bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 29
Deuteronomy 29
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 30 →
1
মোয়াব দেশে থাকতে ইসরায়েলীদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে প্রভু পরমেশ্বর মোশিকে যে সব নির্দেশ দিয়েছিলেন সেগুলি ছাড়াও সিনাই পর্বতে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, এ হল তারই বয়ান।
2
মোশি ইসরায়েলীদের সকলকে ডেকে বললেন, তোমরা মিশর দেশে থাকতে প্রভু পরমেশ্বর ফারাও, তাঁর সমস্ত কর্মচারী ও সমগ্র দেশের যে দুর্দশা করেছিলেন তা তোমরা স্বচক্ষে দেখেছ।
3
সেই সব মহাপরীক্ষা, অলৌকিক কীর্তিকলাপ এ অদ্ভুত নিদর্শনও তোমরা দেখেছ,
4
কিন্তু প্রভু পরমেশ্বর আজও তোমাদের উপলব্ধি করার মন, দেখার চোখ ও শোনার মত কান দেন নি।
5
চল্লিশ বছর ধরে আমি প্রান্তরে তোমাদের পরিচালনা করেছি, এর মধ্যে তোমাদের বসন জীর্ণ হয় নি কিম্বা তোমাদের পায়ের জুতো পুরানো হয় নি।
6
তোমরা রুটি খাও নি, সুরা কিম্বা উত্তেজক কোন পানীয় পান কর নি, আর এর দ্বারাই তোমাদের জানা উচিত যে আমিই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর।
7
তোমরা এখানে আসার পর হিষবোণের রাজা সিহোন ও বাশানের রাজা ওগ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কিন্তু আমরা তাদের পরাস্ত করেছি।
8
তাদের দেশ দখল করে আমরা রূবেণ ওগাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনের মধ্যে উত্তরাধিকার স্বরূপ বন্টন করে দিয়েছি।
9
সুতরাং তোমাদের সকল প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্যই এই সম্বন্ধের সমস্ত শর্ত তোমরা সযত্নে পালন করবে।
10
আজ তোমরা সকলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে আছ, তোমাদের গোষ্ঠীপতিরা প্রবীণ নেতৃবৃন্দ ও কর্মকর্তারা,
11
ইসরায়েল কুলের সমস্ত পুরুষ, বালক-বালিকা ও তোমাদের পত্নীরা, তোমাদের ছাউনিতে বিদেশী যারা কাঠ কাটে ও জল বয়ে আনে সকলেই উপস্থিত আছে,
12
এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আজ যে সম্বন্ধের শর্ত স্থির করতে চলেছেন তোমরা শপথ করে তা গ্রহণ করতে রাজী আছ।
13
এই সম্বন্ধের ফলে তোমরা আজ থেকে তাঁর প্রজা হবে এবং তিনি হবেন তোমাদের ঈশ্বর—এই প্রতিশ্রুতি তিনি তোমাদের দিয়েছিলেন এবং তোমাদের পিতৃপুরুষ অব্রাহম, ইস্হাক ও যাকোবের কাছে এই শপথই তিনি করেছিলেন।
14
আমি যে শুধু তোমাদের সঙ্গেই এই সম্বন্ধ স্থাপন করছি ও তোমাদের কাছেই এই শপথ করছি তা নয়,
15
কিন্তু যারা আজ আমাদের সঙ্গে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে আছে এবং যারা আজ আমাদের সঙ্গে নেই,তাদেরও সকলের সঙ্গে করছি।
16
তোমরা জান মিশরে আমরা কিভাবে জীবন যাপন করতাম। বিভিন্ন জাতির মধ্য দিয়ে আসার সময়
17
তাদের ঘৃণার্হ বস্তুগুলি—কাঠ, পাথর, রূপো ও সোনা দিয়ে তৈরী তাদের অসার প্রতিমাগুলি তোমরা দেখেছ।
18
তোমাদের মধ্যে কোন পুরুষ কিম্বা কোন নারী, কোন পরিবার কিম্বা গোষ্ঠী যদি থাকে, যাদের চিত্ত আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতি বিমুখ হয়ে ঐ সমস্ত জাতির দেবতাদের পূজা করার জন্য উৎসুক হয়ে থাকে, যদি এই রকম তিক্ত ও বিষবৃক্ষের মূল তোমাদের মধ্যে থেকে থাকে,
19
তাহলে সে যখন এই শপথবাক্য শুনবে তখন হয়তো মনে মনে সে নিজের স্বস্তিবাচন করে বলবে, ‘দুরন্ত মনের বাসনা অনুযায়ী চললেও আমি নিরাপদেই থাকব।’— কিন্তু এর ফলে ভালো-মন্দ সকলেরই ধ্বংস ডেকে আনা হবে।
20
প্রভু পরমেশ্বর তাকে ক্ষমা করবেন না, তাঁর তীব্র রোষানল সেই ব্যক্তির বিরুদ্ধে ধূমায়িত হয়ে উঠবে এবং এই পুস্তকে লিখিত সমস্ত অভিশাপ তার উপর বর্তাবে। পৃথিবীর বুক থেকে প্রভু পরমেশ্বর তার নাম মুছে ফেলবেন।
21
এই বিধানপুস্তকে বর্ণিত সম্বন্ধ স্থাপনের শপথবাক্য অনুযায়ী সমস্ত অভিশাপ তার উপরে বর্ষণ করার জন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের সকল গোষ্ঠীর মধ্য থেকে তাকে পৃথক করবেন।
22
পরবর্তী প্রজন্ম, তোমাদের ভাবী বংশধরেরা, এবং দূরবর্তী দেশ থেকে আগত বিদেশীরা এই দেশের দুর্দশা এবং এখানকার অধিবাসীদের প্রভু পরমেশ্বর যে ব্যাধি দ্বারা আক্রান্ত করেছেন সব দেখবে,
23
প্রভু তাঁর রোষ ও ক্রোধে সদোম, ঘমোরা, আদ্মা ও সবোয়িম নগরগুলি যে ভাবে ধ্বংস করেছিলেন সেইভাবে এদেশেও জ্বলন্ত গন্ধক ও লবণ বর্ষণে এমন ভাবে দগ্ধ হবে যে এখানে কোন কিছু বপন করা যাবে না, কোন তৃণগুল্মও উৎপন্ন হবে না।
24
এসব দেখে তারা এবং সর্বজাতির লোকই তখন বলবে, প্রভু পরমেশ্বর এ দেশের এমন দশা কেন করলেন? কি কারণে প্রজ্বলিত হল তাঁর এমন ভয়ঙ্কর ক্রোধ?
25
লোকে তখন বলবে এদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মিশর থেকে তাদের উদ্ধার করে আনার পর তাদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছিলেন, সেই সম্বন্ধের শর্ত এরা অমান্য করেছিল, তার ফলে এই অবস্থা।
26
এরা প্রভু পরমেশ্বরের নিষিদ্ধ অন্যান্য দেবতাদের পূজা করতে শুরু করেছিল, এই দেবতাদের তারা জানত না।
27
তাই এই দেশের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়েছিল এবং এই পুস্তকে বর্ণিত সমস্ত অভিশাপ তিনি এই দেশের উপর বর্ষণ করেছিলেন।
28
প্রচণ্ড রোষ ও ক্রোধে প্রভু এদেশ থেকে এদের উৎপাটন করে অন্য দেশে নির্বাসিত করেছেন, আজ পর্যন্ত তারা সেখানেই আছে।
29
নিগূঢ় সমস্ত বিষয় আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অধিকারভুক্ত, কিন্তু যা কিছু প্রকাশিত তার সব কিছুর উপরই আমাদের ও আমাদের সন্তান সন্ততিদের চিরকাল অধিকার থাকবে। এই বিধিব্যবস্থার সব কিছুই আমাদের পালন করতে হবে।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34