bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Chronicles 16
1 Chronicles 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
1
চুক্তি সিন্দুক রাখার জন্য দাউদ যে তাম্বুর ব্যবস্থা করেছিলেন, বাহকেরা সেই তাম্বুর মধ্যে সেটি এনে রাখল। তারপর তাঁরা ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন।
2
বলি উৎসর্গের ক্রিয়াকর্ম শেষ হলে দাউদ সর্বাধিপতি পরমেশ্বরের নামে প্রজাদের আশীর্বাদ করলেন
3
এবং ইসরায়েলী প্রজাদের সকলকে খাদ্য বিতরণ করলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে দেওয়া হল একটা করে রুটি, এক টুকরো ঝলসানো মাংস আর কিসমিসের পিঠে।
4
চুক্তি সিন্দুকের সামনে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরকে আবাহন করার জন্য, তাঁর কাছে কৃতজ্ঞতা নিবেদন ও তাঁর স্তবগান করার জন্য দাউদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন।
5
আসফ ছিলেন তাঁদের নেতা এবং তাঁর সহকারীরূপে সখরিয়, যিইয়েল, শমিরামোথ, যিহিয়েল, মত্তিথিয়, ইলিয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিইয়েলকে নিযুক্ত করা হল বীণাবাদকরূপে। আসফ বাজাতেন করতাল।
6
পুরোহিত বনায় ও যহষিয়েল চুক্তি সিন্দুকের সামনে নিয়মিত তুরী বাজাতেন।
7
দাউদই প্রথম প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্তবস্তূতি নিবেদন করার জন্য আসফ ও তাঁর সঙ্গী লেবীয়দের নিযুক্ত করেছিলেন।
8
কৃতজ্ঞতা নিবেদন কর প্রভু পরমেশ্বরের কাছে,জপ কর তাঁর মহানাম, প্রচার কর মানুষের কাছে তাঁর মহান কীর্তির কথা।
9
গাও মহাসঙ্গীত, গাও তাঁর স্তবগান গানে গানে বল তাঁর অপূর্ব কীর্তিকাহিনী।
10
তাঁর পবিত্র নামের মহিমা গাও, প্রভুর সন্ধানী যারা, হৃদয় তাদের পূর্ণ হোক পরম উল্লাসে।
11
পরমেশ্বরের অন্বেষণ কর শক্তি ভিক্ষা কর তাঁর কাছে, নিয়ত কর তাঁর আরাধনা।
12
হে প্রভুর সেবক অব্রাহামের বংশ। প্রভুর মনোনীত যাকোবের বংশ। স্মরণ কর তাঁর কীর্তিরাজি,তাঁর অলৌকিক কার্যাবলী, স্মরণ কর তাঁর বিচারের বাণী।
14
তিনিই আমাদের প্রভু, আমাদের পরমেশ্বর, সারা বিশ্বজুড়ে চলছে তাঁরই অনুশাসন।
15
তিনি তাঁর চুক্তির কথা স্মরণে রাখেন চিরকাল, পুরুষে পুরুষে তিনি স্মরণে রাখেন তাঁর শ্রীমুখের আদেশ,
16
যে চুক্তি তিনি করেছিলেন অব্রাহামের সাথে, ইস্হাককে দিয়েছিলেন যে প্রতিশ্রুতি,
17
যাকোবের কাছে যা তিনি বিধানরূপে, ও ইসরায়েলের কাছে যা তিনি চিরস্থায়ী শর্তরূপে প্রতিষ্ঠিত করেছেন।
18
তিনি বলেছিলেন, তোমার উত্তরাধিকারের অংশস্বরূপ তোমাকে আমি দান করব কনান দেশ।
19
যখন তারা সংখ্যায় ছিল নগণ্য, তুচ্ছ এবং প্রবাসী,
20
দেশে দেশে, এক রাজ্য থেকেআর এক রাজ্যে যখন ঘুরে বেড়াত,
21
তখন কাউকে তিনি তাদের উপর অত্যাচার করতে দেন নি, তাদের জন্য তিনি রাজাদের করেছেন র্ভৎসনা
22
বলেছেন, স্পর্শ করো না আমার অভিষিক্তদের, ক্ষতি করো না আমার নবীদের।
23
সমগ্র পৃথিবী, পরমেশ্বরের জয়গান গাও! প্রতিদিন প্রচার কর তাঁর পরিত্রাণের কথা।
24
জাতিবৃন্দের কাছে কর তাঁর মহিমা প্রচার জনগণের কাছে ঘোষণা কর তাঁর মহাশ্চর্য কীর্তির কথা।
25
কারণ প্রভু পরমেশ্বর মহতোমহীয়ান, তিনিই সর্বোচ্চ প্রশংসা ও স্তুতির যোগ্য। সমস্ত দেবতার চেয়ে তিনিই অধিক সম্ভ্রমযোগ্য।
26
অন্যান্য জাতির দেবতারা পুতুলমাত্র। কিন্তু প্রভু পরমেশ্বর সৃষ্টি করেছেন আকাশমণ্ডল।
27
গৌরব ও মর্যাদায় তিনি পরিবেষ্টিত, পরাক্রম ও আনন্দ বিরাজিত তাঁর মন্দিরে।
28
হে বিশ্ববাসী, পরমেশ্বরের স্তবগান কর, গাও তাঁর মহিমা ও পরাক্রমের জয়গান।
29
প্রভু পরমেশ্বরের নামের যোগ্য মর্যাদা দাও, নৈবেদ্য উপহার নিয়ে তাঁর সম্মুখে এস। পবিত্রতায় মণ্ডিত হয়ে পরমেশ্বরের আরাধনা কর,
30
সমগ্র পৃথিবী, তাঁর সম্মুখে হও কম্পমান। এ পৃথিবী দৃঢ় প্রতিষ্ঠিত, কখও হবে না বিচলিত।
31
আকাশ মণ্ডল হোক আনন্দমুখর, উল্লসিত হোক এই বিশ্বচরাচর, সর্বজাতির কাছে তারা ঘোষণা করুক: পরমেশ্বরই সর্বাধিপতি!
32
সমুদ্র ও তার গর্ভস্থ সকলে গর্জন করুক, প্রান্তর ও তার অধিবাসী সকলে করুক হর্ষধ্বনি!
33
অরণ্যের বৃক্ষরাজিও তখন আনন্দে গাইবে গান পরমেশ্বরের সম্মুখে, কারণ তিনি আসছেন পৃথিবীর বিচার করতে!
34
ইষ্রাকৃতজ্ঞতা নিবেদন কর পরমেশ্বরের চরণে কারণ তিনি মঙ্গলময়, চিরস্থায়ী তাঁর অবিচল প্রেম।
35
আরও বলো, হে আমাদের পরিত্রাতা ঈশ্বর উদ্ধার কর আমাদের জাতিবৃন্দের মধ্য থেকে আমাদের উদ্ধার করে একত্রিত কর যেন আমরা তোমায় কৃতজ্ঞতা নিবেদন করতে পারি, যেন তোমার পবিত্র নামের মহিমা ও স্তুতিগান করে ধন্য হতে পারি।
36
ধন্য হোক প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের নাম যুগে যুগে, অনন্তকাল। সমবেত জনতা সকলে বলল, আমেন। তারা পরমেশ্বরের বন্দনা করল।
37
পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে নিত্য আরাধনার জন্য দাউদ আসফ ও তাঁর সহকারী লেবীয়দের স্থায়ীভাবে নিযুক্ত করলেন। সেখানে প্রতিদিন তাঁদের নির্ধারিত কর্তব্য পালন করতে হত।
38
যিদুথুনের পুত্র ওবেদ-ইদোম ও তাঁর গোষ্ঠীর আটষট্টিজন এঁদের সাহায্য করতেন। হোষা এবং ওবেদ-ইদোমের উপর দ্বার রক্ষার দায়িত্ব দেওয়া হল।
39
পুরোহিত সাদোক এবং তাঁর সহকারী পুরোহিতদের উপর গিবিয়োনে প্রভু পরমেশ্বরের উপাসনার দায়িত্ব ন্যস্ত হল।
40
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের যে লিখিত বিধান দিয়েছিলেন, সেই অনুযায়ী প্রতিদিন সকাল-সন্ধ্যায় সেখানকার বেদীতে তাঁদের হোমবলি উৎসর্গ করতে হত।
41
সেখানে তাঁদের সঙ্গে থাকতেন হেমন ও যিদুথুন এবং তাঁদের সঙ্গীরা। ঈশ্বরের অসীম অবিচল প্রেমের কথা স্মরণ করে কৃতজ্ঞতা নিবেদনের স্তবগান করার জন্য তাঁরা বিশেষভাবে মনোনীত হয়েছিলেন।
42
স্তবগানের সঙ্গে তুরী, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর দায়িত্ব ছিল হেমন ও যিদুথুনের উপর। যিদুথুনের পুত্রদের উপর দ্বার রক্ষার ভার দেওয়া হয়েছিল
43
তারপর সকলে যে যার বাড়িতে ফিরে গেল এবং দাউদও তাঁর পরিবারের সকলের সঙ্গে কিছুদিন কাটানোর জন্য বাড়িতে ফিরে গেলেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29