bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 12
Deuteronomy 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 13 →
1
তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে গিয়ে তোমরা আজীবন এই সব বিধি ও অনুশাসন সযত্নে পালন করবে:
2
যে সব জাতিকে তোমরা অধিকারচ্যুত করবে, পর্বতের শিখরে, টিলার উপরে এবং পত্রশোভিত বৃক্ষের নীচে তাদের দেবতাদের যে সব পীঠস্থান রয়েছে, সেগুলি তোমরা নিঃশেষে ধ্বংস করবে।
3
তোমরা তাদের যজ্ঞবেদীগুলি উৎখাত করবে, শিলাস্তম্ভগুলি ভেঙ্গে ফেলবে আশেরা বিগ্রহগুলি আগুনে পুড়িয়ে ফেলবে, তাদের খোদাই করা দেবমূর্তিগুলি চূর্ণবিচূর্ণ করবে এবং সেই স্থান থেকে তাদের নাম লোপ করে দেব।
4
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনায় তোমরা তাদের প্রথা অনুসরণ করবে না।
5
তোমাদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে যে স্থান তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করবেন, সেই পীঠস্থানেই তোমরা উপস্থিত হয়ে তাঁর আরাধনা করবে।
6
সেখানেই তোমরা তোমাদের হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য, মানতের নৈবেদ্য, স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য এবং গো মেষাদি প্রথম জাত শাবকগুলি নিয়ে যাবে।
7
সেখানে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের শ্রমলব্ধ আহার গ্রহণ করবে এবং তোমাদের সঙ্কল্প অনুযায়ী তোমাদের সকল কর্মে প্রভুর আশীর্বাদ লাভের জন্য সেখানেই তোমরা সপরিবারে আনন্দোৎসব করবে।
8
এখানে আজ আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী উপাসনা অনুষ্ঠান করছি, কিন্তু এরপর থেকে তোমরা সেরকম করবে না,
9
কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে বিশ্রামের স্থান ও উত্তরাধিকার দেবেন সেখানে এখনও তোমরা উপস্থিত হও নি।
10
তোমরা যখন জর্ডন পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দেওয়া দেশ অধিকার করে সেখানে বসবাস করবে, যখন তিনি তোমাদের চারিপাশের শত্রুদের কবল থেকে তোমাদের নিরাপত্তা দান করবেন এবং তোমরা শান্তিতে সেখানে বাস করবে,
11
তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে।
12
তোমাদের পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবাসী লেবীয়, তোমাদের সম্পত্তিতে যাদের কোন অংশ বা অধিকার নেই, তাদের সকলকে নিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে।
13
সাবধান, অন্য কোন স্থানে তোমরা হোমবলি উৎসর্গ করবে না,
14
তোমাদের কোন গোষ্ঠীর এলাকাভূক্ত যে স্থান প্রভু মনোনীত করবেন কেবলমাত্র সেই স্থানই তোমরা হোমবলি উৎসর্গ করবে এবং আমার নির্দেশিত সকল ক্রিয়াকর্ম সম্পাদন করবে।
15
ইচ্ছা হলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ অনুযায়ী তোমরা নিজেদের নগরে পশু বধ করে তার মাংস খেতে পারবে। সংস্কার অনুযায়ী অশুচি কিংবা শুচি সকলেই কৃষ্ণসার বা মৃগমাংসের মত সেই মাংস খেতে পারবে।
16
কিন্তু তার রক্ত তোমরা খাদ্য রূপে গ্রহণ করবে না, সেই রক্ত জলের মত মাটিতে ঢেলে দেবে।
17
তোমাদের শস্য, দ্রাক্ষারস, ও তেলের দশমাংশ, গো-মেষাদির প্রথম শাবক, মানতের বস্তু, স্বেচ্ছাদত্ত নৈবেদ্য, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য-এইগুলি তোমরা নিজেদের নগরে বসে ভোজন করতে পারবে না।
18
কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে স্থান মনোনীত করবেন সেখানে তাঁর সাক্ষাতে তোমরা পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবসী লেবীয়দের সঙ্গে সকলে মিলে ভোজন করবে, এবং তোমাদের সকল কর্ম প্রচেষ্টার জন্য প্রভুর সাক্ষাতে আনন্দ করবে।
19
মনে রেখ, সেই দেশে তোমাদের জীবনকালে কখনও লেবীয়দের পরিত্যাগ করবে না।
20
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের অধিকৃত অঞ্চলের সীমানা বিস্তৃত করবেন, তখন তোমাদের ইচ্ছা হলেই তোমরা মাংস খেতে পারবে।
21
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থান যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয় তা হলে আমি যেভাবে বলেছি সেই ভাবে তোমরা প্রভু তোমাদের যে গো-মেষাদির পাল দিয়েছেন তা থেকে পশু নিয়ে বধ করবে ও নিজেদের নগরে বসে ইচ্ছামত তার মাংস খাবে।
22
কৃষ্ণসার ও হরিণের মাংস যেভাবে তোমরা খেতে সেই ভাবেই ঐ মাংস খাবে। সংস্কার অনুযায়ী অশুচি ও শুচি, সকলেই তা খেতে পারবে।
23
কিন্তু তোমরা কোনক্রমেই রক্ত ভোজন করবে না, কারণ রক্তই প্রাণ। তোমরা মাংসের সঙ্গে প্রাণস্বরূপ রক্ত ভোজন করবে না।
24
সেই রক্ত জলের মত মাটিতে ঢেলে ফেলবে।
25
এই আদেশ পালন করলে প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তোমাদের, তোমাদের সন্তানদের ও ভাবী বংশধরদের কল্যাণ হবে।
26
প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সমস্ত বস্তু এবং মানতের সমস্ত দ্রব্য নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে যাবে।
27
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে তোমাদের হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করবে। বলির রক্ত তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে ঢেলে দেবে, পরে তোমরা তার মাংস খেতে পারবে।
28
তোমরা খুব সাবধানে আমার এই সমস্ত নির্দেশ ও বিধি পালন করবে, তা হবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে উত্তম ও ন্যায্য এবং এইভাবে চললে তোমাদের ও তোমাদের বংশধরদের যুগপর্যায়ে কল্যাণ হবে।
29
তোমরা যে জাতি সমূহকে অধিকারচ্যুত করতে যাচ্ছ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের সম্মুখ থেকে তাদের উচ্ছেদ করবেন এবং তোমরা যখন তাদের অধিকারচ্যুত করে তাদের দেশে বসতি করবে,
30
তখন তোমরা খুব সাবধানে থাকবে, অন্যথায় তোমাদের সম্মুখ থেকে তারা উচ্ছিন্ন হওয়ার পর তোমরাও তাদের অনুসরণ করে ফাঁদে পড়বে। তাদের পূজা পদ্ধতি জেনে তাদেরই মত তোমরাও দেবতাদের উপাসনা করবে।
31
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কখনও সেরকম আচরণ করবে না। কারণ তারা তাদের দেবতাদের উদ্দেশে প্রভুর দৃষ্টিতে ঘৃণিত সর্বপ্রকার গর্হিত আচরণ করেছে, এমন কি তারা সেই দেবতাদের উদ্দেশে নিজেদের পুত্রকন্যাদের আগুনে আহুতি দিয়েছে।
32
আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি তোমরা শুধু সেগুলিই সযত্নে পালন করবে। তোমরা তার সঙ্গে কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34