bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 28
1 Chronicles 28
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 29 →
1
দাউদ ইসরায়েলের সমস্ত রাজকর্মচারীকে জেরুশালেমে একত্র হতে আদেশ দিলেন। তাই গোষ্ঠীবর্গের সমস্ত রাজকর্মচারী, রাজ্যের শাসনকার্য নির্বাহী সমস্ত রাজকর্মচারী, কুলপতিবৃন্দ, রাজা ও রাজপুত্রদের স্থাবর-অস্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণকারী কর্মীবৃন্দ—এক কথায় রাজপ্রাসাদের সমস্ত কর্মী, সৈন্যদলের অধিনায়কবৃন্দ, এবং গুরুত্ব ও মর্যাদাসম্পন্ন সমস্ত ব্যক্তি জেরুশালেমে একত্র হলেন।
2
দাউদ তাঁদের সামনে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করে বললেনঃ হে আমার দেশবাসী, আমার কথা শোন সকলে। আমাদের প্রভু পরমেশ্বরের পাদপীঠ—চুক্তি সিন্দুক রাখার জন্য আমি একটি চিরস্থায়ী আবাস নির্মাণ করতে চেয়েছিলাম। আমি তাঁর সম্মানে একটি মন্দির নির্মাণের প্রস্তুতি নিয়েছিলাম,
3
কিন্তু তিনি আমাকে এই কাজ করতে নিষেধ করেছেন কারণ আমি একজন সৈনিক, আমার হাতে প্রচুর রক্তপাত ঘটেছে।
4
ইসরায়েলের প্রভু পরমেশ্বর আমাকে এবং আমার বংশধরদের চিরকাল ইসরায়েলের শাসন পরিচালনার জন্য মনোনীত করেছেন। তিনি নেতৃত্বদানের জন্য যিহুদাকে মনোনীত করেছেন এবং সেই যিহুদাবংশ থেকে তিনি আমার পিতৃকুলকে মনোনীত করেছেন। এই কুলের সকলের মধ্যে থেকে তিনি আমাকেই বেছে নিয়েছেন এবং ইসরায়েলের রাজা করেছেন।
5
তিনি আমাকে বহু পুত্র দান করেছেন এবং তাদের মধ্যে থেকে তিনি তাঁর রাজ্য ইসরায়েলের শাসন পরিচালনা করার জন্য শলোমনকে মনোনীত করেছেন।
6
প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, তোমার পুত্র শলোমনই সেই ব্যক্তি যে আমার মন্দির নির্মাণ করবে। তাকে আমি আমার পুত্র হবার জন্য মনোনীত করেছি, আমি তার পিতা হব।
7
এখনকার মত সে যদি আমার সমস্ত অনুশাসন ও বিধি-বিধান সযত্নে পালন করে তাহলে আমি তার রাজ্য চিরস্থায়ী করব।
8
অতএব হে আমার প্রজাবৃন্দ, আমাদের ঈশ্বরের সামনে এবং তাঁর প্রজা ইসরায়েলীদের এই সভার সামনে আমি তোমাদের এই দায়িত্ব দিচ্ছি তোমরা আমাদের প্রভু পরমেশ্বরের সমস্ত আদেশ ও বিধি-বিধান সযত্নে পালন করবে যাতে এই দেশের উপর তোমাদের অধিকার চিরদিন বজায় থাকে এবং পুরুষ পরম্পরায় তোমরা তোমাদের বংশধরদের হাতে চিরদিন তুলে দিতে পার।
9
শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।
10
প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র মন্দির নির্মাণের জন্য তোমাকে মনোনীত করেছেন, একথা সম্যকভাবে উপলব্ধি কর। এবার কাজে এগিয়ে যাও এবং দৃঢ় সঙ্কল্প নিয়ে কাজ কর।
11
দাউদ মন্দিরের ভাণ্ডার কক্ষের এবং অন্যান্য সমস্ত কক্ষের, পবিত্রতম স্থানের—যেখানে সমস্ত পাপের ক্ষমা হয়—সমস্ত নকশা শলোমনকে দিলেন।
12
সেই সঙ্গে তিনি সমস্ত প্রাঙ্গণ, সেগুলির চারিদিকের সমস্ত কক্ষ এবং মন্দিরের কাজে ব্যবহারের জন্য যাবতীয় সাজ-সরঞ্জাম ও প্রভু পরমেশ্বরের কাছে উৎসর্গীত সমস্ত উপহার রাখার জন্য ভাণ্ডার কক্ষ তৈরীর জন্য মনে মনে যে পরিকল্পনা করেছিলেন, সব তাঁকে বললেন।
13
এ ছাড়াও পুরোহিত ও লেবীয়দের নিত্যকর্ম, মন্দিরের সমস্ত কাজ এবং মন্দিরের বাসন ও আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণের সমস্ত দায়-দায়িত্ব ব্যবস্থাপনার পরিকল্পনাটিও দাউদ তাঁকে বললেন।
14
বাসন ও আসবাবপত্র তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো ব্যবহার করতে হবে,যথা
15
প্রত্যেকটি প্রদীপ ও তার জন্য পিলসুজ,
16
রূপো ও সোনার টেবিল—যার উপরে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করা হবে তার নির্দেশ দিলেন।
17
কাঁটা চামচ, গামলা, জার তৈরী করার জন্য কতখানি খাঁটি সোনা এবং থালা তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো লাগবে,
18
ধূপ জ্বালানোর বেদী এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকে উপরের ডানা মেলে রাখা করূবদের জন্য রথ তৈরী করতে কতখানি খাঁটি সোনা লাগবে,তাও বলে দিলেন।
19
দাউদ বললেন, এ সব পরিকল্পনাই নির্দেশনামাতে লেখা আছে, যা স্বয়ং প্রভু পরমেশ্বর তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য আমাকে দিয়েছিলেন।
20
রাজা দাউদ তাঁর পুত্র শলোমনকে বললেন, ঈশ্বরের আস্থাবান ও স্থিরসিদ্ধান্তে অটল হও। শুরু করে দাও কাজ। কোন কিছু যেন তোমার কাজ বন্ধ করতে না পারে। প্রভু পরমেশ্বর, আমি যাঁর সেবক, তোমার সঙ্গে থাকবেন। যতদিন না তুমি তাঁর মন্দিরের কাজ শেষ কর, ততদিন তিনি তোমার সঙ্গে থাকবেন, তোমাকে পরিত্যাগ করবেন না।
21
পুরোহিত ও লেবীয়দের মন্দিরে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বপ্রকার কর্মে সুদক্ষ কর্মীরা তোমাকে সাহায্য করতে আগ্রহী এবং সমস্ত প্রজা ও তাদের নেতৃবর্গ তোমার আদেশের অপেক্ষায় রয়েছে।
← Chapter 27
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 29 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29