bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 1
Deuteronomy 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 2 →
1
জর্ডনের পূর্বতীরবর্তী প্রান্তরে, সূফের সম্মুখে আরাবা উপত্যকায়, পারাণ তোফল, লাবণ, হাৎসেরোৎ ও দিষাহবের মাঝামাঝি অঞ্চলে অবস্থানকালে মোশি ইসরায়েলীদের কাছে এই সব বৃত্তান্ত জানালেন।
2
হোরেব পর্বত থেকে সেরীয়ের পার্বত্য অঞ্চল পেরিয়ে কাদেশ-বার্ণিয়া পর্যন্ত যেতে এগারো দিন লাগে।
3
ইসরায়েলীদের যে সব কথা বলার জন্য প্রভু পরমেশ্বর মোশিকে নির্দেশ দিয়েছিলেন, চল্লিশতম বছরের এগারো মাসের প্রথম দিনে মোশি সেইসব কথা ইসরায়েলীদের কাছে ব্যক্ত করলেন।
4
ইমােরীদের রাজা হিষ্বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্কে পরাজিত করার পর,
5
জর্ডনের পূর্বতীরে মোয়াব দেশে মোশি এই বিধানের ব্যাখ্যা করে বললেন,
6
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর হোরেব পর্বতে আমাদের বলেছিলেন, তোমরা এই পর্বতে অনেক দিন বাস করেছ।
7
এবার তোমরা ইমোরীদের পার্বত্য অঞ্চল ও তার নিকটবর্তী সকল স্থান, আরাবা উপত্যকা, পার্বত্য অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণে নেগেব অঞ্চল, সমুদ্রের উপকূল ভাগে কনান ও লেবানন দেশ হয়ে মহানদী ইউফ্রেটিস অভিমুখে যাত্রা কর।
8
দেখ, এই দেশ আমি তোমাদের সম্মুখে রেখেছি, তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবকে এবং তাদের পরে তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি, প্রভু পরমেশ্বর দিয়েছিলাম, তোমরা সেই দেশে প্রবেশ করে অধিকার কর।
9
সেই সময়ে আমি তোমাদের বলেছিলাম, একা আমার পক্ষে তোমাদের ভার বহন করা সম্ভব নয়।
10
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সমৃদ্ধি দান করেছেন। আকাশের নক্ষত্ররাজির মত তোমরা আজ অসংখ্য।
11
তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের আরও সহস্রগুণ সমৃদ্ধি দান করুন, আর তোমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের আশীর্বাদ করুন।
12
কিন্তু একা আমার পক্ষে কেমন করে তোমাদের সমস্ত দায় দায়িত্ব বহন করা এবং তোমাদের ঝগড়া বিবাদের মীমাংসা করা সম্ভব ।
13
তোমরা নিজ নিজ গোষ্ঠী থেকে বিচক্ষণ বুদ্ধিমান ও খ্যাতিমান লোকদের মনোনীত কর, তোমাদের নেতৃত্ব দান করার জন্য আমি তাদের নিয়োগ করব।
14
তোমরা তখন আমাকে বলেছিলে, আপনি যা বলছেন তাই করাই ভাল।
15
আমি সেইজন্য তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃস্থানীয়, জ্ঞানবান, খ্যাতিমান লোকদের নিয়ে তোমাদের বিভিন্ন গোষ্ঠীর নায়করূপে নিয়োগ করলাম। তাদের কাউকে সহস্র জনের, কাউকে একশো জনের, কাউকে পঞ্চাশ জনের, কাউকে দশজনের নায়ক এবং অন্যান্যদের কর্মচারীরূপে নিযুক্ত করলাম।
16
তখন আমি তোমাদের বিচারক মণ্ডলীকে এই আদেশ দিয়েছিলাম: তোমরা তোমাদের জ্ঞাতিভাইদের অভিযোগ শুনবে এবং অভিযোগকারী ও তার জ্ঞাতিভাই কিম্বা তার প্রতিবেশী বিদেশীর ন্যায়বিচার করবে।
17
তোমরা বিচারে পক্ষপাতিত্ব করবে না, ছোট বড় সকলের বক্তব্য একইভাবে গ্রহণ করবে। কোন মানুষকে ভয় করবে না, কারণ বিচারকার্য ঈশ্বরনির্দিষ্ট। যে সব বিষয় তোমাদের নিয়ে আসবে, আমিই তার নিষ্পত্তি করব নিয়ে আসবে, আমিই তার নিষ্পত্তি করবো
18
সেই সময় আমি তোমাদের কর্তব্য সম্পর্কের নির্দেশ দিয়েছিলাম।
19
পরে আমরা আমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশে হোরেব পর্বত ত্যাগ করে রওনা হলাম এবং ইমোরীদের পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়ার সময় তোমরা যে বিশাল ভয়াবহ প্রান্তর দেখেছ, তার মধ্য দিয়ে কাদেশ-বার্ণিয়াতে গিয়ে পৌঁছালাম।
20
আমি তখন তোমাদের বলেছিলাম, ইমোরীদের পার্বত্য অঞ্চলে তোমরা এসেছ, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ আমাদের দিয়েছেন।
21
দেখ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশ তোমাদের সামনে রেখেছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বরের নির্দেশ অনুযায়ী এগিয়ে গিয়ে এই দেশ অধিকার কর। ভয় করো না বা নিরাশ হয়ো না।
22
কিন্তু তোমরা তখন আমার কাছে এসে বললে, আগে সেই দেশের খোঁজখবর আনার জন্য লোক পাঠানো হোক, তারা ফিরে এসে আমাদের বলুক কোন পথে আমাদের যেতে হবে এবং কোন কোন নগর আমাদের যাওয়ার পথে পড়বে এবং সেগুলি কেমন?
23
সে কথা ভাল বিবেচনা করে আমি তোমাদের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জনকে বেছে নিলাম এবং
24
তারা সেই পার্বত্য অঞ্চল পেরিয়ে ইষ্কোল উপত্যকা পর্যন্ত গেল এবং সেখানকার খোঁজখবর নিল।
25
তারা সেই দেশের কিছু ফল সঙ্গে নিয়ে ফিরে এসে আমাদের জানাল যে, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দিয়েছেন তা উৎকৃষ্ট।
26
কিন্তু তোমরা সেই দেশে গেলে না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে বিরুদ্ধাচরণ করলে,
27
আর নিজেদের শিবিরে বিক্ষোভের গুঞ্জন তুললে। তোমরা বললে, প্রভু পরমেশ্বর আমাদের ঘৃণা করেন বলেই আমাদের ধ্বংস করার জন্য ইমোরীদের হাতে আমাদের তুলে দিচ্ছেন। এই জন্যই তিনি মিশর থেকে আমাদের বার করে এনেছেন।
28
আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা এসে বলেছে, সেই দেশের লোকেরা আমাদের চেয়ে সংখ্যায় বেশী এবং আকারেও বৃহৎ। তাদের নগরগুলি অনেক বড় এবং আকাশছোঁয়া প্রাচীরে ঘেরা। সেখানে তারা দৈত্যদের বংশধরদের দেখেছে। তাদের কথা শুনে আমাদের মন ভেঙ্গে গেছে।
29
তখন আমি তোমাদের বললাম, বিচলিত হয়ো না, ওদের ভয় করো না,
30
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের অগ্রবর্তী, তিনিই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। মিশরে তিনি তোমাদের জন্য যা করেছেন তা সবই তোমরা স্বচক্ষে দেখেছ,
31
এই প্রান্তরেও তোমরা দেখেছ পিতা যেমন সন্তানকে বহন করে তেমনি এখানে পৌঁছানো পর্যন্ত সারা পথ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বহন করে এনেছেন।
32
কিন্তু এ কথা বলা সত্ত্বেও তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে বিশ্বাস করলে না,
33
যিনি তোমাদের যাত্রাপথে শিবির স্থাপনের উপযুক্ত স্থান খুঁজে বার করার জন্য তোমাদের অগ্রগামী হয়ে রাত্রে অগ্নিস্তম্ভ ও দিনে মেঘপুঞ্জের দ্বারা তোমাদের পথ প্রদর্শন করতেন।
34
তোমাদের কথাবার্তা শুনে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে শপথ করলেনঃ
35
তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, এই দুষ্ট প্রজন্মের কোন লোক সেই উৎকৃষ্ট দেশ দেখতে পারে না।
36
কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব সেই দেশ দেখতে পাবে। সে যে ভূমিতে পদার্পণ করেছে তা আমি তাকে এবং তার বংশধরদের দেব, কারণ সে প্রভু পরমেশ্বরের একনিষ্ঠ অনুগামী।
37
আর তোমাদের জন্য প্রভু পরমেশ্বর আমার উপরেও ক্রুদ্ধ হলেন। আমাকে তিনি বললেন,
38
তুমিও সেখানে যেতে পারবে না। নুনের পুত্র যিহোশূয়, তোমার সেবক সেই দেশে যাবে। তাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার প্রতিষ্ঠিত করবে।
39
তোমাদের শিশু সন্তানেরা, যাদের সম্পর্কে তোমরা ভেবেছিলে যে তাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে, যাদের ভাল-মন্দ জ্ঞান আজও হয়নি, তারাই সেই দেশে যাবে এবং তাদেরই আমি সেই দেশ দেব, তারাই সে দেশ অধিকার করবে।
40
অতএব তোমরা লোহিত সাগরের পথ ধরে প্রান্তরে ফিরে যাও।
41
তখন তোমরা আমাকে বললে, আমরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমরা এখন আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী গিয়ে যুদ্ধ করব। তোমরা প্রত্যেকে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে তৈরী হলে, মনে করেল পার্বত্য অঞ্চল আক্রমণ করা সহজ ব্যাপার।
42
কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি ওদের বল, তোমরা যুদ্ধ করতে যেও না, কেননা আমি তোমাদের মাঝে নেই। সেই জন্য শত্রুদের কাছে তোমরা পরাজিত হবে।
43
আমি তোমাদের সে কথা বললাম, কিন্তু তোমরা শুনলে না। প্রভু পরমেশ্বরের আদেশের বিরোধিতা করে তোমরা ঔদ্ধত্য করে পার্বত্য অঞ্চলে অভিযান করলে।
44
পর্বতনিবাসী ইমোরীরা তখন মৌমাছির ঝাঁকের মত বেরিয়ে এসে তোমাদের আক্রমণ করল এবং সেয়ীর অঞ্চলের হর্মা পর্যন্ত তোমাদের তাড়িয়ে নিয়ে গিয়ে প্রচণ্ড ভাবে আঘাত করল।
45
তোমরা তখন ফিরে এসে প্রভু পরমেশ্বরের কাছে কান্নাকাটি করতে লাগলে, কিন্তু প্রভু তোমাদের ক্রন্দনে কর্ণপাত করলেন না, তোমাদের বিনতিও গ্রাহ্য করলেন না।
46
তাই দীর্ঘদিন কাদেশ-বার্ণিয়াতে তোমাদের থাকতে হল।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34