bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 17
1 Chronicles 17
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 18 →
1
রাজা দাউদ যখন স্থায়ীভাবে প্রাসাদেই বাস করতে শুরু করলেন, তখন একদিন দাউদ নবী নাথনকে ডেকে বললেন, আমি এখানে সীডার কাঠের তৈরী প্রাসাদে বাস করছি আর প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক কি না রাখা হয়েছে তাম্বুর মধ্যে।
2
নাথন রাজাকে বললেন, আপনার মন যা চায় তাই করুন। কারণ পরমেশ্বর আপনার সহায়।
3
কিন্তু সেই রাত্রেই নাথনের কাছে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল,
4
যাও, আমার সেবক দাউদকে গিয়ে বল, প্রভু পরমেশ্বর বলেছেন, আমার মন্দির যে তৈরী করবে, সেজন তুমি নও।
5
মিশর দেশ থেকে ইসরায়েল সন্তানদের উদ্ধার করে আনার সময় থেকে আজও আমি কোন মন্দিরে অধিষ্ঠান করি নি কিন্তু আবাস তাম্বু ও সম্মেলন শিবিরে অবস্থান করে পরিভ্রমণ করেছি।
6
ইসরায়েলের সঙ্গে সমস্ত যাত্রাপথে নেতারূপে আমার নিযুক্ত কোন গোষ্ঠীপতিকে কখনও আমি বলেছি, আমার জন্য সীডার কাঠের মন্দির কেন তৈরী করে দাও নি?
7
সুতরাং আমার সেবক দাউদকে বল, সর্বাধিপতি পরমেশ্বর বলেছেন, আমি তোমাকে চারণভূমিতে মেষ পালকের কাজ থেকে তুলে এনে আমার প্রজা ইসরায়েলীদের রাজা করেছি।
8
তুমি যখন যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে থেকেছি, তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করেছি। পৃথিবীর মহান নেতাদের মত আমি তোমায় বিখ্যাত করব।
9
আমি আমার প্রজা ইসরায়েলের বসবাসের জন্য একটি দেশ মনোনীত করেছি। সেখানে তাদের প্রতিষ্ঠিত করব। তারা তাদের নিজেদের দেশে বাস করবে। সেখান থেকে তাদের আর কোনদিন কোথাও যেতে হবে না কিম্বা কোন দুষ্ট দুরাচারী তাদের উপর আগের মত অত্যাচার করবে না। সেই সময় আমি এইসব শত্রুর হাত থেকে আমার প্রজা ইসরায়েলীদের রক্ষা করার ভার দিয়েছিলাম জননায়কদের হাতে। এবার সব শত্রুর হাত থেকে তোমায় নিষ্কৃতি দিলাম। আমি তোমাকে কুলপতি করব।
11
তোমায় আয়ু ফুরালে তুমি চলে যাবে তোমার পিতৃপুরুষদের কাছে, পরলোকে। তখন তোমার এক বংশধরকে আমি তোমার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। তার রাজ্য করব সুদৃঢ়।
12
সে-ই আমার উদ্দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং আমি তার রাজসিংহাসন চিরস্থায়ী করব।
13
আমি তার পিতা হব এবং সে হবে আমার পুত্র। তোমার পূর্বতন রাজার উপর থেকে আমার কৃপা যেমন ফিরিয়ে নিয়েছিলাম, সেইভাবে তাকে কখনও আমার কৃপা থেকে বঞ্চিত করব না।
14
আমার প্রজাদের নেতৃত্বে আমি তাকে বরণ করব এবং আমার রাজত্ব তাকেই দান করব। তার সিংহাসন হবে চিরস্থায়ী।
15
নাথন এই প্রত্যাদেশ ও দিব্যদর্শনের সব কথা দাউদকে জানালেন।
16
দাউদ তখন আবাস তাম্বুর ভেতরে গিয়ে প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করলেন, বললেন, হে সর্বাধিপতি পরমেশ্বর। কে আমি? কী এমন আমার বংশ মর্যাদা, যে আমায় তুমি এই পর্যায়ে তুলে এনেছ?
17
এত করেও তবু তোমার তৃপ্তি হয়নি হে প্রভু পরমেশ্বর, আগামী দিনে তোমার দাসের বংশকে আরও মহত্তর মর্যাদা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ! এবং এখনই তুমি আমাকে বিখ্যাত লোকের মত গণ্য করছ!
18
আমি তোমায় আর বেশী কি বলব, তুমি তো তোমার দাস জান। তবু তুমি তাকে সম্মানিত করেছ।
19
হে প্রভু পরমেশ্বর, তুমি প্রতিশ্রুতি রক্ষার তাগিদে তোমার দাসের জন্য স্বেচ্ছায় এই সমস্ত মহান কাজ করেছ, চেয়েছ তোমার মহিমার কথা জানাতে, চেয়েছ আমার ভাবী সমৃদ্ধির কথা জানাতে।
20
হে প্রভু পরমেশ্বর, তোমার মত কেউ নেই। তুমিই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, এ কথা আমি সুনিশ্চিত জানি।
21
তোমার প্রজা ইসরায়েলের মত আর কোন জাতি আছে কি এ ভূমণ্ডলে? যাদের তুমি নিজের প্রজা করার জন্য উদ্ধার করে এনেছ দাসত্বের বন্ধন থেকে? যে মহান ও অত্যাশ্চর্য কাজ তুমি করেছ, তাতে তোমার নাম ও মহিমা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। যাদের তুমি নিজের প্রজা করার জন্য মিশর দেশ থেকে মুক্ত করে এনেছিলে, তাদের তোমার প্রতিশ্রুত দেশে নিয়ে যাবার সাথে সাথে সমস্ত জাতিকে বিতাড়িত করেছিলে।
22
তুমি চিরদিনের জন্য ইসরায়েলকে করেছ নিজের প্রজা আর হে প্রভু পরমেশ্বর, তুমি হয়েছ তাদের ঈশ্বর!
23
হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস, আমার ও আমার বংশ সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ কর চিরকালের জন্য।
24
তোমার নাম মহিমান্বিত হবে চিরদিন! লোকে বলবে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের ঈশ্বর এবং তোমার এই দাসের বংশকে তুমি রক্ষা করবে চিরকাল।
25
হে আমার ঈশ্বর, তুমিই তোমার এই দাসের কাছে প্রকাশ করেছ এ কথা, বলেছ, আমি তোমাকে রাজকুলপতি করব। তাই আমি তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করতে সাহসী হয়েছি।
26
হে প্রভু পরমেশ্বর, তুমিই ঈশ্বর, তুমি তোমার দাসের কাছে এই মহৎ প্রতিশ্রুতি দান করেছ।
27
তাই তোমার কাছে নিবেদন, তোমার এই দাসের বংশকে চিরদিন কৃপা করো। কারণ হে প্রভু পরমেশ্বর, তুমিই দিয়েছ এই প্রতিশ্রুতি। তোমার দাসের বংশধারা তোমার আশিস্ধন্য হয়ে বিরাজ করুক চিরকাল।
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29