bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
John 20
John 20
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 21 →
1
রবিবার দিন ভোরবেলা মাগদালাবাসিনী মরিয়ম গেলেন সেই সমাধির কাছে তখনও আঁধার কাটে নি। গিয়ে দেখলেন, সমাধিমুখ থেকে পাথরটা সরান রয়েছে।
2
তিনি দৌড়ে গেলেন শিমোন পিতর এবং যীশুর সেই প্রিয় শিষ্যের কাছে। বললেন, ওরা সমাধি থেকে প্রভুকে নিয়ে গেছে, কোথায় তাঁকে রেখেছে আমরা জানি না।
3
তখনই পিতর এবং অন্য শিষ্যটি চললেন সমাধি অভিমুখে।
4
ছুটে চললেন তাঁরা দুজনে। অন্যজন দৌড়ে পিতরকে পিছনে ফেলে সমাধিতে আগে গিয়ে পৌঁছালেন।
5
সমাধির ভিতর ঝুঁকে দেখতে পেলেন, ক্ষৌমবস্ত্রের ফালিগুলো সেখানে পড়ে রয়েছে। তিনি কিন্তু তার ভিতরে গেলেন না।
6
তারপর শিমোন পিতর তাঁর পিছনে পিছনে এসে সোজা সমাধিগুহায় প্রবেশ করলেন। দেখলেন, ক্ষৌমবস্ত্রের ফালিগুলো পড়ে রয়েছে।
7
যে রুমালখানা যীশুর মাথায় দেওয়া ছিল সেটি কিন্তু ঐ ফালিগুলোর সঙ্গে ছিল না, আলাদা এক জায়গায় জড়ান অবস্থায় রাখা ছিল।
8
যে শিষ্যটি সমাধিতে আগে এসেছিলেন তিনিও ভিতরে গিয়ে সব দেখে বিশ্বাস করলেন।
9
কারণ মৃত্যুলোক থেকে যীশু পুনরুত্থিত হবেন, শাস্ত্রের এই বাণীর প্রকৃত মর্ম তখনও পর্যন্ত তাঁরা বুঝতে পারেন নি।
10
শিষ্যেরা বাড়ি ফিরে গেলেন
11
মরিয়ম কিন্তু সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সমাধির ভিতরে উঁকি দিতেই দেখতে পেলেন
12
শুভ্রবসনশোভিত দুজন স্বর্গদূত বসে আছেন। যীশুর দেহ যেখানে ছিল সেখানে মাথার দিকে একজন, পায়ের দিকে অপর জন।
13
তাঁরা তাঁকে বললেন, কেন কাঁদছো তুমি? তিনি বললেন, ওরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে আমি জানি না।
14
এই বলে তিনি পিছন দিকেই দেখতে পেলেন, যীশু দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তাঁকে চিনতে পারলেন না।
15
যীশু তাঁকে বললেন, তুমি কাঁদছ কেন? আর কেকেই বা তুমি খুঁজছ? মরিয়ম যীশুকে বাগানের মালী মনে করে বললেন, মশাই, আপনি যদি তাঁকে সরিয়ে নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন কোথায় তাঁকে রেখেছেন, আমি তাঁকে নিয়ে যাব।
16
যীশু তাঁকে ডাকলেন, মরিয়ম! মরিয়ম চকিত হয়ে তাঁর দিকে ফিরে বলে উঠলেন, রব্বুণি! (হিব্রু ভাষায় এর অর্থ গুরুদেব)
17
যীশু বললেন আমাকে ছুঁয়ো না, আমি এখনও পিতার সান্নিধ্যে নীত হই নি। তুমি যাও, আমার ভাইদের কাছে গিয়ে বল যে যিনি আমার ও তোমাদের পিতা এবং আমার ও তোমাদের ঈশ্বর, ঊর্ধ্বলোকে আমি এবার তাঁর কাছে যাচ্ছি।
18
মাগদালাবাসিনী মরিয়ম তখন শিষ্যদের কাছে গিয়ে বললেন, আমি প্রভুকে দেখেছি। যীশু তাঁকে যা বলেছিলেন সে কথাও তিনি তাঁদের বললেন।
19
সেই রবিবার দিনেই সন্ধ্যেবেলায় শিষ্যেরা সকলে ইহুদীদের ভয়ে একটি ঘরে দরজা বন্ধ করে বসেছিলেন। যীশু তাঁদের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, তোমাদের শান্তি হোক!
20
তারপর তিনি নিজের হাত-পা আর পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যদের মন আনন্দে ভরে গেল।
21
যীশু তাঁদের আবার বললেন, তোমাদের শান্তি হোক! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমিও তোমাদের পাঠাচ্ছি।
22
এই বলে তিনি তাদের মাথায় ফুঁ দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ কর!
23
তোমরা যদি কারও পাপ মার্জনা কর তাহলে তারা মার্জনা লাভ করবে। আর যদি কারও পাপ মার্জনা না কর তাহলে তা থেকে যাবে।
24
শিষ্যদের কাছে যীশুর আবির্ভাবের সময় বারোজন শিষ্যের অন্যতম থোমা যার অপর নাম দিদুম সেখানে ছিল না।
25
তাই অন্য শিষ্যরা যখন তাঁকে বললেন, আমরা প্রভুকে দেখেছি, তিনি তাঁদের বললেন, তাঁর হাত দুখানিতে পেরেকের চিহ্ন না দেখলে এবং সেই ক্ষতস্থানে আঙ্গুল দিয়ে ও তাঁর পাঁজরে হাত দিয়ে না দেখলে আমি একথা বিশ্বাস করব না।
26
এক সপ্তাহ পর আবার শিষ্যরা একটি ঘরে একত্র হয়ে ছিলেন। থোমাও ছিলেন তাঁদের সঙ্গে। ঘরের সব দরজা বন্ধ থাকা সত্ত্বেও যীশু আবির্ভূত হলেন সেখানে। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক!
27
তারপর থোমাকে বললেন, এখানে তোমার আঙ্গুল দাও, দেখ আমার হাত দুখানি। হাত বাড়িয়ে আমার কুক্ষিদেশ স্পর্শ কর। সংশয় রেখো না মনে, বিশ্বাস কর।
28
থোমার কন্ঠ থেকে উৎসারিত হল, প্রভু আমার, ঈশ্বর আমার!
29
যীশু তাঁকে বললেন, তুমি আমায় দেখেছ বলেই বিশ্বাস করলে। ধন্য তারা, যারা আমায় না দেখে বিশ্বাস করে।
30
শিষ্যদের সামনে যীশু ঐশীশক্তির আরও অনেক নিদর্শন দেখালেন। সে সব এ গ্রন্থে লিপিবদ্ধ হয় নি।
31
কিন্তু এইগুলি লিপিবদ্ধ হয়েছে যাতে তোমরা বিশ্বাস করতে পার যে যীশুই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র এবং এই বিশ্বাসের মাধ্যমে তাঁর নামের মাহাত্ম্যে তোমরা জীবন লাভ কর।
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
Recommended Reading
Commentary
John Commentaries
→
Devotional
John Devotional Guide
→
Get This Bible
BSI Study Bible
→