bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 23
1 Chronicles 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 24 →
1
অতিবৃদ্ধ হয়ে গেলে দাউদ এবার পুত্র শলোমনকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।
2
দাউদ ইসরায়েলীদের সমস্ত নেতা, পুরোহিত এবং লেবীয়দের ডেকে একত্র করলেন।
3
ত্রিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের সমস্ত লেবীয় পুরুষদের সংখ্যা গণনা করা হল। মোট সংখ্যা হল আটত্রিশ হাজার।
4
এদের মধ্যে থেকে চব্বিশ হাজার লোককে রাজা মন্দিরের কাজকর্মের জন্য নিযুক্ত করলেন। ছয় হাজার লোককে নথিপত্র রক্ষণাবেক্ষণ ও বিচারকার্যে নিযুক্ত করলেন,
5
চার হাজার লোককে দ্বারপালের দায়িত্বে এবং প্রভুর স্তব করার জন্য রাজা দাউদ যে সমস্ত বাদ্যযন্ত্র তৈরী করিয়েছিলেন, সেগুলি বাজিয়ে প্রভু পরমেশ্বরের স্তব ও স্তুতির জন্য বাকী চার হাজার লোককে নিযুক্ত করা হল।
6
দাউদ গোষ্ঠী অনুযায়ী লেবীয়দের গের্শোন, কোহাৎ ও মরারি–এই তিন দলে ভাগ করলেন,
7
গের্শোনের দুই পুত্র: লাদন ও শিমিয়ি।
8
লাদনের তিন পুত্র: যিহীয়েল, সেথম ও যোয়েল।
9
এঁরা ছিলেন লাদনের বংশোদ্ভূত লোকদের কুলপতি। (শিমিয়ির তিন পুত্র: শলোমৎ,হসিয়েল ও হারণ)
10
শিমিয়ির চার পুত্র: যহৎ, সীন, যিয়ুশ ও বরিয়। যিয়ুশ ও বরিয়র বংশধর বেশি না থাকায় এই দুটিকে এক গোষ্ঠী হিসেবে গণ্য করা হত।
12
কোহাতের চার পুত্র: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল।
13
এঁর জ্যেষ্ঠ পুত্র অম্রম ছিলেন মোশি ও হারোণের পিতা। (হারোণ ও তাঁর বংশধরদের মন্দিরের পবিত্র আসবাবপত্র রক্ষা, পরমেশ্বরের উপাসনায় ধূপ জ্বালানো, প্রভুর পরিচর্যা ও লোকদের প্রভুর নামে আশীর্বাদ করার কাজে চিরতরে নিযুক্ত করা হয়েছিল।
14
কিন্তু ঈশ্বরের মনোনীত পুরুষ মোশির বংশধরদের অন্যান্য লেবীয়দের দলভুক্ত করা হয়েছিল।)
15
মোশির দুই পুত্র: গের্শোম ও ইলিয়েষর।
16
গের্শোমের বংশধরদের নেতা ছিলেন শবুয়েল।
17
ইলিয়েষরের একটি মাত্র পুত্র রহবিয়। কিন্তু রহবিয় অনেক সন্তানের পিতা ছিলেন।
18
কোহাতের দ্বিতীয় পুত্র যিষহরের একমাত্র পুত্র শলোমীৎ ছিলেন গোষ্ঠী প্রধান।
19
কোহাতের তৃতীয় পুত্র হিব্রোণের চার পুত্র: যিরিয়, অমরিয়, যহসীয়েল ও যিকমিয়াম।
20
কোহাতের কনিষ্ঠ পুত্র উষিয়েলের দুই পুত্র: মীখা ও যিশিয়।
21
মরারির দুই পুত্র মহলি ও মুশি। মহলিরও দুই পুত্র ইলিয়াসর ও কীশ।
22
ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা যান। তাঁর শুধু কন্যা ছিল। তারা তাদের খুড়তুতো ভাইদের (কীশের পুত্রদের) বিবাহ করেছিল।
23
মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ।
24
উল্লিখিত এইসমস্ত ব্যক্তি ছিলেন লেবীয় বংশধর। গোষ্ঠী, পরিবার ও গোষ্ঠী প্রধানদের নাম অনুযায়ী এঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এঁদের মধ্যে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশি বয়সের প্রত্যেকজনকে প্রভু পরমেশ্বরের মন্দিরে কাজ করতে হত।
25
দাউদ বলেছিলেন, ইসরায়েলের প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের শান্তিতে রেখেছেন এবং তিনি স্বয়ং জেরুশালেমে নিত্য বিরাজ করবেন।
26
কাজেই লেবীয়দের আর পরমেশ্বরের আবাস তাম্বু ও উপাসনার জিনিসপত্র বয়ে বেড়াতে হবে না।
27
দাউদের এই অন্তিম নির্দেশ অনুযায়ী কুড়ি বছর বয়সে পা দিলেই প্রত্যেক লেবীয়ের নাম মন্দিরের কাজের জন্য তালিকাভুক্ত করা হত।
28
এবং নিম্নলিখিত কাজের দায়িত্ব তাদের দেওয়া হত: মন্দিরের উপাসনায় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করা, মন্দির প্রাঙ্গণ ও কক্ষগুলি পরিষ্কার করা, পবিত্র জিনিষপত্র শুচিশুদ্ধ রাখা, মন্দিরের পরিচর্যার অন্যান্য কাজকর্ম করা।
29
প্রভুর উপস্থিতির প্রতীক রুটি, খামিরবিহীন রুটি, ভোগ নৈবেদ্যের রুটি, সেঁকা রুটির নৈবেদ্য ও জলপাই তেলের ময়ান দেওয়ার জন্য প্রয়োজনীয় ময়দার ব্যবস্থা করা, মন্দিরে উৎসর্গের জন্য সমস্ত নৈবেদ্য ওজন ও পরিমাপ করা।
30
প্রতিদিন সকাল-সন্ধ্যায়,
31
সাব্বাথ দিনে, অমাবস্যা তিথি ও অন্যান্য পর্ব ও হোমবলির সময় সর্বদা প্রভু পরমেশ্বরের স্তবগান করা ছিল তাদের দায়িত্ব। প্রত্যেক বারে কতজন করে লেবীয় কর্তব্যরত থাকবে, তার সংখ্যাও নির্ধারণ করে নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছিল। এইভাবে প্রভু পরমেশ্বরের অবিরাম উপাসনা পরিচালনার দায়িত্ব লেবীয়দের উপরে ন্যস্ত করা হয়েছিল।
32
প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক তাম্বু ও মন্দিরের রক্ষণাবেক্ষণ ও মন্দিরে উপাসনার সময় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করার দায়িত্ব লেবীয়দের উপরে ন্যস্ত হয়েছিল।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29