bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 11
1 Chronicles 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 12 →
1
ইসরায়েলের সমস্ত লোক হিব্রোণে দাউদের কাছে গিয়ে বলল, আপনার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক।
2
অতীতে শৌল যখন আমাদের রাজা ছিলেন, তখনও আপনিই ইসরায়েল জাতিকে যুদ্ধক্ষেত্রে পরিচালনা করেছিলেন এবং পরমেশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আপনি তাঁর প্রজাদের পরিচালনা করবেন এবং তাদের রাজা হবেন।
3
তাই ইসরায়েলের নেতৃবৃন্দ রাজা দাউদের কাছে এসেছেন। তখন দাউদ ঈশ্বরের নামে তাদের সঙ্গে একটি চুক্তি করলেন। তাঁরা দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন। শমুয়েলের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতি এইভাবে সফল হল।
4
রাজা দাউদ সমস্ত ইসরায়েলীদের নিয়ে জেরুশালেম আক্রমণ করলেন। সেই সময় জেরুশালেম যিবুষ নামে পরিচিত ছিল। এখানকার আদি অধিবাসী যিবুষীরা তখনও এখানেই বাস করত।
5
তারা দাউদকে বলল যে তিনি কিছুতেই এই নগরে ঢুকতে পারবেন না কিন্তু দাউদ সিয়োনের দুর্গ অধিকার করে নিলেন। সেই থেকে এর নাম হল ‘দাউদ নগর’।
6
দাউদ বলেছিলেন, প্রথমে যে যিবুষীদের আক্রমণ করতে পারবে, সে-ই হবে সেনাপতি। সরূয়ার পুত্র যোয়াব সর্বপ্রথমে গিয়ে আক্রমণ করলেন এবং তিনিই সেনাপতি হলেন।
7
দাউদ সেই দুর্গে বাস করতেন বলে নগরটির নাম হয়েছিল ‘দাউদ নগর’।
8
তিনি নগরটি পুননির্মাণ করলেন। পাহাড়ের পূর্বদিকের ভরাট করা পরিখা থেকে নগর পত্তনের কাজ শুরু হয়েছিল। যোয়াব নগরের বাকী অংশের সংস্কার করান।
9
দাউদ দিনে দিনে পরাক্রান্ত হয়ে উঠতে লাগলেন কারণ সর্বাধিপতি প্রভু তাঁর সহায় ছিলেন।
10
দাউদের বিখ্যাত সেনানীদের নামের তালিকা: এঁরা ইসরায়েলীদের সকলের সহায়তায় দাউদকে রাজপদে অভিষিক্ত করেছিলেন এবং তাঁর রাজ্যকে শক্তিশালী করে তুলেছিলেন। ইসরায়েলীদের সম্পর্কে পরমেশ্বরের প্রতিশ্রুতি এইভাবে সফল হয়।
11
তালিকার প্রথম নাম ছিল হখমোন গোষ্ঠীর যাশোবিয়ামের নাম। ইনি ‘বীর ত্রয়ী’র নেতা ছিলেন। এক যুদ্ধে তিনি তিনশো লোককে বর্শার আঘাতে বধ করেন।
12
বিখ্যাত ‘বীর ত্রয়ীর’ দ্বিতীয় ব্যক্তি ছিলেন অহো গোষ্ঠীর ডোডোর পুত্র ইলিয়াসর।
13
ইনি দাউদের পক্ষে পস-দাম্মিমে ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ইসরায়েলীরা যখন পালাতে শুরু করল তখন তিনি একটি যবের ক্ষেতে ছিলেন।
14
তিনি তাঁর সৈন্য-সামন্ত নিয়ে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম করেন। প্রভু পরমেশ্বর তাঁকে মহাবিজয় দান করেন।
15
একবার ত্রিশজন সেনানীর তিনজন দাউদের কাছে গেলেন। তিনি এক পাহাড়ে অদুল্লম গুহার কাছে ছিলেন। কাছেই রফায়িম উপত্যকায় একদল ফিলিস্তিনী সৈন্য ছাউনি ফেলেছিল।
16
দাউদ সেই সময় সুরক্ষিত পর্বত আবাসে ছিলেন এবং একদল ফিলিস্তিনী সেনা বেথলেহেম দখল করেছিল।
17
বাড়ির জন্য দাউদের তখন খুব মন খারাপ করছিল, তাই তিনি বললেন, হায়রে, যদি কেউ বেথলেহেমের দেউড়ির পাশের কুয়ো থেকে আমাকে জল এনে দিতে পারত।
18
এই তিনজন বীর সেনানী তখন ফিলিস্তিনী সৈন্যদের ছাউনির মধ্যে দিয়ে বেথলেহেমের দেউড়ির কাছে গিয়ে সেই কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে নিয়ে এলেন। দাউদ কিন্তু সেই জন পান না করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করলেন।
19
বললেন, এই জল আমি কখনও পান করতে পারি না। তাহলে, তা হবে যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই জল এনেছে,তাদের রক্তপান করার সামিল। তিনি জল পান করতে রাজী হলেন না। এমনই ছিল সেই বীর সেনানীদের কাজ!
20
যোয়াবের ভাই অবিশয় ছিলেন এই ত্রিশজন বীর যোদ্ধার নেতা । তিনিও যুদ্ধে বর্শা দিয়েই তিনশো সৈন্যকে বধ করে ঐ ‘বীরত্রয়ী’র মতই বিখ্যাত হয়েছিলেন।
21
তিনি ঐ ত্রিশজন যোদ্ধার মধ্যে খুবই বিখ্যাত ছিলেন এবং তাঁদের সেনাপতি হয়েছিলেন। কিন্তু ঐ ‘বীরত্রয়ী'র মত খ্যাতি অর্জন করতে পারেন নি।
22
কব্সেলের যিহোয়াদার পুত্র বনায়ও ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। তিনি দুজন মোয়াবী বীর যোদ্ধাকে বধ করেছিলেন এবং এ ছাড়াও আরও অনেক দুঃসাহসিক কাজ করেছিলেন। একবার তিনি এক তুষার ঝরা দিনে একটি গুহার মধ্যে ঢুকে একটা সিংহ মেরেছিলেন।
23
তিনি পাঁচ হাত লম্বা বিরাটকায় এক মিশরী যোদ্ধাকে বধ করেছিলেন। যোদ্ধাটির হাতে ছিল প্রকাণ্ড একটা বর্শা। বনায় কিন্তু মুগুর হাতে তাকে আক্রমণ করে তার হাত থেকে বর্শা কেড়ে নিয়েছিলেন এবং সেই বর্শা দিয়েই তাকে বধ করেন।
24
যিহোয়াদার পুত্র বনায় এইসব কাজ করে ‘বীরত্রয়ী’র মতই সম্মান অর্জন করেছিলেন।
25
ত্রিশজন বীরের মধ্যে অন্যতম বীর ছিলেন তিনি, তবে ‘বীরত্রয়ী’র সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানরূপে নিযুক্ত করেছিলেন।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29