bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 15
1 Chronicles 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 16 →
1
দাউদ বসবাসের জন্য দাউদ নগরে ঘর-বাড়ি তৈরী করালেন। পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি রাখার জন্য একটি স্থান প্রস্তুত করলেন এবং সেখানে তাঁবু খাটালেন।
2
তারপর নির্দেশ দিলেন, একমাত্র লেবীয়রাই এই চুক্তি সিন্দুক বহন করবে। কারণ প্রভু পরমেশ্বর চিরকাল এই চুক্তি সিন্দুক বহন করার জন্য এবং তাঁর সেবা করার জন্য তাদেরই মনোনীত করেছেন।
3
তারপর চুক্তি সিন্দুকটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসার জন্য সমস্ত ইসরায়েলীকে জেরুশালেমে একত্র করলেন।
4
হারোণের বংশধরদের ও লেবীয়দের সকলকে তিনি ডেকে আনলেন।
5
কোহাৎ বংশের নেতা উরিয়েল ও তাঁর একশো কুড়ি জন আত্মীয় এলেন।
6
মরারি বংশের নেতা অসায় নিয়ে এলেন তাঁর দুশো কুড়িজন আত্মীয় স্বজনকে।
7
গের্শোম বংশের নেতা যোয়েল নিয়ে এলেন একশো ত্রিশ জনকে,
8
ইলিশাফন বংশের শময়িয়র সঙ্গে এল দুশো জন।
9
হিব্রোণ বংশের ইলিয়েলের সঙ্গে আশীজন।
10
এবং উষিয়েল বংশের অম্মিনাদবের সঙ্গে এল একশো বারো জন।
11
তারপর দাউদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয়দের মধ্যে উরিয়েল, আসায়, যোয়েল, শময়িয়, ইলিয়েল ও অম্মিনাদবকে ডেকে পাঠালেন।
12
তিনি তাদের বললেন, তোমরা লেবীয় গোষ্ঠীর নেতা। তোমরা নিজেদের এবং নিজেদের বংশের লোকদের শুচিশুদ্ধ কর, যাতে আমি যে স্থান প্রস্তুত করেছি সেই স্থানে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক তোমরা বয়ে আনতে পার।
13
প্রথমবারে তোমরা ছিলে না বলে সেটি তোমরা বয়ে আনতে পার নি এবং যথাবিহিতভাবে তাঁর উপাসনা করা হয় নি বলে আমাদের প্রভু পরমেশ্বর আমাদের দণ্ড দিয়েছিলেন।
14
তখন পুরোহিতও লেবীয়রা ইসরায়েলের প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক বয়ে আনার জন্য নিজেদের শুচিশুদ্ধ করলেন।
15
মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমত লেবীয়রা দণ্ডের উপর চুক্তি সিন্দুকটি রেখে কাঁধে করে বয়ে নিয়ে এলেন।
16
দাউদ লেবীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন যেন তাঁরা বীণা, করতাল, বাঁশী সহকারে আনন্দ গান করার জন্য অন্যান্য লেবীয়দের নিযুক্ত করেন।
17
লেবীয় নেতারা নিম্নলিখিত ব্যক্তিদের করতাল বাজানোর জন্য নিযুক্ত করল: যোয়েলের পুত্র হেমন, তার আত্মীয় বেরিখিয়র পুত্র আসফ, মরারি বংশের কুশায়ার পুত্র এথন। এঁদের সহকারীরূপে তাঁরা নিম্নলিখিত লেবীয়দের উঁচু পর্দায় বীণা বাজানোর জন্য নিযুক্ত করলেনঃ সখরিয়, যাষিয়েল, সমিরামোৎ, যিহিয়েল, উন্নি, ইলিয়াব, মাসেয়া ও বনায়। নীচু পর্দায় বীণা বাজানোর জন্য তাঁরা নিম্নলিখিত লেবীয়দের নিযুক্ত করলেনঃ মত্তিথিয়, ইলিফলেহু, মিকনেয়, অসসিয় এবং মন্দিরের দ্বাররক্ষী ওবেদ-ইদোম ও যিইয়েল।
22
সঙ্গীতে পারদর্শিতার জন্য তাঁরা কননিয়কে লেবীয় গায়কদলের নেতা নিযুক্ত করলেন।
23
বেরেখিয় ও এলকানা এবং তাদের সঙ্গে ওবেদ-ইদোম ও যিহিয়কে চুক্তি সিন্দুকের শিবিরের দ্বাররক্ষী নিযুক্ত করা হল। যাজক শেবনিয়, যিহোশাফট, নথনেল, অমাশয়, সখরিয়, বনায় ও ইলিয়েষরকে চুক্তি সিন্দুকের সামনে তুরী বাজানোর জন্য নিযুক্ত করা হল।
25
ইসরায়েলী নেতৃবৃন্দ ও সেনানায়কদের নিয়ে দাউদ মহাধুমধাম ও আনন্দ উৎসব করতে করতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক আনতে ওবেদ-ইদোমের বাড়ীতে গেলেন।
26
যে লেবীয়রা চুক্তি সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিল, ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন বলে তারা সাতটি বৃষ ও সাতটি মেষ উৎসর্গ করল।
27
দাউদ মিহি রেশমের পোশাক পরেছিলেন। গায়কদল ও তাদের নেতা কননিয় এবং যে লেবীয়রা চুক্তি সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরাও রেশমী পোষাক পরেছিলেন। এ ছাড়াও দাউদ রেশমী এফোদ পরেছিলেন।
28
ইসরায়েলীরা সকলে মিলে তুরী, শিঙা, করতাল ও বাঁশী বাজিয়ে জয়ধ্বনি করতে করতে চুক্তি সিন্দুকটি জেরুশালেমে নিয়ে এল।
29
চুক্তি সিন্দুকটি শহরে আনার সময় শৌলের কন্যা মীখল জানালা দিয়ে দেখলেন, রাজা দাউদ ভক্তির আবেগে ঘুরে ঘুরে লাফিয়ে, লাফিয়ে নাচছেন। দেখে, মীখলের মনে তাঁর প্রতি দারুণ ঘৃণা জাগল।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29