bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 29
1 Chronicles 29
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
1
রাজা দাউদ সভায় সম্মিলিত সকলের কাছে ঘোষণা করে বললেনঃ আমার পুত্র শলোমনকে ঈশ্বর মনোনীত করেছেন কিন্তু সে এখনও শিশু, তার অভিজ্ঞতার অভাব আছে। যে কাজ তাকে করতে হবে তা অত্যন্ত দুরূহ ও বিস্তর। কারণ এটি মানুষের জন্য কোন প্রাসাদ নয়, এ হল প্রভু পরমেশ্বরের মন্দির।
2
আমি মন্দিরের জন্য সাজ-সরঞ্জাম, মাল মশলা আপ্রাণ প্রচেষ্টায় সংগ্রহ করে রেখেছি—সোনা, রূপো, পিতল, লোহা, কাঠ, দামী পাথর ও মণি-মাণিক্য, মোজেইক করার জন্য পাথর এবং প্রচুর পরিমাণে মার্বেল পাথর মজুত করেছি।
3
যা কিছু আমি সংগ্রহ ও মজুত করে রেখেছি তা ছাড়াও আমি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে সোনা ও রূপো দান করেছি কারণ ঈশ্বরের মন্দিরের জন্য আমার অগাধ ভালবাসা রয়েছে।
4
ওফিরের তিন হাজার তালন্ত নিখাদ সোনা, ও সাত হাজার তালন্ত নিখাদ রূপো দিয়েছি মন্দিরের দেওয়াল সাজানোর জন্য
5
এবং শিল্পীদের কাজের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম আমি দিয়েছি। এবার বল, কারা কারা প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের জন্য উদার হস্তে দান করতে ইচ্ছুক?
6
তখন কুলপতিরা, গোষ্ঠীবর্গের অধ্যক্ষেরা, সেনাপতিবৃন্দ এবং রাজপরিবারের সম্পত্তি দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত প্রশাসকেরা মন্দির নিমার্ণের কাজে
7
নিম্নলিখিত জিনিস দিতে এগিয়ে এলেনঃ পাঁচ হাজার তালন্ত এবং দশ হাজার ডেরিকের বেশি সোনা, দশ হাজার তালন্ত রূপো, আঠেরো হাজার তালন্ত পিতল ও একশো হাজার তালন্ত লোহা।
8
যাদের বহুমূল্য রত্ন ছিল, তারা সেগুলি মন্দিরের কোষাগারে দান করল। এই কোষাগারের ভার ছিল গের্শোনের লেবীয় গোষ্ঠীর যিহিয়েলের হাতে।
9
জনসাধারণ স্বেচ্ছায় স্বতোপ্রণোদিত হয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান এনেছিল এবং এত দিতে পেরে তারা খুবই আনন্দিত হয়েছিল। রাজা দাউদও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
10
সভার সকলের সামনে রাজা দাউদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্তব নিবেদন করলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষ যাকোবের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তবগান হোক যুগে যুগে চিরকাল!
11
তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।
12
সমস্ত সম্পদ ও সম্মান তোমারই দান, আপন শক্তি ও ক্ষমতায় তুমি সকলের উপর শাসন পরিচালনা কর, যে কোন জনকে তুমি মহান করতে পার, তাকে করতে পার শক্তিমান।
13
হে আমাদের ঈশ্বর, তোমায় আমরা কৃতজ্ঞতা জানাই, তোমার গৌরবপবূর্ণ নামে স্তবের অর্ঘ নিবেদন করি।
14
প্রকৃতপক্ষে আমি এবং আমার স্বজাতি তোমায় কিছুই দিতে পারি না,কারণ সবই তো তোমারই দান, তুমি আমাদের যা দিয়েছ, শুধুমাত্র তাই-ই তোমায় ফিরিয়ে দিয়েছি।
15
তুমি জান হে প্রভু পরমেশ্বর, আমাদের পূর্বপুরুষদের মত আমরাও প্রবাসী আগন্তুকের জীবন যাপন করে চলেছি। এ পৃথিবীতে আমাদের জীবন ছায়াময় যা ধীরে ধীরে সরে যায়, মৃত্যুর হাত আমরা এড়াতে পারি না।
16
হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, তোমার পবিত্র নামের সম্মানে একটি মন্দির নির্মাণ করার জন্য আমরা সকলে মিলে এই সম্পদ এনেছি, এ সবই তোমার দান, সবই তোমার।
17
আমি জানি তুমি প্রত্যেকের মন পরীক্ষা কর এবং ন্যায়পরায়ণ সাধু মানুষের উপরেই তুমি তুষ্ট। আমি সৎ ও বিশ্বস্তভাবে এবং সাগ্রহে এইসব উপহার তোমার চরণে এনেছি এবং দেখেছি, তোমার এই সমবেত প্রজাবৃন্দ কী আনন্দ সহকারে তোমার কাছে তাদের উপহার এনেছে।
18
আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, যাকোব ও ইস্হাকের আরাধ্য প্রভু পরমেশ্বর, তোমার প্রজাবৃন্দের অন্তরে এই অকুন্ঠ ভক্তি চিরদিন অক্ষুণ্ণ রাখ এবং তোমার প্রতি তাদের সর্বদা-বিশ্বস্ত রাখ।
19
আমার পুত্র শলোমনকে তুমি তোমার সমস্ত আদেশ সর্বান্তঃকরণে পালন করার ইচ্ছা দাও এবং যে মন্দির নির্মাণের জন্য আমি এইসব আয়োজন করেছি সেই মন্দির নির্মাণের সর্বৈব ইচ্ছা তাকে দাও।
20
তারপর দাউদ প্রজাদের আদেশ দিলেনঃ তোমরা প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর। সমবেত জনতা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভুর মহিমা কীর্তন করতে লাগল। প্রভু পরমেশ্বর ও রাজার সম্মানে প্রণিপাত করল।
21
সেদিন তারা পশু বলি দিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করল। তারপর সেই বলির প্রসাদ সমস্ত লোককে বিতরণ করল। তার সাথে আরও এক সহস্র বৃষ, এক সহস্র মেষ এবং এক সহস্র মেষ শাবক বেদীতে হোমের আগুণে পূর্ণাহুতি দিল। সুরার নৈবেদ্যও তারা এনেছিল।
22
প্রভু পরমেশ্বরের সামনে সেদিন তারা ভোজন পান করে আনন্দে মাতোয়ারা হয়েছিল। আবার দ্বিতীয়বার তারা শলোমনকে রাজা বলে ঘোষণা করল। প্রভু পরমেশ্বরের নামে তারা তাঁকে তাদের শাসনকর্তারূপে এবং সাদোককে তাদের পুরোহিত রূপে অভিষেক করল।
23
শলোমন তাঁর পিতা দাউদের সিংহাসনে আরোহণ করলেন, যে সিংহাসন প্রভু পরমেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সার্থক ও সাফল্যমণ্ডিত রাজা। সমগ্র ইসরায়েল জাতি তাঁর আদেশ পালন করত।
24
সমস্ত রাজকর্মচারী এবং সৈন্যসামন্ত এমন কি দাউদের অন্যান্য সমস্ত পুত্র রাজা শলোমনের অনুগত থাকার প্রতিশ্রুতি দিল।
25
প্রভু পরমেশ্বর শলোমনকে সমগ্র জাতির কাছে ভক্তি ও সম্ভ্রমের পাত্র করে তুললেন। ইসরায়েল এ পর্যন্ত যত জন রাজত্ব করে গেছেন তাদের সবার চেয়ে শলোমনকে তিনি আরও বেশি মহিমায় ভূষিত করলেন।
26
সমগ্র ইসরায়েল জাতির উপর জেসির পুত্র দাউদ
27
চল্লিশ বছর রাজত্ব করে গেছেন। হিব্রোণে সাত বছর এবং জেরুশালেমে সাঁইত্রিশ বছর তিনি শাসন পরিচালনা করেছিলেন।
28
পূর্ণ পরিণত বৃদ্ধ বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি প্রভূত ধন-ঐশ্বর্য এবং শ্রদ্ধা-সম্মানের অধিকারি হন। তাঁর পুত্র শলোমন তাঁর উত্তরাধিকারিরূপে রাজা হন।
29
রাজা দাউদের রাজত্বের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনজন নবী—শমুয়েল, নাথন ও গাদ-এর বিবরণে এই ইতিহাস লেখা রয়েছে।
30
এই বিবরণেই আছে কীভাবে তিনি শাসনকার্য পরিচালনা করেছেন,তিনি কত পরাক্রমশালী ছিলেন এবং তাঁর জীবনে, ইসরায়েল জাতির জীবনে এবং তাঁর প্রতিবেশী রাজ্যগুলির উপর যে সমস্ত ঘটনা ঘটেছিল, সবই পাওয়া যাবে ঐ বিবরণগুলি থেকে।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29