bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 18
1 Chronicles 18
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 19 →
1
কিছুদিন পর দাউদ ফিলিস্তিনীদের আক্রমণ করে পদানত করলেন এবং তাদের হাত থেকে গাৎ ও তার আশপাশের সমস্ত গ্রাম নিয়ে নিলেন।
2
তারপর তিনি মোয়াবীদেরও পরাজিত করলেন। তারা দাউদের বশ্যতা স্বীকার করল এবং তাঁকে কর দিতে লাগল।
3
এবার রাজা দাউদ আক্রমণ করলেন হমাতের কাছে অবস্থিত সোবার রাজা হদদেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। হদ্দেষর পরাজিত হলেন।
4
দাউদ তাঁর এক হাজার রথ, সাতশো অশ্বারোহী সৈন্য এবং কুড়ি হাজার পদাতিক সৈন্যকে বন্দী করলেন। এগুলির মধ্যে তিনি একশোটি রথের ঘোড়াকে বাদ দিয়ে বাকী ঘোড়াগুলিকে পঙ্গু করে দিলেন।
5
সোবার রাজা হদ্দেষরকে সাহায্য করার জন্য দামাস্কাস থেকে সিরীয় সেনাবাহিনী এগিয়ে এল। দাউদ তাদেরও পরাজিত করলেন। যুদ্ধে তাদের বাইশ হাজার লোক নিহত হল।
6
দাউদ দামাসকাস এলাকায় সৈন্যদলের ছাউনি ফেললেন। সিরিয়ার লোকেরা তাঁর বশ্যতা স্বীকার করল এবং কর দিতে লাগল। এইভাবে প্রভু পরমেশ্বর দাউদকে সর্বত্র বিজয়ী করতে লাগলেন।
7
হদ্দেষরের সেনাপতিদের সোনার ঢালগুলিও দাউদ নিয়ে নিলেন এবং জেরুশালেমে আনলেন।
8
সেইসাথে হদ্দেষরের অধীনস্থ টিভৎ ও কুন শহর থেকে দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিযে এলেন। (পরবর্তীকালে রাজা শলোমন এই ব্রোঞ্জ দিয়ে বিরাট জলাধার ও স্তম্ভ এবং মন্দিরে ব্যবহারের জন্য পাত্র তৈরী করেছিলেন।)
9
হমাতের রাজা তোয়ি যখন শুনলেন যে দাউদ সোবার রাজা হদ্দেষরকে পরাজিত করেছেন
10
তখন তিনি হদ্দেষরকে পরাজিত করার জন্য অভিনন্দন ও অভিবাদন জানাতে নিজের ছেলে জেরামকে রাজা দাউদের কাছে পাঠালেন। এই হদ্দেষর প্রায়ই রাজা তোয়ির সঙ্গে যুদ্ধ করতেন। তোয়ি জোরামের হাতে দাউদকে সোনা, রূপো ও ব্রোঞ্জের সব রকমের জিনিষ উপহারস্বরূপ পাঠিয়েছিলেন।
11
রাজা দাউদ এই উপহার সামগ্রীগুলি এবং যে সমস্ত জাতিকে তিনি পদানত করেছিলেন, সেই ইদোমী, মোয়াবী, আম্মোনী, ফিলিস্তিনী এবং অমালেকীদের কাছ থেকে লুঠে আনা সমস্ত সোনা-রূপো প্রভু পরমেশ্বরের কাছে উৎসর্গ করলেন।
12
সরূয়ার পুত্র অবিশয় লবণ উপত্যকায় আঠেরো হাজার ইদোমীকে যুদ্ধে বধ করেন।
13
সারা ইদোম দেশে তিনি সৈন্য শিবির স্থাপন করলেন এবং ইদোমীরা দাউদের অধীন প্রজা হল। এইভাবে প্রভু পরমেশ্বর সর্বত্র তাঁকে বিজয়ী করতে লাগলেন।
14
দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন-শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।
15
সরূয়ার পুত্র যোয়াব ছিলেন প্রধান সেনাপতি। অহীলুদের পুত্র যিহোশাফট ছিলেন তথ্য বিভাগের অধিকর্তা এবং
16
অহীটুবের পুত্র সাদোক ও অবিয়াথারের পুত্র অহিমেলেক ছিলেন যাজক। সরায় ছিলেন রাজসভার প্রধান সচিব,
17
যিহোয়াদার পুত্র বনায় ছিলেন দাউদের দেহরক্ষীদলের অধ্যক্ষ এবং দাউদের পুত্রেরা ছিলেন তাঁর পারিষদ।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29