bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 9
1 Chronicles 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 10 →
1
গোষ্ঠী বা গোত্র অনুসারে ইসরায়েলীদের সকলের নাম তালিকাভুক্ত হয়েছিল এবং এই বিবরণ ইসরায়েলের ‘রাজকাহিনীতে’ লিপিবদ্ধ হয়েছিল। যিহুদীয়ার লোকেরা তাদের পাপের দণ্ডস্বরূপ ব্যাবিলনে নির্বাসিত হয়েছিল।
2
প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা।
3
যিহুদা, বিন্যামীন, ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরা জেরুশালেমে গিয়ে বাস করতে লাগল।
4
যিহুদা গোষ্ঠীর ছয় শো নব্বইটি পরিবার জেরুশালেমে গিয়ে বসতি স্থাপন করেছিল। যিহুদার পুত্র পেরেসের বংশধরদের নেতা ছিলেন উথয়। ইনি অম্মিহুদের পুত্র ও অম্রির পৌত্র। ইমরি ও বানি ছিলেন তাঁর পূর্ব পুরুষ। যিহুদার পুত্র শেলার বংশধরদের নেতা ছিলেন অসায়। তিনিই ছিলেন গোষ্ঠীর প্রধান ব্যক্তি। যিহুদার অপর পুত্র সেরাহর বংশধরদের নেতা ছিলেন যুয়েল।
7
বিন্যামীন গোষ্ঠীর নিম্নলিখিত ব্যক্তিরা জেরুশালেমে বাস করতেনঃ মসুল্লমের পুত্র সল্লু। মসল্লুম ছিলেন হোদবিয়র পুত্র হস্নুয়ার পৌত্র। যিরোহমের পুত্র যিবনিয়। উষির পুত্র ও মিক্রির পৌত্র এলা। শফটিয়র পুত্র মসুল্লম। শফটির ছিলেন রূয়েলের পুত্র ও যিব্নিয়র পৌত্র।
9
এই গোষ্ঠীর নয়শো ছাপ্পান্নটি পরিবার জেরুশালেমে বাস করত। উল্লিখিত ব্যক্তিরা ছিলেন নিজ নিজ কুলের কুলপতি।
10
নিম্নলিখিত পুরোহিতরা জেরুশালেমে বাস করতেনঃ যিদইয়, যিহোয়ারিব ও যাখিন। হিল্কিয়র পুত্র অসরিয় (মন্দিরের প্রধান কর্মকর্তা)। এঁর পূর্ব পুরুষদের মধ্যে ছিলেন যথাক্রমে মসুল্লম, সাদোক, মরায়োৎ ও অহিটুব। যেরোহমের পুত্র অদায়া। যেরোহামের পিতা পশ্হুর ও পশ্হুরের পিতা ছিলেন মল্কিয়। অদিয়েলের পুত্র মাসয়। যহ্সেরা মসুল্লম, মসিল্লমিৎ ও ইম্মের ছিলেন যথাক্রমে এঁর পূর্বপুরুষ।
13
বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন।
14
নিম্নলিখিত লেবীয়েরা জেরুশালেমে বাস করতেনঃ হসুরের পুত্র শমইয়। অসরিকাম ও হসরিয় ছিলেন এঁর পূর্বপুরুষ। মীখার গোষ্ঠীর বক্বক্কর, হেরশ ও গালল।। মিসার পুত্র মত্তনিয়। সিক্রি ও আসফ ছিলেন এঁর পূর্বপুরুষ। শমইয়র পুত্র ওবদিয়। গালল ও যিদুথুন ছিলেন এঁর পূর্বপুরুষ। আসার পুত্র ও এলকানার পৌত্র বেরেখিয়। নটোফা নগরের অর্ন্তভুক্ত অঞ্চলে এঁর পূর্বপুরুষেরা বাস করতেন।
17
নিম্নলিখিত মন্দির রক্ষকরা জেরুশালেমে বাস করতেনঃ শল্লুম, অক্কুর, টলমুন ও অহিমান। শল্লুম ছিলেন এদের নেতা।
18
এই সময় এদের গোষ্ঠীর লোকেরা পূর্বদিকের প্রবেশপথ রাজতোরণে পাহারা দিতেন। এর আগে এরা লেবীয়দের এলাকার দ্বারে পাহারা দিতেন।
19
কোবির পুত্র ও ইবিয়াসফের পৌত্র শল্লুম কোরহ্ গোষ্ঠীর অন্যান্য লোকজনসহ প্রভুর সম্মিলন শিবিরের দ্বার রক্ষাক দায়িত্বে নিযুক্ত ছিলেন। এঁদের পূর্বপুরুষেরাও প্রভুর শিবির রক্ষার কাছে নিযুক্ত ছিলেন।
20
ইলিয়াসরের পুত্র পিনেহাস (অর্থ: প্রভু তাঁর সঙ্গে থাকুন) এককালে তাঁদের কাজকর্ম তদারক করতেন।
21
মশেলেমিয়র পুত্র সখরিয়ও প্রভুর সম্মিলন শিবিরের দ্বারের অন্যতম প্রহরী ছিলেন।
22
বিভিন্ন প্রবেশ পথ ও দ্বাররক্ষার জন্য সর্বমোট দুশো বারো জনকে প্রহরী নিযুক্ত করা হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত, হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছিল। রাজা দাউদ ও নবী শমুয়েল এঁদের পূর্বপুরুষদের এইসব দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন।
23
তাঁরা এবং তাঁদের বংশধরেরা মন্দিরের দ্বার রক্ষা করতেন।
24
মন্দিরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকেই একটি করে তোরণ ছিল এবং প্রত্যেকটি তোরণের এক একজন প্রধান রক্ষী ছিল।
25
এই রক্ষীদের আত্মীয় স্বজনেরা এঁদের কাজে সাহায্য করতেন। এঁরা গ্রামে বাস করতেন এবং পালাক্রমে সাতদিন মন্দির-দ্বারে পাহারা দিতেন।
26
চার প্রধান রক্ষী ছিলেন লেবীয়। চূড়ান্ত দায়িত্ব এঁদের হাতেই ন্যস্ত ছিল। এঁরা মন্দিরের কক্ষগুলি ও মন্দিরের ভাণ্ডারে মজুত দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্বেও নিযুক্ত ছিলেন।
27
এঁরা মন্দিরের কাছেই বাস করতেন কারণ মন্দিরে পাহারা দেওয়া ও প্রতিদিন সকালে দ্বার খুলে দেওয়ার কাজ তাঁদের করতে হত।
28
অন্যান্য লেবীয়দের মধ্যে কিছু লোক উপাসনার ব্যবহৃত পাত্রগুলির তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত ছিল। উপাসনার ব্যবহারের আগে ও পরে সেগুলি পরীক্ষা করা ও গোণার দায়িত্ব ছিল তাদের।
29
কিছু লোককে নিযুক্ত করা হয়েছিল মন্দিরের পবিত্র আসবাবপত্র তত্ত্বাবধান ও সুজি, সুরা, জলপাই তেল, সুগন্ধি ধূপ ও মশলার ভাণ্ডারের দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল।
30
তবে মশলাপাতি সংমিশ্রণের দায়িত্ব ছিল পুরোহিতদের।
31
কোরহ্ গোষ্ঠীর লেবীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয়ের উপর পিঠে তৈরীর ভার ছিল।
32
প্রতি সাব্বাথ দিনে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি তৈরী করার ভার ছিল কোহাৎ গোষ্ঠীর লেবীয়দের ওপর।
33
কিছু লেবীয় পরিবারকে মন্দিরের সঙ্গীত ও বাদ্য পরিচালনার ভার দেওয়া হয়েছিল। এইসব পরিবারের প্রধানেরা মন্দির সংলগ্ন কক্ষে বাস করতেন। অন্য কোন দায়িত্ব তাঁদের দেওয়া হয়নি কারণ দিনরাত তাঁদের এই কাজেই ব্যাপৃত থাকতে হত।
34
উল্লিখিত ব্যক্তিরা লেবী বংশের বিভিন্ন গোষ্ঠীর প্রধান ছিলেন এবং এঁরা জেরুশালেমে বাস করতেন।
35
যিইয়েল গিবিয়োন নগর প্রতিষ্ঠা করে সেখানেই বসতি স্থাপন করেন। তাঁর স্ত্রীর নাম ছিল মাখা।
36
অবদন তাঁর জ্যেষ্ঠ পুত্র। তাঁর অন্যান্য পুত্রদের নাম যথাক্রমে সুর, কীশ, বেল, নের, নাদব,
37
গাদর, অহিয়, সখরিয় ও মিক্লোথ।
38
মিক্লোথ ছিলেন শিমিয়র পিতা। এঁদের বংশধরেরা এঁদের গোষ্ঠীর অন্যান্য পরিবারের সঙ্গে জেরুশালেমে বাস করতেন।
39
নেরের পুত্র কীশ এবং কীশের পুত্র শৌল। শৌলের চার পুত্র: যোনাথন, মলকিশুয়া অবিনাদব এবং এশবেল ।
40
যোনাথনের পুত্র সেহিবেল, তার পুত্র মীখা।
41
মীখার চার পুত্র: পিথোন, মেলক, তহরিয় এবং আহস।
42
আহসের পুত্র যারহ্, যারহ্-র তিন পুত্র: আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির পুত্র মোৎসা।
43
মোৎসার পুত্র বিনিয়া। বিনিয়ার পুত্র রফায়, রফায়ের পুত্র ইলিয়াসাহ্, ইলিয়াসাহ্-র পুত্র আৎসেল।
44
আৎসেলের ছয় পুত্র: অস্রিকাম, বোখরু, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29