এখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে বেদী তৈরী করব যাতে এই মহামারী থেমে যায়। আমি তোমাকে এর জন্য পুরো দামই দেব।
23
অরৌণা বলল, মহারাজ, সচ্ছন্দে আপনি এ জমি গ্রহণ করুন এবং খুশী মত এটি ব্যবহার করুন। এখানে এই বৃষগুলি আছে, বেদীতে হোমবলির জন্য এগুলি আপনি নিতে পারেন এবং ফসল মাড়াইয়ের এইসব পাটাতনগুলিও আপনি জ্বালানীর জন্য নিতে পারেন।
24
কিন্তু রাজা বললেন, না, এগুলির জন্য আমি তোমাকে পুরো দাম দেব। প্রভু পরমেশ্বরের জন্য আমি তোমার কাছ থেকে কিছু নেব না। বিনামূল্যে পাওয়া কোন জিনিস আমি প্রভু পরমেশ্বরের কাছে উৎসর্গ করব না।
25
তিনি খামারের মূল্যরূপে অরৌণাকে ছয়শো সোনার মোহর দিলেন
26
তারপর সেখানে দাউদ পরমেশ্বরের উদ্দেশে একটি যজ্ঞবেদী তৈরী করলেন এবং তার উপরে হোমবলি ও স্বস্ত্যয়ন নৈবেদ্য উৎসর্গ করে পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করলেন। পরমেশ্বর আকাশ থেকে বেদীতে হোমবলির উপর অগ্নিবর্ষণ করে তাঁর প্রার্থনার সাড়া দিলেন।
27
প্রভু পরমেশ্বরের আদেশে তখন সংহারক দূত তাঁর তরবারি কোষবদ্ধ করলেন।
28
এই ঘটনায় দাউদ বুঝলেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন। তখন তিনি অরৌণার খামারে বেদীর উপরেই বলি উৎসর্গ করলেন।
29
কারণ প্রান্তরে মোশি প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে আবাস তাম্বু ও হোমবলি উৎসর্গের বেদী তৈরী করেছিলেন, সেগুলি সেই সময় গিবিয়োনের পীঠস্থানে ছিল।
30
প্রভু পরমেশ্বরের দূতের হাতের উদ্যত তরবারির ভয়ে দাউদ গিবিয়োনে যেতে পারেন নি।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29