bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 8
Deuteronomy 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 9 →
1
আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, তোমরা সযত্নে সব পালন করবে তাহলে তোমরা জীবন পাবে এবং বৃদ্ধিলাভ করবে আর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে গিয়ে তোমরা দেশ অধিকার করতে পারবে।
2
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে।
3
তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।
4
এই চল্লিশ বছর তোমাদের বস্ত্র জীর্ণ হয় নি, চরণ স্ফীত হয় নি।
5
তাহলে বিবেচনা করে দেখ, লোকে যেমন পুত্রকে শাসন করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরও তেমনি তোমাদের শাসন করেন।
6
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভুর নির্দেশগুলি পালন করবে, তাঁর প্রদর্শিত পথে চলবে এবং তাঁকে সম্ভ্রম করবে।
7
কারণ তিনি তোমাদের উত্তম এক দেশে নিয়ে যাচ্ছেন। সেই দেশের উপত্যকা ও পাহাড়ের বুকে নদী, ঝর্ণা বয়ে চলেছে। উৎসারিত হচ্ছে প্রস্রবণ।
8
সেখানে গম, যব, আঙুরলতা, ডুমুর গাছ, ডালিম, জলপাইগাছ ও মধু উৎপন্ন হয়,
9
সেই দেশে তোমাদের কখনও অন্নকষ্ট বা কোন জিনিষের অভাব হবে না। সে দেশের পাথরে লোহা আছে, সেখানকার পাহাড় থেকে তোমরা তামা সংগ্রহ করতে পারবে।
10
তোমরা আহারে পরিতৃপ্ত হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই উৎকৃষ্ট দেশ তোমাদের দিয়েছেন বলে তোমরা তাঁর স্তুতি করবে।
11
সাবধান, তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে যেও না, তাঁর যে সমস্ত নির্দেশ, অনুশাসন ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা অমান্য করবে না।
12
তোমরা যখন আহারে পরিতৃপ্ত হবে, সুন্দর ঘরবাড়ি তৈরী করে বসবাস করবে,
13
তোমাদের গো-মেষাদির পাল ও সোনা রূপোর সম্পদ বৃদ্ধি লাভ করবে, সকল দিকেই তোমরা যখন সমৃদ্ধিশালী হয়ে উঠবে,
14
তখন যেন তোমাদের হৃদয় গর্বিত না হয় এবং তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি তোমাদের মিশরের দাসত্বের আগার থেকে উদ্ধার করে এনেছেন, তাঁকে যেন ভুলে না যাও।
15
তিনি তোমাদের সেই ভয়ঙ্কর বিশাল প্রান্তরের মধ্য দিয়ে, বিষধর সর্প ও বৃশ্চিকে পরিপূর্ণ জলহীন মরুপ্রান্তরের মধ্য দিয়ে তোমাদের পরিচালনা করেছেন, তিনি সুকঠিন পর্বতগাত্র থেকে তোমাদের জন্য জলস্রোত নির্গত করেছেন।
16
তোমাদের পূর্বপুরুষেরা যা কখনও দেখে নি, সেই মান্না দিয়ে তিনি প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছেন। পরিশেষে তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের অবনত ও পরীক্ষা করেছেন।
17
মনে মনে তোমরা একথা কখনও বলো না যে, আমাদেরই ক্ষমতা ও বাহুবলে আমরা এই সব সম্পদ লাভ করেছি।
18
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা স্মরণে রাখবে কেননা তিনি তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করে যে সম্বন্ধ করেছিলেন তা এখন সুপ্রতিষ্ঠিত করার জন্যই তোমাদের সম্পদ অর্জনের ক্ষমতা তিনি দিয়েছেন।
19
যদি তোমরা তাঁকে ভুলে গিয়ে অন্যান্য দেবতাদের অনুগামী হও, তাদের ভজনা কর ও তাদের কাছে প্রণিপাত কর, তাহলে আজ আমি তোমাদের সাবধান করে দিয়ে বলছি যে তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে।
20
তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর তাহলে তোমাদের সাক্ষাতে তিনি যে সব জাতিকে ধ্বংস করেছেন ঠিক তেমনিভাবে তিনি তোমাদেরও ধ্বংস করবেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34