bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
John 2
John 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 3 →
1
এরপর তৃতীয় দিনে গালীল প্রদেশের কান্না নগরে ছিল এক বিবাহ উৎসব। যীশুর জননী সেখানে ছিলেন এবং
2
শিষ্যসহ যীশুও নিমন্ত্রিত হয়েছিলেন।
3
ভোজের সময় সমস্ত দ্রাক্ষারস শেষ হয়ে যাওয়ায় যীশুর জননী যীশুকে বললেন, এদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে।
4
যীশু তাঁকে বললেন, এ ব্যাপারে তোমার আমার কি করার আছে মা? আমার সময় এখনও আসে নি।
5
যীশুর জননী তখন ভৃত্যদের বললেন, ইনি তোমাদের যা বলেন, তাই কর।
6
কাছেই ছিল জল রাখার জন্য পাথরের ছটা জালা। এক একটা জালায় প্রায় একশো লিটার জল ধরত। ইহুদীদের ধর্মীয় রীতি অনুযায়ী শুচিকরণের জল ঐগুলিতে রাখা হত।
7
যীশু ভৃত্যদের বললেন, এই জালাগুলোয় জল ভরে দাও। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল।
8
যীশু বললেন, এবার ওটা থেকে কিছুটা তুলে নিয়ে উৎসবের কর্মকর্তাকে দাও গিয়ে। তারা তাই করল।
9
দ্রাক্ষারসে পরিণত সেই জল কর্মকর্তা আস্বাদন করলেন। যে ভৃত্যেরা জল তুলেছিল তারা জানলেও কর্মকর্তা জানতেন না কোথা থেকে এল এই দ্রাক্ষারস,
10
তাই তিনি বরকে ডেকে বললেন, সকলেই সবচেয়ে ভাল দ্রাক্ষারস আগে পরিবেশন করে। অতিথিরা পর্যাপ্ত পরিমাণে পান করলে পর সাধারণ দ্রাক্ষারস পরিবেশন করা হয়। আর তুমি এখনো পর্যন্ত উৎকৃষ্ট দ্রাক্ষারস রেখে দিয়েছ?
11
গালীল প্রদেশের কান্না নগরে এটিই ছিল যীশুর ঐশীশক্তির প্রথম নিদর্শন। এতে তাঁর খ্যাতি প্রচারিত হল এবং এই ঘটনায় তাঁর উপরে শিষ্যদের বিশ্বাস দৃঢ় হল।
12
এরপর যীশু তাঁর জননী, ভ্রাতা ও শিষ্যদের সঙ্গে কফরনাউম শহরে চলে গেলেন এবং সেখানে কয়েকদিন থাকলেন।
13
ইহুদীদের আগতপ্রায় তারণোৎসবে যোগ দিতে যীশু জেরুশালেমে গেলেন।
14
মন্দিরে গিয়ে তিনি দেখলেন, সেখানে গরু, ভেড়া, পায়রা বেচাকেনা চলছে, অন্যদিকে চলছে মহাজনদের কারবার।
15
যীশু তখন দড়ি দিয়ে একটা চাবুক তৈরী করে সেটা দিয়ে গরু, ভেড়া সমেত তাদের সকলকে মন্দির থেকে তাড়িয়ে দিলেন! মহাজনদের টেবিলগুলো উল্টে ফেলে তাদের টাকাকড়ি সব ছড়িয়ে দিলেন।
16
যারা পায়রা বিক্রী করছিল তাদের বললেন, এখান থেকে সরিয়ে নিয়ে যাও এগুলো। আমার পিতার গৃহকে ব্যবসাক্ষেত্রে পরিণত করো না।
17
যীশুর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রের কথা, ‘তোমরা মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির।’
18
ইহুদী ধর্মগুরুরা তাঁকে জিজ্ঞাসা করলো, কোন অধিকারে তুমি এই কাজ করছ? কি তার নিদর্শন?
19
যীশু তাঁদের বললেন, ধ্বংস কর এই মন্দির, আমি তিনদিনে এটি আবার গড়ে তুলব।
20
ইহুদীরা বলল, এ মন্দির গড়তে ছেচল্লিশ বৎসর লেগেছে, আর তুমি কি না তিনদিনে এটিকে গড়ে তুলবে?
21
যীশু কিন্তু নিজের দেহমন্দিরের কথাই বলেছিলেন।
22
তাই যেদিন তিনি মৃত্যুলোক থেকে পুনরুত্থিত হয়েছিলেন, সেদিন তাঁর শিষ্যেরা স্মরণ করেছিলেন তাঁর এই বাণী। তার ফলে শাস্ত্রে ও তাঁর বাণীতে তাঁদের বিশ্বাস হয়েছিল দৃঢ়তর।
23
তারণোৎসবের সময় যীশু যখন জেরুশালেমে তখন তাঁর ঐশী শক্তির পরিচায়ক অনেক কাজ দেখে বহুজন তাঁকে বিশ্বাস করল।
24
কিন্তু তাদের এই বিশ্বাসে যীশুর আস্থা ছিল না
25
কারণ তিনি সকলকে ভালভাবেই জানতেন। এ জন্য কারও সম্বন্ধে তাঁর সাক্ষ্য প্রমাণাদির দরকার ছিল না। মানুষের অন্তরের ভাব তিনি জানতেন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21