bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 22
1 Chronicles 22
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 23 →
1
তাই দাউদ বললেন, এখানেই প্রভু পরমেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এই বেদীতেই ইসরায়েলীরা হোমবলি উৎসর্গ করবে।
2
ইসরায়েল দেশে বসবাসকারী সমস্ত বিদেশীকে রাজা দাউদ একত্র হওয়ার আদেশ দিলেন এবং তাদের নানা কাজে নিযুক্ত করলেন। তাদের মধ্যে কিছু লোক পরমেশ্বরের মন্দির তৈরীর জন্য নির্দিষ্ট মাপ অনুযায়ী পাথর কেটে রাখতে লাগল।
3
কাঠের দরজার জন্য পেরেক ও কব্জা তৈরীর উদ্দেশ্যে তিনি তাদের প্রচুর লোহা সরবরাহ করলেন। এ ছাড়াও তিনি এত ব্রোঞ্জ জোগাড় করলেন যা ওজন করে শেষ করা যায় না।
4
টায়ার ও সীদোনের লোকদের সঙ্গে বন্দোবস্ত করে দাউদ প্রচুর সীডার কাঠ আনালেন।
5
দাউদ ভাবলেন, ‘আমার পুত্র শলোমনকেই প্রভু পরমেশ্বরের জন্য মন্দির তৈরী করতে হবে এবং সেটি অবশ্যই হবে অপরূপ, জগদ্বিখ্যাত। কিন্তু সে এখন খুবই ছেলেমানুষ আর অভিজ্ঞতা ও তার নেই। তাই আমি বরং তার উপযুক্ত ব্যবস্থা করে রাখি।’ দাউদ তাই মৃত্যুর আগে মন্দির তৈরীর সমস্ত উপকরণ প্রচুর পরিমাণে সংগ্রহ করে রাখলেন।
6
তিনি পুত্র শলোমনকে ডেকে ইসরায়েলের ঈশ্বর প্রভুর জন্য মন্দির নির্মাণের নির্দেশ দিলেন।
7
বললেন, বৎস, আমার ঈশ্বর প্রভুর জন্য একটি মন্দির তৈরী করার বড় সাধ ছিল।
8
কিন্তু প্রভু পরমেশ্বর বলেছেন, বহু যুদ্ধে অসংখ্য মানুষ আমি হত্যা করেছি এই হাতদুখানি দিয়ে। আমি এত রক্তপাত করেছি বলে তিনি চান না যে এই হাত দিয়ে তাঁর মন্দির নির্মাণ হোক।
9
তবে তিনি আমায় একটি প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, তুমি একটি পুত্র লাভ করবে। তার রাজত্বকাল হবে শান্তিপূর্ণ। কারণ আমি তাকে তার সমস্ত শত্রুকুলের হাত থেকে স্বস্তি দেব। তার নাম হবে শলোমন। কারণ তার রাজত্বকালে আমি ইসরায়েলকে দান করব শান্তি ও নিরাপত্তা।
10
সে-ই আমার জন্য মন্দির নির্মাণ করবে। সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। তার বংশ ইসরায়েলের উপর চিরকাল রাজত্ব করবে।
11
দাউদ বলে চললেন, অতএব বৎস আমার! প্রভু পরমেশ্বর তোমার সহায় থাকুন এবং তাঁর মন্দির নির্মাণের কাজে তোমাকে সফলতা দান করে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করুন,
12
প্রভু পরমেশ্বর তোমাকে অর্ন্তদৃষ্টি ও প্রজ্ঞা দান করুন যাতে তাঁর বিধান অনুযায়ী তুমি ইসরায়েলকে পরিচালনা করতে পার।
13
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের জন্য মোশিকে যে বিধান দিয়েছিলেন তা যদি পালন কর, তাহলে তুমি সমৃদ্ধিলাভ করবে। অতএব সঙ্কল্পে দৃঢ় হও, জাগ্রত কর আত্মবিশ্বাস! সাহস রাখ, কোন কিছুকে ভয় পেয়ো না, আস্থা হারিও না।
14
প্রভুর মন্দিরের জন্য আমি বহু পরিশ্রম করে একলক্ষ তালন্ত সোনা, দশলক্ষ তালন্ত রূপো এবং অপরিমেয় ব্রোঞ্জ ও লোহা সংগ্রহ করেছি। এছাড়াও আমি প্রচুর কাঠ ও পাথর মজুত রেখেছি। কিন্তু এতে কুলাবে না, আরও জোগাড় করতে হবে।
15
তোমার কাজের জন্য লোকও রয়েছে প্রচুর। খাদ থেকে পাথর কেটে তোলার লোক, রাজমীস্ত্রি, ছুতোর এবং
16
সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার কাজের জন্য সবরকমের কুশলী শিল্পীও তোমার রয়েছে। অতএব উদ্যোগী হও, শুরু করে দাও কাজ! প্রভু পরমেশ্বর তোমার সহায় হোন!
17
দাউদ সমস্ত ইসরায়েলী নেতাদের শলোমনকে সাহায্য করার আদেশ দিলেন।
18
তিনি তাঁদের বললেন, তোমাদের ঈশ্বর প্রভু এতাবৎকাল তোমাদের সহায় রয়েছেন এবং সর্বতোভাবে তোমাদের শান্তি দিয়েছেন। এদেশের সমস্ত আদি অধিবাসীদের উপর তিনি আমাকে বিজয়ী করেছেন, এখন তারা তোমাদের ও প্রভু পরমেশ্বরের বশীভূত।
19
এবার তোমরা সমস্ত অন্তর-মন ও প্রাণ দিয়ে তোমাদের প্রভু পরমেশ্বরের সেবা কর। মন্দির নির্মাণের কাজ শুরু করে দাও, যাতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক ও উপাসনায় ব্যবহৃত সমস্ত পবিত্র আসবাবপত্র সেখানে রাখতে পার।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29