bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 27
Deuteronomy 27
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 28 →
1
ইসরায়েলীদের নেতৃত্ববৃন্দসহ মোশি ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিলাম সবই পালন করবে।
2
যেদিন তোমরা জর্ডন নদী পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিচ্ছেন, সেই দেশে যাবে, সেদিন তোমরা বড় বড় পাথরের খণ্ড স্থাপন করে তাতে পলেস্তারা লাগাবে
3
এবং তার উপরে এই বিধানের সমস্ত বাক্য লিপিবদ্ধ করবে। জর্ডন নদী পার হওয়ার পর তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুত সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে প্রবেশ করে,
4
আমার নির্দেশমত এবল পাহাড়ে সেই পাথরগুলি স্থাপন করবে এবং তাতে পলেস্তারা লাগাবে।
5
সেখানে তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পাথর দিয়ে একটি বেদী প্রতিষ্ঠা করবে। এই বেদী নির্মাণের সময় কোন লোহার অস্ত্র ব্যবহার করবে না।
6
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা অক্ষোদিত পাথরের বেদী নির্মাণ করবে এবং তার উপরে তাঁর উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।
7
সেখানে তোমরা স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করে সেই বলির মাংস ভোজন করবে ও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।
8
সেই পাথরগুলির উপরে তোমরা এই বিধানের কথাগুলি সুস্পষ্ট ভাবে লিখে রাখবে।
9
মোশি এবং লেবীয় পুরোহিতেরা ইসরায়েলীদের সকলকে বললেন, হে ইসরায়েলকুল, নীরব হও এবং শোন, আজ থেকে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রজা হলে,
10
অতএব তোমরা তাঁর কথা মেনে চলবে এবং তাঁর যে সমস্ত নির্দেশ ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিলাম, সব পালন করবে।
11
মোশি সেই একই দিনে ইসরায়েলীদের এই নির্দেশ দিলেনঃ
12
জর্ডন পার হবার পর শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন গোষ্ঠী প্রধানেরা গেরিসীম পাহাড়ে গিয়ে দাঁড়াবে সেখান থেকে তারা বিধানে বর্ণিত আশীর্বাদের কথা ঘোষণা করবে।
13
আর রূবেণ, গাদ, আশের, সবুলুন, দান ও নফ্তালি গোষ্ঠীর প্রধানেরা গিয়ে দাঁড়াবে এবল পাহাড়ে। যেখান থেকে তারা বিধানে বর্ণিত অভিসম্পাতের কথা ঘোষণা করবে।
14
লেবীয় পুরোহিতেরা তখন উচ্চকন্ঠে ইসরায়েলীদের সকলের কাছে এই কথা ঘোষণা করবে:
15
‘প্রভুর দৃষ্টিতে ঘৃণার্হ প্রতিমা যে খোদাই বা ঢালাই করে তৈরী করে, কারিগরের হাতে গড়া সেই বস্তু যে গোপনে প্রতিষ্ঠা করে সে হোক অভিশপ্ত।’ এর উত্তরে জনতা সমস্বরে বলবে, ‘আমেন’।
16
‘পিতা বা মাতার অমর্যাদা যে করে সে হোক অভিশপ্ত।’ সমগ্র জনতা বলবে ‘আমেন’।
17
‘ প্রতিবেশীর জমির সীমা-চিহ্ন যে স্থানান্তর করে সে হোক অভিশপ্ত।’ সমগ্র জনতা বলবে ‘আমেন’। —
18
‘অন্ধকে যে বিপথে পরিচালিত করে সে হোক অভিশপ্ত।’- সমগ্র জনতা বলবে ‘আমেন’। —
19
‘বিদেশী পিতৃহীন ও বিধবার প্রতি যে অন্যায় বিচার করে সে অভিশপ্ত হোক’। জনতা বলবে, ‘আমেন’। —
20
‘বিমাতার সঙ্গে যে সহবাস করে, অভিশপ্ত হোক সে, কারণ সে তার পিতাকে লজ্জার পাত্র করে।’ জনতা বলবে ‘আমেন’।—
21
‘পশুর সঙ্গে যে সংসর্গ করে সে হোক অভিশপ্ত।’— জনতা বলবে ‘আমেন’।
22
‘ভগিনী অর্থাৎ পিতার কন্যা অথবা মাতার কন্যার সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত।’ জনতা বলবে, ‘আমেন’। —
23
‘শ্বাশুড়ীর সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত,’ জনতা বলবে, ‘আমেন’। —
24
‘কেউ যদি গোপনে কাউকে হত্য করে, সে অভিশপ্ত,’ জনতা বলবে ‘আমেন’।—
25
‘নিরীহ ব্যক্তিকে হত্যা করার জন্য যে অর্থ গ্রহণ করে সে অভিশপ্ত।’- জনতা বলবে, ‘আমেন’।—
26
এই বিধানের এই সমস্ত নির্দেশ যথাযথভাবে পালনের চেষ্টায় যে ত্রুটি রাখে বা লঙ্ঘন করে সে অভিশপ্ত। জনতা বলবে ‘আমেন’। —
← Chapter 26
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 28 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34