bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 5
Deuteronomy 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 6 →
1
মোশি ইসরায়েলীদের সকলকে ডেকে বললেন, হে ইসরায়েলকুল! শোন, আজ আমি তোমাদের কাছে যে, সমস্ত বিধি ও অনুশাসন বিবৃত করছি, সেগুলি তোমরা শিখবে ও সযত্নে পালন করবে।
2
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর হোরেব পর্বতে আমাদের সঙ্গে শর্তযুক্ত এক সম্বন্ধ স্থাপন করেছেন।
3
প্রভু পরমেশ্বর আমাদের পিতৃপুরুষের সঙ্গে এই শর্ত স্থির করেন নি, কিন্তু আমরা যারা আজ এখানে বর্তমান, সেই আমাদের সঙ্গেই করেছেন।
4
প্রভু পরমেশ্বর সেই পর্বতে অগ্নিশিখার মধ্য থেকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
5
সেই সময়ে তাঁর নির্দেশ তোমাদের অবগত করার জন্য আমিই প্রভু পরমেশ্বর ও তোমাদের মাঝে মধ্যস্থ করেছি, কেননা সেই অগ্নিশিখার ভয়ে তোমরা কেউ পাহাড়ে ওঠনি। প্রভু পরমেশ্বর বললেনঃ
6
আমিই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমিই মিশরের দাসত্বের আগার থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।
7
আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই।
8
তুমি কোন প্রতিমূর্তি ক্ষোদাই বা নির্মাণ করবে না। ঊর্ধ্বে, আকাশে, নিম্নে এই পৃথিবীতে এবং পৃথিবীর নীচে জলে যা কিছু আছে তার কোন কিছুরই প্রতিমূর্তি নির্মাণ করবে না।
9
তাদের সম্মুখে তুমি প্রণিপাত করবে না এবং তাদের পূজা করবে না, কারণ আমি, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমি এক ও অদ্বিতীয়। সকল গৌরব ও মহিমা আমারই। আমি পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল সন্তানদের দিয়ে থাকি। যারা আমার বিদ্বেষী তাদের সন্তানদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত প্রতিফল দিই।
10
কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার সকল নির্দেশ পালন করে, বংশ পরম্পরায় তাদের প্রতি আমি করুণা করি।
11
তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম তুমি মন্দ উদ্দেশ্যে অযথা উচ্চারণ করবে না, অন্যথায় প্রভু পরমেশ্বর অব্যাহতি দেবেন না।
12
তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তুমি সাব্বাথ দিন পবিত্রভাবে উদ্যাপন করবে।
13
তুমি ছয়দিন শ্রম করবে, নিজের সমস্ত কাজ করবে,
14
কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। সেই দিন তুমি, তোমার পুত্র, কন্যা, দাস, দাসী, গরু, গাধা কিংবা অন্য কোন পশু, তোমার গৃহে বসবাসকারী কোন বিদেশী-কেউ কোন কাজ করবে না। তোমার দাস ও দাসী যেন তোমার মতই বিশ্রাম উপভোগ করে।
15
মনে রাকবে, মিশরে তুমিও ছিলে দাস কিন্তু তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবল বাহু প্রসারণ করে সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন। এই জন্যই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে বিশ্রাম দিবস পালন করার নির্দেশ দিয়েছেন।
16
তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ এই, মাতা-পিতাকে সম্মান করবে। তাহলে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাকে দেবেন, সেই দেশে তুমি দীর্ঘ জীবন লাভ করবে এবং তোমার মঙ্গল হবে।
17
নরহত্যা করো না।
18
ব্যভিচার করো না।
19
চুরি করো না।
20
প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
21
প্রতিবেশীর স্ত্রীর প্রতি লুব্ধ হয়ো না, প্রতিবেশীর বাড়ি, জমিজমা, দাস-দাসী, ও পশুপাল-তার কোন কিছুর জন্যই তুমি লালায়িত হয়ো না।
22
প্রভু পরমেশ্বর পর্বতের উপরে অগ্নিশিখা মেঘপুঞ্জ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে তোমাদের সমগ্র জনমণ্ডলীর কাছে বজ্রকন্ঠে এই সমস্ত কথা উচ্চারণ করেছিলেন, আর কিছু বলেন নি। পরে তিনি দুটি পাষাণ ফলকে এই সমস্ত নির্দেশ লিপিবদ্ধ করে আমাকে দিয়েছিলেন।
23
তোমরা যখন অন্ধকারের মধ্য থেকে তাঁর কন্ঠস্বর শুনলে, তখন সেই পর্বতে আগুন জ্বলছিল। তখন তোমাদের নেতৃবর্গ এবং গোষ্ঠীপ্রধানেরা আমার কাছে এসে বলল,
24
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা প্রদর্শন করেছেন এবং অগ্নিশিখার মধ্য থেকে তাঁর কন্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার পরও মানুষ বেঁচে থাকতে পারে, তা আজ আমরা দেখলাম।
25
কিন্তু আমরা এখন কেন মরবো? ঐ ভীষণ অগ্নিশিখা আমাদের গ্রাস করবে। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর যদি আমরা আবার শুনি তা হলে মারা যাব।।
26
কেননা এমন কোন্ জীব আছে যে আমাদের মত অগ্নিশিখার মধ্য থেকে জীবন্ময় ঈশ্বরের কন্ঠস্বর শুনেও বেঁচে আছে?
27
তুমিই বরং কাছে গিয়ে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যা কিছু বলেন, শোন। তিনি তোমাকে যা বলবেন, সে কথা তুমিই আমাদের বলো, আমরা সবই পালন করব।
28
তোমরা আমাকে যে কথা বললে, সবই প্রভু পরমেশ্বর শুনলেন, আর তিনি আমাকে বললেন, এরা তোমাকে যা বলেছে, সবই আমি শুনেছি। এরা ভাল কথাই বলেছে।
29
আহা, ওদের মনোভাব যদি এই রকমই থাকে, ওরা যদি সর্বদা আমাকে সম্ভ্রম করে এবং আমার নির্দেশ পালন করে, তাহলে ওদের ও ওদের সন্তানসন্ততিদের চিরস্থায়ী মঙ্গল হবে।
30
তুমি গিয়ে ওদের নিজ নিজ ছাউনিতে ফিরে যেতে বলো।
31
কিন্তু তুমি আমার কাছে এখানে দাঁড়াও, তুমি যে সব বিষয় ওদের শিক্ষা দেবে, আমি তোমাকে সেই সব নির্দেশ, বিধি ও অনুশাসন তোমাকে বলে দেব। যে দেশের অধিকার আমি তাদের দেব, সেখানে গিয়ে তারা সেই সব নির্দেশ সযত্নে পালন করবে।
32
অতএব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে নির্দেশ দিয়েছেন সযত্নে সেগুলি পালন করবে। কোন ভাবেই বিচ্যুত হবে না।
33
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে পথে চলার নির্দেশ দিয়েছেন, সেই পথেই চলবে। তাহলে তোমরা জীবনলাভ করবে ও তোমাদের মঙ্গল হবে। যে দেশ তোমরা অধিকার করতে চলেছ, সেখানে দীর্ঘ জীবন লাভ করবে।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34