bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 7
Deuteronomy 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 8 →
1
তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেই দেশে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের নিয়ে যাবেন ও তোমাদের সম্মুখে তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিকে হিত্তীয়, গির্গাশী, ইমোরী, কনানী, পরিষী, হিব্বীয় ও যিবুষী-এই সাতটি জাতিকে বিতাড়িত করবেন,
2
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের অধীনে এদের সমর্পণ করবেন এবং তোমরা এদের পরাজিত করবে তখনই তোমরা তাদের নিঃশেষে ধ্বংস করবে। তাদের সঙ্গে কোন সন্ধি করবে না বা তাদের প্রতি দয়া করবে না।
3
তাদের সঙ্গে তোমরা বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না। তোমরা তাদের পুত্রদের সঙ্গে তোমাদের কন্যাদের বিবাহ দেবে না এবং তোমাদের পুত্রদের জন্য তাদের কন্যাদের গ্রহণ করবে না।
4
তাহলে তারা তোমাদের পুত্রদের আমার অনুগামী হতে বাধা দেবে এবং তারা অন্যান্য দেবতাদের পূজা করবে। তখন তোমাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে এবং তিনি তোমাদের অচিরেই ধ্বংস করবেন।
5
তাদের সঙ্গে তোমাদের আচরণ হবে এই প্রকার: তোমরা তাদের বেদীগুলি ভেঙ্গে ফেলবে, শিলাস্তম্ভগুলি চূর্ণ বিচূর্ণ করবে, আশেরা বিগ্রহগুলি উচ্ছেদ করবে এবং তাদের খোদাই করা মূর্তিগুলি আগুনে পুড়িয়ে ফেলবে।
6
কারণ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র প্রজাবৃন্দ। পৃথিবীতে যত জাতি আছে তাদের মধ্যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর নিজস্ব প্রজারূপে তোমাদেরই মনোনীত করেছেন।
7
তিনি যে তোমাদের স্নেহ করেন এবং তোমাদের মনোনীত করেছেন তার কারণ এই নয় যে, তোমরা অন্যান্য জাতির চেয়ে সংখ্যায় বেশী বরং সকল জাতির মধ্যে তোমরাই ছিলে সংখ্যালঘু।
8
প্রভু পরমেশ্বর তোমাদের ভালবাসেন এবং তোমাদের পিতৃপুরুষদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তিনি রক্ষা করেছেন, সেই জন্যই তিনি সবল হস্তে তোমাদের উদ্ধার করেছেন, দাসত্বের আগার থেকে, মিশররাজ ফারাও-এর কবল থেকে তোমাদের মুক্ত করেছেন।
9
সুতরাং তোমরা জেনে রাখ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, বিশ্বস্ত ঈশ্বর তিনি। যারা তাঁকে ভালবাসে, তাঁর আদেশ পালন করে, সহস্র পুরুষ পর্যন্ত তাদের সঙ্গে তিনি তাঁর সম্বন্ধ বজায় রাখেন ও করুণা প্রদর্শন করেন।
10
কিন্তু যারা তাঁকে বিদ্বেষ করে, সরাসরি তাদের সংহার করে তিনি তাদের প্রতিফল দেন। যারা তাঁর বিরুদ্ধাচরণ করে তাদের দণ্ড দিতে তিনি বিলম্ব করেন না।
11
সুতরাং আজ তোমাদের যে সব নির্দেশ, বিধি ও অনুশাসন দিচ্ছি সেগুলি সযত্নে পালন করবে।
12
তোমরা যদি এই সমস্ত অনুশাসন মনোযোগ দিয়ে শোন, মনে রাখ ও পালন কর তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে শপথ করেছিলেন তারই অনুসরণে তিনি তোমাদের সঙ্গে তাঁর সম্বন্ধ রক্ষা করবেন এবং করুণা প্রদর্শন করবেন।
13
তিনি তোমাদের ভালবাসবেন, আশীর্বাদ করবেন এবং তোমাদের সংখ্যাবৃদ্ধি করবেন। যে দেশ তোমাদের দেওয়ার জন্য তোমাদের পিতৃপুরুষদের কাছে তিনি অঙ্গীকার করছেন, সেই দেশে তোমাদের সন্তানসন্ততি, ক্ষেতের ফসল, শস্য, দ্রাক্ষাসুরা, তেল গোবৎস ও মেষশাবক সকলের উপরেই আশীর্বাদ বর্ষণ করবেন।
14
সকল জাতির চেয়ে তোমরাই লাভ করবে বেশী আশীর্বাদ। তোমাদের কোন পুরুষ বা নারী কিম্বা তোমাদের পশুপালের কোন পশুই বন্ধ্যা হবে না।
15
প্রভু পরমেশ্বর তোমাদের মধ্য থেকে সর্বপ্রকার ব্যাধি দূরীভূত করবেন। মিশরীদের যে সব উৎকট ব্যাধিতে তোমরা আক্রান্ত হতে দেখেছ সেই সব ব্যাধির আক্রমণ তিনি তোমাদের উপর হতে দেবেন না বরং তোমাদের শত্রুদের মধ্যেই তা সংক্রামিত করবেন।
16
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সব জাতিকে তোমাদের কবলে সমর্পণ করবেন, তাদের সকলকেই তোমরা গ্রাস করবে। তাদের প্রতি তোমরা কোন কৃপা করবে না, তাদের দেবতাদের ভজনা তোমরা করবে না, কারণ তা-ই হবে তোমাদের পতনের কারণ।
17
তোমরা হয়তো মনে মনে বলবে, এই সব জাতি আমাদের চেয়ে শক্তিমান, আমরা কেমন করে এদের অধিকারচ্যুত করব?
18
কিন্তু তোমরা তাদের ভয় করো না, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ফারাও এবং মিশরীদের যে দশা করেছিলেন, যে সব নিশ্চিত প্রমাণ, অলৌকিক নিদর্শন, অদ্ভুত লক্ষণ তোমরা স্বচক্ষে দেখেছ
19
এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে ভাবে সবল হস্তে তাঁর প্রসারিত বাহুর পরাক্রমে তোমাদের উদ্ধার করে এনেছেন, শুধু সেইকথা তোমরা স্মরণে রেখ। তোমরা যাদের ভয় করছ সেই সব জাতির দশাও তিনি সেই রকমই করবেন।
20
তাদের মধ্যে অবশিষ্ট যারা তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকবে তাদের ধ্বংস করার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ভীমরুল ছেড়ে দেবেন।
21
তোমরা তাদের ভয় করো না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের মাঝেই রয়েছেন, মহান্ ও ভয়ঙ্কর ঈশ্বর তিনি।
22
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ঐ জাতিগুলিকে ক্রমে ক্রমে তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত করবেন। তোমরা একসঙ্গে তাদের উচ্ছেদ কতে পারবে না, তাহলে বন্যজন্তুর সংখ্যা তোমাদের চেয়ে বেড়ে যাবে।
23
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কবলে তাদের সমর্পণ করবেন এবং তাদের মধ্যে মহাত্রাসের সঞ্চার করে তাদের ধ্বংস করবেন।
24
তিনি তাদের রাজাদের তোমাদের হাতে সমর্পণ করবেন, পৃথিবীর বুক থেকে তাদের স্মৃতি তোমরা বিলুপ্ত করবে। তারা নিঃশেষ না হওয়া পর্যন্ত কেউ তোমাদের সম্মুখে দাঁড়াতে পারবে না।
25
তাদের দেবতাদের খোদাই করা প্রতিমূর্তিগুলি তোমরা আগুনে পোড়াবে। যে সোনা বা রূপো সেগুলির সঙ্গে থাকবে তার প্রতি তোমরা লোভ করবে না এবং সেগুলি গ্রহণ পর্যন্ত করবে না। অন্যথায় সেগুলিই হবে তোমাদের পতনের কারণ, কেননা এগুলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।
26
কোন ঘৃণার্হ বস্তু তোমরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সেই বস্তুগুলির মত নিজেরাও অভিশপ্ত হবে না। বস্তুগুলি তোমাদের পক্ষে হবে চূড়ান্ত ঘৃণার বস্তু কারণ সেগুলি সবই অভিশপ্ত ও বর্জনীয়।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34