bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 26
1 Chronicles 26
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 27 →
1
মন্দিরের রক্ষীর দায়িত্বে যে লেবীয়দের নিযুক্ত করা হয়েছিল, নিম্নলিখিতভাবে তাঁদের দায়িত্ব বন্টন করা হয়। কোরহ্ গোষ্ঠীর আসফ পরিবারের কোর-এর পুত্র মশেলিমিয়ের
2
সাতটি পুত্র । বয়ঃক্রম অনুযায়ী তাদের নাম: সখরিয়, যেদিয়েল, সিবদিয়, যৎনিয়েল,
3
ইলম, যিহোহানন ও ইলিহেনয়।
4
ওবেদ-ইদোমও এদের সঙ্গে ছিলেন। তাঁর সাতটি পুত্র। বয়ঃক্রম অনুযায়ী তাদের নাম: শিমেয়াহ্, যিহোষাবদ, যোআহ্, সাখর, নথনেল,
5
অম্মিয়েল, ইষাখরও পিয়ুল্লতয়।
6
ওবেদ-ইদোমের জ্যেষ্ঠ পুত্র শিমেয়াহ্-এর ছয় পুত্র। ওথনি, রাফায়েল, ওবেদ, ইলষাবাদ, ইলিহু এবং শিমাখিয়। নিজেদের যোগ্যতার গুণে এঁরা গোষ্ঠীর মধ্যে বিশিষ্ট ব্যক্তিরূপে গণ্য হয়েছিলেন। শেষের দুজন বিশেষ প্রতিভাসম্পন্ন ছিলেন।
8
এই কাজের জন্য ওবেদ-ইদোমের পরিবার থেকেই এসেছিলেন উচ্চ প্রতিভাসম্পন্ন সর্বমোট বাষট্টি জন ব্যক্তি।
9
মশেলিমিয়ের পরিবার থেকে এসেছিলেন আঠেরো জন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি।
10
মরারি গোষ্ঠীর হোসাহ্র চার পুত্র: শিম্রি (পিতার জ্যেষ্ঠপুত্র না হলেও তাঁর পিতা তাঁকে নেতা করেছিলেন)
11
হিল্কিয়,তবালিয় এবং সখরিয়। হোসাহ্-র পরিবার থেকে এসেছিলেন মোট তেরোজন মন্দিররক্ষী।
12
পরিবার অনুযায়ী এই মন্দির রক্ষীদের দল ভাগ করা হয়েছিল এবং মন্দিরের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করা হয়েছিল ঠিক অন্যান লেবীয়দের মত।
13
প্রত্যেক পরিবার ছোট-বড় নির্বিশেষে লটারি করে ঠিক করে নিয়েছিলেন মন্দিরের এক একটি তোরণদ্বারের রক্ষণাবেক্ষণের দায়দায়িত্ব।
14
লটারিতে শেলিমিয় পেলেন পূর্বদিকের তোরণদ্বারের দায়িত্ব, তাঁর পুত্র সখরিয় পেলেন উত্তর দ্বারের দায়িত্ব। ইনি সর্বদা সকলকে সুপরামর্শ দিতেন।
15
ওবেদ-ইদোম পেলেন দক্ষিণ দ্বার এবং তাঁর পুত্রেরা পেলেন মন্দিরের ভাণ্ডার গৃহের দায়িত্ব।
16
শুপ্পিম ও হোসাহ্ পেলেন পশ্চিম দ্বার এবং চড়াই পথের উপরে অবস্থিত শল্লেখৎ তোরণের ভার। একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেকটি দলের পর পর পালা দেওয়ার ব্যবস্থা করা হল।
17
মন্দিরের দ্বারে প্রতিদিন ছয়জন, উত্তরে চারজন এবং দক্ষিণে চারজন দ্বারপাল নিযুক্ত হলেন। প্রতিদিন ভাণ্ডার গৃহের এক একটিতে দুজন করে মোট চারজন রক্ষী নিযুক্ত হলেন।
18
পশ্চিম রাস্তার ধারে চারজন এবং ভেতরে দুজন রক্ষী নিযুক্ত হলেন।
19
কোরহ গোষ্ঠী ও মরারি গোষ্ঠীর লোকেরা এইভাবে মন্দির রক্ষার দায়িত্ব লাভ করলেন।
20
লেবী গোষ্ঠীর অন্যান্যদের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হল। এই ভাণ্ডারে ঈশ্বরের কাছে নিবেদিত সমস্ত উপহার রাখা হত।
21
গের্শোমের এক পুত্র, লাদন ছিলেন কতকগুলি গোষ্ঠীর আদি পিতা, এদের মধ্যে একটি ছিল তাঁর পুত্র যিহিয়েলের গোষ্ঠী।
22
লাদনের আর একটি পুত্র সেথম ও যোয়েলের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব ন্যস্ত হয়েছিল।
23
অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েলের বংশদের উপরেও বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছিল।
24
মোশির পুত্র গের্শোমের গোষ্ঠীভুক্ত শবুয়েল ছিলেন মন্দিরের প্রধান কোষাধ্যক্ষ।
25
গের্শোমের ভাই ইলিয়েষরের মাধ্যমে শবুয়েলের সঙ্গে শলোমোতের পারিবারিক সম্পর্ক ছিল। ইলিয়েষরের পুত্র রহবিয়, তাঁর পুত্র যিশায়াহ, তাঁর পুত্র যোরাম,তাঁর পুত্র সিক্রি এবং সিক্রির পুত্র শলোমোত।
26
রাজা দাউদ, পরিবার প্রধানেরা, গোষ্ঠীপতিরা এবং সামরিক অধ্যক্ষেরা ঈশ্বরের উদ্দেশ্যে মন্দিরে যে সমস্ত উপহার নিবেদন করতেন সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয়েছিল শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে।
27
যুদ্ধে লুঠ করে আনা জিনিষপত্রের কিছু অংশ তাঁরা মন্দিরের কাজে ব্যবহারের জন্য অর্পণ করতেন।
28
শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে ঐ সমস্ত জিনিষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং সেই সঙ্গে নবী শমুয়েল, রাজা শৌল, নেরের পুত্র অবনের এবং সরূয়ার পুত্র যোয়াবের নিবেদিত উপহার সামগ্রী রক্ষার দায়দায়িত্বও তাঁদের উপরে ছিল।
29
যিষহরের বংশধরদের মধ্যে কননিয় ও তাঁর পুত্রদের উপরে প্রশাসনিক দায়িত্ব ভার অর্পণ করা হয়েছিল। তাঁদের কাজ ছিল সমস্ত নথিপত্র ঠিক করে রাখা এবং ইসরায়েলীদের বিবাদ নিষ্পত্তি করা।
30
হিব্রোণের বংশধরদের মধ্যে হশবিয় এবং তাঁর সতেরোশো আত্মীয়—যাঁরা সকলেই ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি—তাঁদের উপরে জর্ডন নদীর পশ্চিমে বসবাসকারী ইসরায়েলীয়দের ধর্মীয় ও পৌর প্রশাসনের ভার ন্যস্ত হয়েছিল।
31
যিরিয় ছিলেন হিব্রোণের বংশধরদের প্রধান। রাজা দাউদের রাজত্বের চর্তুদশ বছরে হিব্রোণের বংশধরদের উপরে একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা যায় যে গিলিয়দ প্রদেশের যাষিরে এই বংশের বেশ কিছু বীর সেনানী বাস করেন।
32
যিরিয়র আত্মীয়দের পরিবার থেকে দুহাজার সাতশো বিশিষ্ট ব্যক্তিকে জর্ডন নদীর পূর্ব তীরে রূবেণ, গাদ ও পূর্ব মনঃশি প্রদেশের সমস্ত ধর্মীয় ও পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হল।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29