bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
John 15
John 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
1
আমিই প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা ক্ষেত্রপাল।
2
আমার সঙ্গে যুক্ত কোন শাখায় যদি ফল না ধরে তিনি সে শাখা কেটে ফেলে দেন আর প্রত্যেকটি ফলবন্ত শাখা তিনি ছেঁটে দেন যেন তাতে আরও বেশি ফল ধরে।
3
আমি যে সব কথা তোমাদের বলছি, সেগুলির দ্বারা তোমরা ইতিমধ্যেই পরিমার্জিত হয়েছ।
4
তোমাদের অন্তরে আমি বিরাজ করি এবং তোমরাও আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাক। দ্রাক্ষালতার সঙ্গে সংযুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফলবন্ত হতে পারে না তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলবন্ত হতে পারবে না।
5
আমি দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা। যে আমার সঙ্গে সংযুক্ত থাকে এবং যার অন্তরে আমি বিরাজ করি, সে অজস্র ফলে ফলবান হয়।
6
কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পার না। যে আমার সঙ্গে সংযুক্ত নয়, শুকনো শাখার মতই সে পরিত্যক্ত হয়। শুকনো শাখাগুলি জড় করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
7
যদি তোমরা আমাকে আশ্রয় কর এবং আমার বাণী যদি তোমাদের অন্তরে বিরাজ করে তাহলে তোমরা যা চাইবে, তা-ই পাবে।
8
অজস্র ফলে তোমরা ফলবান হলে আমার পিতা মহিমান্বিত হন এবং তার দ্বারাই প্রমাণিত হয় যে তোমরা আমারই শিষ্য।
9
পিতা যেমন আমাকে ভালবাসেন তেমন আমিও তোমাদের ভালবেসেছি। আমার প্রেমে মগ্ন হয়ে থাক তোমরা।
10
আমি যেমন আমার পিতার আদেশ পালন করি তাঁর প্রেমে স্থিতিলাভ করেছি তেমনি তোমরাও আমার আদেশ পালন করে আমার প্রেমে স্থিতপ্রতিষ্ঠ হও।
11
এ কথা আমি তোমাদের বলছি এ জন্য, যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে বিরাজিত হয়ে তোমাদের আনন্দকে পূর্ণতা দান করে।
12
আমি যেমন তোমাদের ভালবেসেছি তেমনি তোমরা পরস্পরকে ভালবাস, এই আমার আদেশ।
13
মানুষের পক্ষে বন্ধুর জন্য প্রাণ বিসর্জন দেওয়ার চেয়ে মহত্তর প্রেমের প্রকাশ আর কিছুতেই নেই।
14
আমার আদেশ যদি পালন কর তাহলেই তোমরা হবে আমার সুহৃদ।
15
এখন থেকে আমি আর তোমাদের দাস বলব না। কারণ কোন দাস জানে না তার মনিব কি করেন।
16
তোমাদের আমি বন্ধু বলেছি বলেই পিতার কাছে যা কিছু আমি শুনেছি সবই তোমাদের কাছে ব্যক্ত করেছি। তোমরা আমাকে মনোনীত করেছি তোমাদের এবং স্থায়ী ফল দান করার জন্যই তোমাদের নিযুক্ত করেছি। তাই আমার উদ্দেশ্য সাধনের জন্য আমার নামে পিতার কাছে যা কিছু তোমরা চাইবে তিনি সবই তোমাদের দেবেন।
17
তোমাদের প্রতি এই আমার আদেশ: তোমরা পরস্পরকে ভালবাস।
18
জগতসংসার যদি তোমাদের ঘৃণা করে, জেনো, তোমাদের আগে জগত আমাকেই ঘৃণা করেছে।
19
তোমরা যদি সংসারের সঙ্গে সংশ্লিষ্ট হতে তাহলে সংসার তার আপনজন রূপে তোমাদের ভালবাসত। কিন্তু যেহেতু তোমরা জগতের সঙ্গে সংশ্লিষ্ট নও, যেহেতু এ জগতের মধ্যে আমি তোমাদের মনোনীত করেছি, সেইজন্যই জগত সংসার তোমাদের ঘৃণা করে।
20
মনে রেখো আমার কথা, ‘দাস তার মনিবের চেয়ে বড় নয়।’ তারা যদি আমাকে নির্যাতন করেত পারে তাহলে তোমাদেরও নির্যাতন করবে। যদি তারা আমার কথা শুনত তাহলে তোমাদের কথাও শুনত।
21
আমারই জন্য তারা তোমাদের সঙ্গে এরকম আচরণ করবে কারণ আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকে তারা জানে না।
22
আমি যদি না আসতাম, কিছু যদি না বলতাম তাদের, তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু এখন তাদের এ পাপাচারের কোন কৈফিয়ৎ নেই।
23
যে আমায় ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে।
24
তাদের মাঝে অনন্যপূর্ব কীর্তি যদি আমি সাধন না করতাম তাহলে তাদের কোন পাপ হত না। কিন্তু তারা আমার কীর্তি দেখা সত্ত্বেও আমাকে ও আমার পিতাকে-উভয়কেই ঘৃণা করেচে।
25
সুতরাং পূর্ণ হল তাদেরই বিধান শাস্ত্রের এই বচনঃ অকারণেই তারা আমায় ঘৃণা করেছে।
26
পিতা থেকে যাঁর উদ্ভব, তোমাদের সহায় সেই সত্য আত্মা যখন আসবেন, পিতার কাছ থেকে যাঁকে আমি পাঠাব, তিনিই আমার সম্বন্ধে সাক্ষ্য দেবেন।
27
তোমরাও আমার সাক্ষী কারণ প্রথম থেকেই তোমরা রয়েছ আমার সঙ্গে।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21