bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
John 14
John 14
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 15 →
1
তোমাদের হৃদয়কে উদ্বিগ্ন হতে দিও না। ঈশ্বরে বিশ্বাস রাখ। আমাকেও বিশ্বাসকর।
2
আমার পিতার নিকেতনে অনেক আবাস আছে। না থাকলে আমি কি তোমাদের বলতাম যে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান নির্দিষ্ট করতে?
3
তোমাদের জন্য স্থান নির্দিষ্ট করতে আমি যখন যাচ্ছি তখন আমার কাছে তোমাদের নিয়ে যেতে নিশ্চয়ই আবার ফিরে আসব যাতে আমি যেখানে থাকব সেখানে তোমরাও থাকতে পার।
4
আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথ তোমরা জান।
5
থোমা বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন আমরা তো তা-ই জানি না, তাহলে কি করে আমরা সেখানকার পথ জানব?
6
যীশু বললেন, আমিই পথ। আমিই সত্য এবং আমিই জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না।
7
তোমরা যদি আমাকে জানতে তাহলে আমার পিতাকেও জানতে এখন তোমরা তাঁকে জেনেছও দেখেছ।
8
ফিলিপ তাঁকে বললেন, প্রভু, পিতাকে আমাদের দর্শন করান, তাহলেই আমরা তৃপ্ত হব।
9
যীশু বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি তবু তোমরা আমায় চিনলে না? আমায় যে দর্শন করেছে সে আমার পিতারও দর্শনলাভ করেছে।
10
তাহলে কি করে তুমি বলছ, ‘পিতাকে আমাদের দর্শন করান?’ তুমি বিশ্বাস কর না যে আমি পিতার মাঝে এবং আমারই মাঝে পিতা বিরাজিত? তোমাদের কাছে আমি যা বলি, সে সব কথা নিজে থেকে বলি না। পিতা, যিনি আমার মধ্যে বিরাজ করেন, তিনিই নিজের কার্যসাধন করেছেন।
11
বিশ্বাস কর, আমি পিতার মাঝে এবং পিতা আমার মাঝে বিরাজমান। এ কথা যদি বিশ্বাস করতে না পার অন্ততঃ এই সমস্ত কীর্তি দেখে আমাকে বিশ্বাস কর।
12
সত্যি, সত্যি তোমাদের আমি বলছি, আমার প্রতি যদি কারও বিশ্বাস থাকে তাহলে আমি যে সব কর্মসাধন করেছি, সেও সেই কাজ করতে পারবে, এমন কি তার চেয়েও মহৎ কাজ করতে পারবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি।
13
আমার নামের মহিমার জন্য যা কিছু তোমরা প্রার্থনা করবে আমি তা পূর্ণ করব যেন পুত্রের মাধ্যমে পিতার মহিমা প্রকাশিত।
14
আমার নামে যদি তোমরা কোন আবেদন জানাও আমি তা পূর্ণ করব।
15
তোমরা যদি আমাকে ভালবেসে থাক তাহলে আমার সমস্ত আদেশ তোমরা পালন করবে।
16
পিতার কাছে আমি প্রার্থনা করব যেন চিরদিন তোমাদের সঙ্গে থাকার জন্য তিনি তোমাদের আর একজন সহায় পাঠিয়ে দেন।
17
তিনিই সেই সত্যের আত্মা, জগত সংসার তাঁকে গ্রহণ করতে পারে না কারণ সংসারে তাঁর দর্শন পায় না কিম্বা তাঁর পরিচয়ও জানে না। কিন্তু তোমরা তাঁকে জান। তিনি তোমাদের সঙ্গেই থাকেন এবং তোমাদেরই অন্তরে তাঁর বাস।
18
তোমাদের আমি নিঃসহায় ফেলে যাব না, আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি।
19
কিছুদিন পরে সংসার আর আমায় দেখতে পাবে না কিন্তু তোমরা আমার দর্শন পাবে। যেহেতু আমি জীবনময় সেইহেতু তোমরাও জীবিত থাকবে।
20
সেদিন তোমরা জানবে যে পিতার মাঝে আমি বিরাজমান, তোমরা রয়েছ আমার মাঝে লীন হয়ে এবং আমি বিরাজিত তোমাদের অন্তরে।
21
যে আমার নির্দেশ গ্রহণ করে ও পালন করে, সে-ই আমাকে প্রকৃত ভালবাসে। আর যে আমাকে ভালবাসে, আমার পিতাও তাকে ভালবাসেন। তাকে আমি ভালবাসব এবং তার কাছে আমি নিজেকে প্রকাশ করব।
22
যিহুদা তাঁকে জিজ্ঞাসা করল (যিহুদা ইষ্কারিয়োত নয়, অন্য আর একজন), প্রভু, আপনি শুধু আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের কাছে নয়?
23
যীশু বললেন, যে আমায় ভালবাসে সে আমার আদেশ পালন করবে। আমার পিতা তাকে ভালবাসেন এবং আমরা উভয়ে তার কাছে আসব, বাস করব তাঁর সঙ্গে।
24
কিন্তু যে আমায় ভালবাসে না সে আমার আদেশ পালন করবে না। আমার কাছে তোমরা যা শোন, সেগুলি আমার নিজের কথা নয়, যিনি আমাকে পাঠিয়েছেন, এ হল আমার সেই পিতারই বাণী।
25
তোমাদের সঙ্গে বর্তমান থাকতেই এসব কথা আমি তোমাদের বললাম।
26
কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাঁকে পিতা আমার পরিবর্তরূপে পাঠাবেন, তিনিই তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন।
27
শান্তি আমি রেখে গেলাম তোমাদের জন্য। দিয়ে গেলাম আমারই শান্তি। সংসার যে শান্তি দেয়, আমার এ দান তার মত নয়। শান্ত কর তোমাদের উদ্বিগ্ন হৃদয়, দূর কর তোমাদের ভয় ব্যাকুলতা।
28
এখনই আমি তোমাদের বললাম যে ‘আমি চলে যাচ্ছি কিন্তু আবার আসব তোমাদের কাছে।’ যদি তোমরা আমাকে ভালবাসতে তাহলে আমি পিতার কাছে যাচ্ছি বলে তোমরা আনন্দিত হতে কারণ পিতা আমার চেয়েও মহান।
29
এ ঘটনা ঘটার আগেই আমি তোমাদের এ কথা বললাম, যাতে এ ঘটনা ঘটলে তোমরা বিশ্বাস করতে পার।
30
তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা আমি বলব না কারণ এ জগত যার অধীন সে আসছে। কিন্তু আমার উপরে তার কোন কর্তৃত্ব নেই, আমি পালন করি পিতার নির্দেশ, যেন জগত জানতে পারে যে আমি পিতার প্রেমে একনিষ্ঠ।
31
চল আমরা এখান থেকে যাই।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21