bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
John 10
John 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 11 →
1
সত্য কথাই তোমাদের আমি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষের বাথানে না ঢুকে অন্য দিক দিয়ে টপকে ঢোকে, সে চোর বা ডাকাত ছাড়া আর কিছুই নয়।
2
যে ব্যক্তি সদর দরজা দিয়ে ঢোকে সে-ই প্রকৃত মেষপালক।
3
দ্বাররক্ষক তাকে দরজা খুলে দেয় এবং মেষপাল তার ডাক শোনে। সে তাদের নাম ধরে ডাকে, পথ দেখিয়ে নিয়ে যায় বাইরে।
4
তাদের সকলকে বাইরে নিয়ে যাবার সময় সে চলে আগে আগে আর মেষপাল তার অনুসরণ করে। কারণ তারা তার কন্ঠ স্বর চেনে।
5
তারা কোন অচেনা লোককে অনুসরণ করবে না। অচেনা লোকের স্বর তাদের অচেনা বলে তারা বরং তার কাছ থেকে পালিয়ে যাবে।
6
গল্পের ছলে এই উপমাটি যীশু তাঁদের বললেন কিন্তু এই উপমার দ্বারা তিনি যে কথা বলতে চেয়েছিলেন তা তাঁরা বুঝতে পারলেন না।
7
তাই যীশু আবার বললেন, সত্য, অতি সত্য কথাই আমি তোমাদের বলছি, আমিই হলাম সেই বাথানের দ্বার।
8
আমার আগে যারা এসেছিল, মেষপাল তাদের ডাকে কান দেয় নি কারণ ওরা ছিল চোর আর ডাকাত।
9
আমিই দ্বার। আমার মধ্য দিয়ে যে বাথানে প্রবেশ করে সে হয় নিরাপদ। নিত্য সে বাথানের ভিতরে বাইরে যাতায়াত করবে, সন্ধান পাবে চারণভূমির।
10
চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করতে। কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, লাভ করে জীবনের পূর্ণতা।
11
আমিই উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষপালের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়।
12
কিন্তু বেতনভুক লোক নেকড়ে আসতে দেখলেই মেষপাল ফেলে পালিয়ে যায় কারণ সে মেষপালকও নয় আর মেষগুলিও তার নিজের নয়। নেকড়ে এসে তাদের ধরে নিয়ে যায় এবং মেষপালকে ছত্রভঙ্গ করে দেয়।
13
মেষপালেরজন্য বেতনভোগীর কোন দরদ থাকে না, তাই সে পালায়।
14
আমিই উত্তম মেষপালক। পিতা যেমন আমাকে জানেন এবং আমি পিতাকে জানি ঠিক তেমনি আমি আমার মেষপালকে জানি এবং তারাও আমাকে জানে। আমি তাদের জন্য প্রাণ দিতে পারি।
16
আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।
17
জীবন বিসর্জন দিতে আমি প্রস্তুত বলেই পিতা আমাকে ভালবাসেন, তাই আমি জীবন ফিরে পাবে।
18
কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।
19
এই কথাগুলি আবার ইহুদীদের মধ্যে মতভেদ সৃষ্টি করল।
20
তাদের মধ্যে অনেকে বলল, ওর ওপর মন্দ আত্মা ভর করেছে ও পাগল। কেন শুনছ ওর কথা?
21
অন্যেরা বলল, মন্দ আত্মা ভর করলে কোন লোক এরকম কথা বলতে পারে না। মন্দ আত্মা কি জন্মান্ধকে দৃষ্টিদান করতে পারে?
22
তখন ছিল শীতকাল। জেরুশালেমে উদযাপিত হচ্ছিল মন্দির প্রতিষ্ঠার উৎসব।
23
যীশু শলোমনের নামাঙ্কিত বারান্দায় বেড়াচ্ছিলেন।
24
ইহুদীরা তাঁকে চারদিক থেকে ঘিরে জিজ্ঞাসা করল, আর কতদিন তুমি আমাদের সংশয়ের মধ্যে রাখবে? তুমি যদি মশীহ হও তাহলে তা স্পষ্ট করে বল।
25
যীশু বললেন, আমি সে কথা তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস কর নি। আমার পিতার নামে অনুষ্ঠিত আমার সমস্ত কাজই তার প্রমাণ,
26
কিন্তু তোমরা আমার পালের মেষ নও, তাই তোমরা বিশ্বাস কর না।
27
আমার নিজের মেষপাল আমার ডাক শোনে, তাদের আমি চিনি এবং তারা আমাকে অনুসরণ করে।
28
আমি তাদের দান করি অনন্ত জীবন, তাদের বিনাশ নেই। আমার কাছ থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না।
29
আমার পিতা, যিনি আমার হাতে তাদের দিয়েছেন, তিনি পরাৎপর। কেউ তাদের পিতার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
30
আমার পিতা এবং আমি অভিন্ন।
31
ইহুদীরা আবার তাঁকে মারবার জন্য পাথর তুলে দিল। তা দেখে যীশু তাদের বললেন, আমার পিতার দেওয়া শক্তিতে বহু সৎকাজ আমি তোমাদের সামনে করেছি। তার কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও?
33
ইহুদীরা বলল, কোন সৎকালের জন্য নয় কিন্তু তোমার ঈশ্বর নিন্দার জন্যই আমরা পাথর মারতে উদ্যত হয়েছি। তুমি সাধারণ একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবী করছ।
34
যীশু বললেন, শাস্ত্রে লেখা আছে ‘তোমরা সকলের দেবতা’।
35
ঈশ্বরের বাণী যাদের কাছে প্রকাশিত হয়েছে, তাদেরই বলা হয়েছে ‘দেবতা'-শাস্ত্রবাক্যের কখনও অন্যথা হতে পারে না।
36
তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ আনছ-পিতা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে উৎসর্গ করে পাঠিয়েছেন এই জগতে, আর তাই আমি বলছি, ‘আমি ঈশ্বরের পুত্র'-এইজন্যই কি?
37
পিতার অভিপ্রেত কর্ম যদি আমি না করি তাহলে আমাকে তোমরা বিশ্বাস করো না।
38
কিন্তু যদি আমি সেই কাজ করি তাহলে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজকে তার প্রমাণ স্বরূপ বিশ্বাস কর। তাহলেই তোমরা বুঝতে পারবে যে পিতা আমার মধ্যে বিদ্যমান এবং আমিও পিতার মধ্যে বিদ্যমান।
39
তাঁর এ কথায় তারা ক্রুদ্ধ হয়ে আবার তাঁকে গ্রেপ্তার করতে চেষ্টা করল কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে চলে গেলেন।
40
যীশু ফিরে গেলেন যর্দন নদীর ওপারে। বাপ্তিষ্মদাতা যোহন যেখানে আগে লোকদের বাপ্তিষ্ম দিতেন, সেইখানে তিনি থাকলেন।
41
জনতা এসে জড়ো হল তাঁর কাছে। তারা বলল, যোহন আমাদের কোন অলৌকিক নিদর্শন দেখান নি কিন্তু তিনি এই ব্যক্তি সম্বন্ধে যা কিছু বলছেন, সবই সত্যি।
42
বহুলোকই তাঁর উপর বিশ্বাস স্থাপন করল।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21