bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 33
Deuteronomy 33
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 34 →
1
মৃত্যুর পূর্বে ঈশ্বরভক্ত মোশি ইসরায়েলীদের উদ্দেশে এই আশীর্বাণী উচ্চারণ করলেনঃ
2
সিনাই পাহাড়ে হল প্রভুর আগমন, সেয়ীরে তিনি উদিত হলেন আমাদের মাঝে পারাণ পর্বতে তিনি প্রকাশ করলেন নিজেকে। অগণিত পবিত্র বাহিনী ছিল তাঁর সঙ্গে ছিল তাঁর দক্ষিণপার্শ্বে দীপ্যমান।
3
তিনি সত্যই ভালবাসেন তাঁর প্রজাদের তাঁর উদ্দেশে যারা পবিত্রীকৃত তাদের তিনি করেন আশীর্বাদ। তাই এস আমরা তাঁর চরণে প্রণত হই, গ্রহণ করি তাঁর উপদেশ।
4
যাকোবকুলের উত্তরাধিকার স্বরূপ যখন মোশি আমাদের দিলেন বিধি বিধান,
5
তখন জনতার নেতৃবৃন্দ সমবেত হল, ইসরায়েলের সকল গোষ্ঠী হল একত্র আর প্রভু হলেন যিশুরূণের রাজা
6
মোশি বললেনঃ বেঁচে থাক রূবেণ, সংখ্যায় অল্প হলেও তার বংশ যেন লোপ না পায়।
7
যিহুদা সম্পর্কে তিনি বললেনঃ হে প্রভু পরমেশ্বর, যিহুদার আবেদন শোন, তাকে নিয়ে এস তার স্বজনদের কাছে, তুমি স্বয়ং তার পক্ষে কর সংগ্রাম, শত্রুদের বিরুদ্ধে তুমিই হও তার সহায়।
8
লেবি সম্পর্কে তিনি বললেনঃ তোমার এই ভক্তদাসের কাছে রয়েছে তোমার থুমিম ও উরীম মাস্সাতে যাকে তুমি পরীক্ষা করে দেখেছ, মরিবার জলকুণ্ডের কাছে যাব সঙ্গে করেছ বিতর্ক।
9
সে নিজের পিতামাতার সম্বন্ধে বলেছিল, ‘আমি তাদের মানি না।’ নিজের ভাইদের সে করেনি স্বীকার, আপন সন্তানদেরও করেছে উপেক্ষা কারণ এরা পালন করেছে তোমার বাক্য, রক্ষা করেছে তোমার সঙ্গে সম্বন্ধের শর্ত।
10
এরাই শিখাবে যাকোবকে তোমার অনুশাসন, ইসরায়েলকে শিখাবে তোমার বিধান। এরা তোমার সম্মুখে জ্বালবে ধূপ, তোমার বেদীতে প্রদান করবে আহুতি।
11
হে প্রভু পরমেশ্বর, তার ক্ষমতাকে কর আশিস্পুত, গ্রাহ্য কর তার হস্তকৃত কর্ম, যারা তার বিরোধী, কটিদেশ চূর্ণ কর তাদের যেন তার বিদ্বেষীরা আর উঠে দাঁড়াতে না পারে।
12
বিন্যামীন সম্পর্কে তিনি বললেনঃ প্রভু পরমেশ্বরের প্রিয়পাত্র সে, তাঁরই উপর নির্ভর করে সে নিরাপদে বাস করবে, তিনি তাকে ঘিরে রাখেন সারাক্ষণ তাঁর বক্ষই তার আশ্রয়স্থল।
13
যোষেফ সম্পর্কে তিনি বললেনঃ তার দেশকে প্রভু পরমেশ্বর করুন আশীর্বাদ আকাশের বর্ষণ ও ভূতলের জলরাশি দিয়ে,
14
সুপক্ক সুস্বাদু ফলের সম্ভারে আর সকল ঋতুর উৎকৃষ্ট ফসলে,
15
সুপ্রাচীন পর্বতসমূহের সর্বোৎকৃষ্ট উৎপাদনে ও চিরস্থায়ী গিরিশ্রেণীর শ্রেষ্ঠ সম্ভারে
16
পৃথিবীর উত্তম দ্রব্যসামগ্রী ও তার প্রাচুর্যের দ্বারা, জ্বলন্ত গুল্মের অন্তরালে থাকেন যিনি তাঁরই অনুগ্রহের দ্বারা। এই সমস্ত আশিস্ বর্ষিত হোক যোষেফের শিরে, ভ্রাতাদের মধ্যে যে ছিল শ্রেষ্ঠ, নেতৃস্থানীয় তারই ললাটে।
17
প্রথম গর্ভজাত বৃষের মতই তেজস্বী সে, বন্যবৃষের শৃঙ্গের মত তার শৃঙ্গযুগল, তার দ্বারা সর্বজাতিকে সে পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত করবে বিতাড়িত। ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর অযুত সহস্র জনগণই সেই শৃঙ্গযুগল।
18
সবুলুন সম্পর্কে তিনি বললেনঃ সবুলুন! উল্লাস কর অভিযান কালে ইষাখর আনন্দ করে নিজের শিবিরে,
19
এরা এদের শৈল শিখরে আহ্বান করবে জাতিবৃন্দকে সেখানে তারা উৎসর্গ করবে যথাসঙ্গত বলি। কারণ তারা সমুদ্রের অতুল ঐশ্বর্য, মরুভূমির গুপ্ত সম্পদ করবে আহরণ।
20
গাদ সম্পর্কে তিনি বললেনঃ গাদ তার বিস্তীর্ণ এলাকায় হোক আশীর্বাদযুক্ত, সিংহের মত ওৎ পেতে থাকে গাদ সে বিদীর্ণ করে বাহু ও শির,
21
নিজের জন্য শ্রেষ্ঠাংশ বেছে নিয়েছে সে, নায়কের অধিকার তার জন্য নির্দিষ্ট হয়েছিল সেখানে। জননায়কদের সমাবেশে সে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তাই করেছিল, পালন করেছিল ইসরায়েলীদের জন্য নির্দিষ্ট তাঁর অনুশাসন।
22
দান সম্পর্কে তিনি বললেনঃ দান সিংহশাবক তুল্য, উৎপত্তি তার বাশান থেকে।
23
নপ্তালি সম্পর্কে তিনি বললেনঃ নপ্তালি! অনুগ্রহে পুষ্ট তুমি, প্রভু পরমেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ, সাগর ও দক্ষিণসীমা অধিকার কর তুমি।
24
আশের সম্পর্কে তিনি বললেনঃ সকলের মধ্যে আশের হোক সর্বাপেক্ষা আশিস্ধন্য তার ভ্রাতাদের অনুগ্রহ ভাজন হোক সে তৈলসিক্ত হবে তার চরণযুগল!
25
লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি।
26
ইসরায়েলের ঈশ্বরের তুল্য আর কেউ নেই তিনি তোমার সাহায্যের জন্য আকাশ পথে, স্বপ্রতাপে মেঘের বাহনে আগমন করেন।
27
সনাতন ঈশ্বরই তোমার আশ্রয়, নিম্নে চিরস্থায়ী তাঁর বাহুযুগল তিনি তোমার সম্মুখ থেকে শত্রুদের করলেন বিতাড়িত, বললেন, ‘সংহার কর ওদের।’—
28
তাই ইসরায়েল বাস করছে নিরাপদে, যাকোবের বংশধরেরা হয়েছে স্বনির্ভর শস্য ও দ্রাক্ষারসের দেশে যেখানে আকাশ ঝরায় শিশির।
29
হে ইসরায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? প্রভু পরমেশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত জাতি তুমি, তিনিই তোমার রক্ষক-ঢাল, বিজয়-খড়্গ, তোমার শত্রুরা করবে বশ্যতা স্বীকার। যখন তারা আসবে অনুগ্রহ ভিক্ষা করতে তখন তুমি তাদের করবে পদদলিত।
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 34 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34