bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 16
Deuteronomy 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 17 →
1
তোমরা আবিব মাসে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে, কেননা আবিব মাসেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর রাত্রিকালে তোমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।
2
তাঁর উপাসনার জন্য প্রভু পরমেশ্বর যে পবিত্র স্থান মনোনীত করবেন সেখানে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমাদের পশুপাল থেকে গোবৎস কি মেষশাবক তারণোৎসবের বলিরূপে উৎসর্গ করবে।
3
এই বলির মাংসের সঙ্গে তোমরা খামির মিশ্রিত রুটি খাবে না। মিশর দেশ থেকে তোমরা খুব অল্প সময়ের মধ্যে ব্যস্তভাবে পালিয়ে এসেছিলে, সেইজন্য সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে যেন সারাজীবন মিশর থেকে পালিয়ে আসার দিনটি তোমাদের স্মরণে থাকে।
4
তোমাদের বসতির সীমার মধ্যে সাতদিন যেন কোন খামির রাখা না হয়। প্রথমদিন সন্ধ্যায় তোমরা যে বলি উৎসর্গ করবে, তার মাংস যেন সেই রাত্রিশেষে সকাল পর্যন্ত অবশিষ্ট না থাকে।
5
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সব নগর তোমাদের দেবেন সেগুলির মধ্যে তোমরা তারণোৎসবের বলি উৎসর্গ করতে পারবে না।
6
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে পবিত্র স্থান মনোনীত করবেন সেখানে যে ঋতুতে তোমরা মিশর থেকে বেরিয়ে এসেছিলে সেই ঋতুতে সন্ধ্যাকালে সূর্যাস্তের সময় তারণোৎসবের বলি উৎসর্গ করবে।
7
এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে বলির মাংস রান্না করে খাবে। তারপর সকালে নিজ নিজ তাঁবুতে ফিরে যাবে।
8
ছয়দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে এবং সপ্তম দিনে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেদিন তোমরা কোন কাজ করবে না।
9
তোমরা শস্যক্ষেত্রে কাস্তে লাগানোর দিন থেকে শুরু করে সাত সপ্তাহ ধরে দিন গণনা করবে।
10
পরে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদে লব্ধ সম্পদ থেকে স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য দ্বারা তোমরা তাঁর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করবে।
11
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে পবিত্র স্থান মনোনীত করবেন, সেখানে তাঁর সাক্ষাতে তুমি, তোমার পুত্র-কন্যা, তোমার নগরে বসবাসকারী লেবীয়, তোমাদের মাঝে যারা বিদেশী, পিতৃহীন, বিধবা আছে তাদের সকলকে নিয়ে আনন্দোৎসব করবে।
12
তোমরা স্মরণে রাখবে যে মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্য তোমরা সযত্নে এই সব বিধি পালন করবে।
13
তোমাদের খামার এবং দ্রাক্ষাকুণ্ড থেকে ফসল ও দ্রাক্ষারস সংগ্রহ করার পর তোমরা সাতদিন কুটিরবাস পর্ব পালন করবে।
14
সেই উৎসবে তুমি, তোমার পুত্র-কন্যা, দাসদাসী তোমাদের নগরবাসী লেবীয়, বিদেশী, পিতৃহীন ও বিধবা সকলেই আনন্দ করবে।
15
প্রভু পরমেশ্বরের মনোনীত পবিত্র স্থানে তোমরা তাঁর উদ্দেশে সাতদিনব্যাপী উৎসব পালন করবে কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের উৎপন্ন সমস্ত দ্রব্যে ও তোমাদের সকল কর্ম প্রচেষ্টায় আশীর্বাদ করবেন এবং তোমরা পরিপূর্ণ আনন্দ লাভ করবে।
16
তোমাদের মধ্যে যারা পুরুষ তারা প্রত্যেকে বছরে তিনবার খামিরবিহীন রুটির উৎসবে, সাত সপ্তাহের উৎসবে এবং কুটিরবাস পর্বে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তাঁর মনোনীত পবিত্র স্থানে উপস্থিত হবে। তাঁর সম্মুখে শূন্যহাতে তারা কেউ যাবে না।
17
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদে লব্ধ সম্পদ থেকে প্রত্যেকে তার সঙ্গতি অনুযায়ী অর্ঘ্য নিবেদন করবে।
18
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের বিভিন্ন গোষ্ঠীতে যে সব নগর দান করবেন সেগুলিতে তোমরা বিচারক ও প্রশাসক নিয়োগ করবে, তারা ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করবে।
19
তোমরা অন্যায় বিচার করবে না, পক্ষপাতিত্ব করবে না কিম্বা উৎকোচ নেবে না কারণ উৎকোচ প্রাজ্ঞদের দৃষ্টি লোপ করে এবং ন্যায়পরায়ণদের বিপরীত কথা বলায়।
20
যা ন্যায্য সর্বতোভাবে তোমরা তাই অনুসরণ করবে, তাহলে তোমরা জীবিত থেকে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দেওয়া দেশ ভোগ দখল করতে পারবে।
21
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে বেদী নির্মাণ করবে তার আশেপাশে কোন কাঠের তৈরী আশেরা মূর্তি স্থাপন করবে না।
22
কোন শিলাস্তম্ভ তোমরা প্রতিষ্ঠা করবে না কারণ এইসব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34