bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 21
Deuteronomy 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 22 →
1
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন, সেই দেশে উন্মুক্ত প্রান্তরে যদি কোন নিহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় এবং কে তাকে হত্যা করল তা যদি জানা না যায়,
2
তাহলে তোমাদের নেতৃবৃন্দ ও বিচারপতিরা এসে নিহত ব্যক্তির কাছ থেকে আশেপাশের নগরগুলির দূরত্ব নির্ধারণ করবে।
3
নিহত ব্যক্তির সবচেয়ে কাছে যে নগর, সেখানকার নেতৃবৃন্দ একটি গোবৎস সংগ্রহ করবে যেটিকে কোন কাজে ব্যবহার করা হয় নি এবং যেটি জোয়াল বহন করে নি।
4
পরে সেই নগরের নেতৃবৃন্দ ঐ গোবৎসটিকে একটি উপত্যকায় নিয়ে যাবে যেখানে জলস্রোত আছে এবং যেখানে কৃষিকাজ হয় না। সেখানে তারা ঐ গোবৎসের ঘাড় ভেঙ্গে ফেলবে।
5
তারপর লেবির বংশধর পুরোহিতেরা, যাদের তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর পরিচর্যা ও প্রভুর নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য মনোনীত করেছেন, তারা এগিয়ে আসবে। সমস্ত বিবাদ ও সংঘর্ষের বিচারে তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
6
মৃতদেহের নিকটবর্তী নগরের নেতৃবৃন্দ সেই উপত্যকায় ঘাড়ভাঙ্গা গোবৎসটির দেহের উপরে নিজেদের হাত ধুয়ে ফেলবে এবং বলবে,
7
আমাদের হাত এই রক্তপাত করে নি এবং আমরা এই হত্যাকাণ্ড চোখে দেখি নি।
8
হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজা যে ইসরায়েলীদের তুমি মুক্তি সাধন করেছে, তাদের ক্ষমা কর, নিজ প্রজা ইসরায়েলীদের উপর তুমি নিরপরাধের রক্তপাতজনিত দোষ আরোপ করো না। তাহলে তারা এই রক্তপাতের দোষ থেকে মুক্ত হবে।’
9
এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তা-ই করে তোমরা নিজেদের মধ্যে থেকে নিরপরাধের রক্তপাতজনিত দোয় স্খালন করবে।
10
তোমরা যখন শত্রুদের বিরদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যদি তাদের তোমাদের হাতে সমর্পণ করেন তাহলে তোমরা হয়তো তাদের বন্দী করবে।
11
সেই বন্দীদের মধ্যে কোন সুন্দরী নারীর প্রতি আসক্ত হয়ে যদি তোমাদের কেউ তাকে বিবাহ করতে চায়,
12
তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং সেই নারী তার মাথা মুড়িয়ে ফেলবে ও নখ কাটবে,
13
এবং বন্দীর পোষাক পরিত্যাগ করবে। তারপর সে তার বাড়িতে থেকে নিজের পিতামাতার জন্য এক মাস কাল শোক পালন করবে। এরপরে সেই ব্যক্তি ঐ নারীকে গ্রহণ করতে পারবে। তখন সে ঐ নারীর স্বামী হবে এবং ঐ নারী তার স্ত্রী হবে।
14
কিন্তু পরে ঐ নারীর প্রতি তার যদি প্রীতি না থাকে তবে সে তাকে তার যেখানে ইচ্ছা সেখানে যেতে দেবে, কিন্তু তাকে বিক্রয় করতে পারবে না কিম্বা তাকে ক্রীতদাসীর মত ব্যবহার করতে পারবে না, কারণ সে তার মর্যাদা হরণ করেছে।
15
যদি কোন ব্যক্তির দুই স্ত্রী থাকে এবং সে যদি তাদের একজনকে ভালবাসে এবং অন্যজনকে উপেক্ষা করে, আর উভয় স্ত্রীর গর্ভেই যদি তার পুত্র সন্তান হয়ে থাকে এবং উপেক্ষিতা স্ত্রীর পুত্র সন্তানই যদি হয় জ্যেষ্ঠ পুত্র,
16
তাহলে সেই ব্যক্তি তার সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করার সময় উপেক্ষিতা স্ত্রীর গর্ভজাত পুত্র বর্তমানে সে তার প্রেয়সী স্ত্রীর গর্ভজাত পুত্রকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।
17
উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।
18
যদি কোন ব্যক্তির পুত্র জেদী ও অবাধ্য হয়, পিতা কিম্বা মাতার কথা না শোনে, শাসন করা সত্ত্বেও তাদের অমান্য করে,
19
তাহলে তার পিতামাতা তাকে ধরে নগরের তোরণ দ্বারে বিচারস্থানে নগরের নেতৃবৃন্দের কাছে নিয়ে যাবে।
20
তারা তাদের কাছে এই বলে অভিযোগ করবে: আমাদের এই পুত্র অত্যন্ত জেদী এবং অবাধ্য, আমাদের কথা শোনে না। সে অমিতাচারী ও মদ্যপায়ী।
21
তখন নগরের সমস্ত লোক পাথর মেরে তাকে বধ করবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে দুষ্কর্ম লোপ করবে, আর ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে।
22
যদি কোন ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য অপরাধ করে এবং যদি তার প্রাণদণ্ড হয়,
23
তাহলে তোমরা তাকে গাছে ঝুলিয়ে ফাঁসী দেবে। কিন্তু তার মৃতদেহ রাত্রে গাছে ঝুলিয়ে রাখবে না, সেই দিনই তাকে কবর দেবে। কারণ যে ব্যক্তিকে গাছে ঝুলানো হয় সে ঈশ্বর কর্তৃক অভিশপ্ত। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশ তোমরা অশুচি করবে না।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34