bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 9
Deuteronomy 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 10 →
1
হে ইসরায়েলকুল শোন, তোমরা আজ জর্ডন পার হয়ে তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহের দেশ ও আকাশ ছোঁয়া প্রাচীরে ঘেরা সুবৃহৎ নগর সমূহ অধিকার করতে চলেছে।
2
তারা বহুসংখ্যক ও দীর্ঘকায় দৈত্যদের বংশধর। তোমরা তাদের জান, এবং তাদের সম্পর্কে এই প্রবাদ শুনেছ, ‘দৈত্যদের মুখোমুখি কে দাঁড়াতে পারে?’—;
3
কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।
4
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের বিতাড়িত করার পর তোমরা একথা ভেবো না যে, তোমাদেরই পুণ্যের ফলে প্রভু এই দেশের অধিকার তোমাদের দিয়েছেন। প্রকৃত পক্ষে ঐ জাতিগুলির দুষ্কৃতির জন্যই প্রভু তোমাদের সম্মুখে তাদের বিতাড়িত করছেন,
5
তোমাদের কোন পুণ্য বা আন্তরিক সততার জন্য সেই দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, তা নয়, ঐ সব জাতির দুষ্কৃতির শাস্তি স্বরূপ এবং তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে প্রভু পরমেশ্বরের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করার জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখে ঐ জাতিসমূহকে বিতাড়িত করছেন।
6
সুতরাং তোমরা জেনে রাখ যে তোমাদের নিজস্ব কোন ধার্মিকতার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই সুসমৃদ্ধ দেশের অধিকার তোমাদের দিচ্ছেন তা নয়, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি।
7
প্রান্তরে তোমরা যে ভাবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, সে কথা তোমরা মনে রেখ, ভুএলে যেও না। মিশর থেকে তোমরা যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো অবধি তোমরা ক্রমাগত প্রভুর বিরুদ্ধাচরণ করে এসেছ।
8
হোরেব পর্বতেও তোমরা তাঁকে ক্রুদ্ধ করেছিলে। প্রভু তোমাদের প্রতি ক্রুদ্ধ হয়ে তোমাদের সংহার করতে উদ্যত হয়েছিলেন।
9
তোমাদের সঙ্গে তাঁর সম্বন্ধের যে শর্ত প্রস্তরফলক দুটিতে উৎকীর্ণ হয়েছিল সেই ফলক দুটি গ্রহণ করার জন্য আমি সেই পাহাড়ে উঠে গিয়েছিলাম এবং চল্লিশ দিন ও রাত্রি অন্নজল গ্রহণ না করেই সেখানে ছিলাম।
10
প্রভু পরমেশ্বর আমাকে তাঁর অঙ্গুল দিয়ে লেখা সেই পাষাণফলক দুটি দিলেন। পর্বতে তোমরা যে দিন সমবেত হয়েছিলে সেইদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের যে সব কথা বলেছিলেন সেই সব কথাই লেখা ছিল ঐ পাষাণফলক দুটিতে।
11
সেই চল্লিশ দিন ও রাত্রির শেষে প্রভু সেই পাষাণফলক দুটি আমাকে দিলেন।
12
প্রভু পরমেশ্বর তখন আমাকে বললেন, ওঠ, শীঘ্র এখান থেকে চলে যাও। তোমার লোকজন, যাদের তুমি মিশর থেকে বার করে এনেছ, তারা ভ্রষ্ট হয়েছে, আমার নির্দেশিত পথ ছেড়ে তারা অতি অল্প সময়ের মধ্যে বিপথগামী হয়েছে। তারা ছাঁচে ঢালাই করে একটা প্রতিমা নির্মাণ করেছে।
13
প্রভু পরমেশ্বর আমাকে আরও বললেন, আমি দেখেছি, এই লোকেরা অত্যন্ত অবাধ্য জাতি।
14
তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।
15
তখন আমি পাহাড় থেকে নেমে এলাম, পাহাড়ে তখনও আগুন জ্বলছিল। আমার দুই হাতে ছিল প্রভু পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধের শর্ত সম্বলিত পাষাণফলক দুটি।
16
আমি চেয়ে দেখলাম, তোমরা ইতিমধ্যেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছ, নিজেদের জন্য ছাঁচে ঢালাই করে একটি গোবৎসের মূর্তি তৈরী করে প্রভুর নির্দেশিত পথ ছেড়ে বিপথে গিয়েছ।
17
এই অবস্থা দেখে আমি দুহাতের পাষাণফলক দুটি তোমাদের দিকে ছুঁড়ে ফেললাম, সে দুটি ভেঙ্গে গেল।
18
প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজ করে যে পাপ তোমরা করেছিলে এবং প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, তোমাদের সেই পাপের জন্য আগের মতই চল্লিশ দিন ও রাত প্রভুর কাছে আমি উবুড় হয়ে পড়ে রইলাম, অন্নজল কিছুই গ্রহণ করলাম না,
19
কারণ প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে তোমাদের সংহার করতে উদ্যত হওয়ায় তাঁর ক্রোধের প্রচণ্ডতা দেখে আমি ভীত হয়েছিলাম। প্রভু পরমেশ্বর সেবারও আমার বিনতি শুনলেন।
20
তিনি হারোণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকেও সংহার করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আমি সেই সময় হারোণের জন্যও বিনতি করেছিলাম।
21
আর তোমাদের পাপ-কীর্তি, তোমাদের তৈরী সেই গোবৎসের মূর্তিটি নিয়ে আমি আগুনে পুড়িয়ে ফেললাম, এবং সেটা চূর্ণ করে সূক্ষ্ম ধূলিকণার মত করে ফেললাম, তারপর পাহাড় থেকে নির্গত জলস্রোতে নিক্ষেপ করলাম সেই ধূলিকণা।
22
তোমরা তখন তাবেরা, মাসাহ্ ও কিব্রোথ-হত্তাবাতে প্রভু পরমেশ্বরের বিরক্তি উৎপাদন করেছিলে।
23
পরপর কাদেশ-বার্ণিয়া থেকে প্রভু যখন তোমাদের পাঠিয়ে বললেন, ‘তোমরা এগিয়ে যাও, আমি যে দেশ তোমাদের দিয়েছি তা অধিকার কর’। তখনও তোমরা তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করলে, তাঁকে বিশ্বাস করলে না ও তাঁর কথায় কর্ণপাত করলে না।
24
তোমাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার দিন থেকেই দেখেছি তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করে চলেছ।
25
চল্লিশ দিন ও রাত আমি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উবুড় হয়ে পড়ে রইলাম, কারণ তিনি বলেছিলেন যে তিনি তোমাদের সংহার করবেন।
26
আমি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললাম, হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি নিজ মাহাত্ম্য ও পরাক্রমে তোমার নিজস্ব যে প্রজাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের ধ্বংস করো না।
27
তোমার দাস অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কথা স্মরণ কর। এই লোকদের উদ্ধত স্বভাব, খলতা ও পাপ তুমি গণ্য করো না।
28
তুমি যে দেশ থেকে আমাদের উদ্ধার করে এনেছ, সেই দেশের লোকেরা তাহলে বলবে, প্রভু পরমেশ্বর যে দেশ ওদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ওদের নিয়ে যেতে পারলেন না, তিনি ওদের ঘৃণা করেন তাই প্রান্তরে এনে সংহার করার জন্যই ওদের বার করে এনেছেন।
29
এরা তোমারই প্রজা, তোমারই অধীন এরা। নিজ মহাপরাক্রমে বাহু বিস্তার করে স্বয়ং তুমিই এদের উদ্ধার করে এনেছ।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34