bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 19
1 Chronicles 19
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 20 →
1
কিছুদিন পরে আম্মোন দেশের রাজা নাহশ মারা গেলেন। তাঁর পুত্র হানুন রাজা হলেন।
2
রাজা দাউদ বললেন, হানুনের পিতা নাহশ যেমন আমায় দয়া করেছিলেন, তেমনি আমিও হানুনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব। সেইজন্য দাউদ তাঁর পিতৃশোকে সমবেদনা জানিয়ে দূত পাঠালেন। দূতেরা আম্মোনে এসে পৌঁছালে,
3
আম্মোনী নেতারা হানুনকে গিয়ে বললেন, আপনি কি ভেবেছেন, দাউদ আপনার পিতার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সমবেদনা জানাতে দূত পাঠিয়েছেন? মোটেই তা নয়। দাউদ আপনার কাছে লোক পাঠিয়েছেন আমাদের আক্রমণ করার জন্য রাজ্যের সমস্ত সুলুক-সন্ধান নিতে।
4
হানুন তখন দাউদের দূতদের ধরে তাদের এক গালের দাড়ি কামিয়ে, নিতম্ব পর্যন্ত পরণের কাপড় কেটে নিয়ে বিদায় দিলেন।
5
লজ্জায় তারা বাড়ী ফিরতে পারছিল না। দাউদ এ ঘটনার কথা শুনে লোক দিয়ে তাদের বলে পাঠালেন যে, তাদের দাড়ি না বাড়া পর্যন্ত যেন তারা যিরিহোতেই থাকে। তারপর ফিরে আসবে।
6
আম্মোনীরা বুঝল যে তারা দাউদকে শত্রু করে ফেলেছে, তখন হানুন এবং আম্মোনীরা এক হাজার তালন্ত রূপো দিয়ে মেসোপটেমিয়া, অরাম-মাখা এবং সোবা থেকে রথ ও সারথী ভাড়া করে আনল।
7
তারা বত্রিশ হাজার রথ ও সৈন্যসহ মাখার রাজাকেও ভাড়া করে আনল। মাখার রাজা মেদেবার কাছে শিবির সন্নিবেশ করলেন। আম্মোনীরাও নগর ছেড়ে সদলবলে যুদ্ধের জন্য বেরিয়ে এল।
8
এই সংবাদ পেয়ে দাউদ তাঁর পরাক্রান্ত সৈন্যবাহিনীসহ সেনাপতি যোয়াবকে পাঠালেন।
9
আম্মোনী সৈন্যরা নগরের তোরণদ্বারে ব্যূহ রচনা করল এবং তাদের সাহায্য করার জন্য যে রাজারা এসেছিলেন, তাঁরা খোলা মাঠে সৈন্য সমাবেশ করলেন।
10
যোয়াব দেখলেন, তাঁর শত্রুপক্ষ সামনে-পিছনে দুদিক থেকেই তাঁকে আক্রমণ করার জন্য তৈরী হয়ে রয়েছে, তখন তিনি তাঁর ইসরায়েলী সৈন্যবাহিনীর বাছা বাছা সৈন্যদের নিয়ে সিরীয় সেনাদের সামনে ব্যূহ রচনা করলেন
11
এবং তাঁর ভাই অবিশয়ের পরিচালনায় বাকী সৈন্যদের পাঠালেন আম্মোনী সেনাদের সাথে মোকাবিলা করতে।
12
যোয়াব তাঁর ভাইকে বললেন, যদি দেখ, সিরীয় সেনাদল আমাকে হারিয়ে দিচ্ছে, তখন আমায় সাহায্য করতে এস। আর আম্মোনীরা যদি তোমায় হারিয়ে দেয় তাহলে আমি যাব তোমাকে সাহায্য করতে।
13
সাহস কর! এস, আমরা আমাদের জাতির জন্য এবং আমাদের ঈশ্বরের নগরীগুলি রক্ষার জন্য প্রাণপণে যুদ্ধ করি। পরম ঈশ্বর প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক!
14
যোয়াব সসৈন্যে সিরীয় সেনাদের আক্রমণ করতে এগিয়ে চললেন। তারা ভয়ে পালিয়ে গেল।
15
তাদের পালাতে দেখে আম্মোনীরাও অবিশয়ের ভয়ে নিজেদের নগরে পালিয়ে গেল। যোয়াব তখন ফিরে গেলেন জেরুশালেমে।
16
ইসরায়েলীদের কাছে হেরে গিয়ে আম্মোনীরা ইউফ্রেটিস নদীর পূর্বতীরের সিরীয় রাজ্যগুলির কাছে দূত পাঠাল এবং সেখান থেকে হদ্দেষরের সেনাপতি সোফকের নেতৃত্বে এক সেনাবাহিনী নিয়ে এল।
17
এই সংবাদ পেয়ে দাউদ ইসরায়েলী সৈন্যদের একত্র করে জর্ডন নদী পার হয়ে সিরীয় সেনাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন। দুই দলে যুদ্ধ বেধে গেল
18
ইসরায়েলীরা সিরীয়দের তাড়িয়ে নিয়ে যেতে লাগল। দাউদ ও তাঁর সৈন্যরা সিরীয়দের সাত হাজার রথী ও চল্লিশ হাজার পদাতিক সৈন্যকে বধ করলেন। সিরীয়দের সেনাপতি সোফকও তাদের হাতে নিহত হলেন।
19
হদ্দেষরের অধীন রাজারা যখন দেখলেন যে তাঁরা ইসরায়েলীদের কাছে পরাস্ত হয়েছেন তখন তাঁরা দাউদের সঙ্গে সন্ধি করলেন এবং তাঁর অধীনতা স্বীকার করলেন। এরপর সিরীয়রা আর কোনদিন আম্মোনীদের সাহায্য করতে চায় নি।
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29