bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Deuteronomy 4
Deuteronomy 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 5 →
1
এখন, হে ইসরায়েলকুল! যে সব বিধি ও অনুশাসন পালন করতে আমি তোমাদের শিক্ষা দেব তা মনোযোগ দিয়ে শোন, তাহলে তোমরা বাঁচবে এবং তোমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন, সেই দেশে প্রবেশ করে তোমরা তা অধিকার করতে পারবে।
2
আমি তোমাদের যে কথা বলব তার সঙ্গে তোমরা কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না। আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি তা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরই নির্দেশ, তোমরা সমস্ত নির্দেশ পালন করবে।
3
বেল-পিয়োরে প্রভু পরমেশ্বর যা করেছিলেন সবই তোমরা স্বচক্ষে দেখেছ। তোমাদের মধ্যে যারা পিরোয়ের বেলদেবের অনুগামী হয়েছিল তাদরে সকলকেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সংহার করেছেন।
4
কিন্তু তোমরা যারা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুরক্ত ছিলে, তারা সকলেই আজও বেঁচে আছ।
5
দেখ, আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে যেমন নির্দেশ দিয়েছেন আমি সেই অনুযায়ী তোমাদের বিভিন্ন বিধি ও অনুশাসন শিখিয়েছি। তোমরা এখন যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখানে গিয়ে সেগুলি যথাযথভাবে পালন করবে।
6
তোমরা সেগুলি মনে রাখবে এবং পালন করবে কারণ অন্যান্য জাতির কাছে সেগুলিই হবে তোমাদের জ্ঞান ও বোধশক্তির পরিচায়ক। তারা এই বিধিসমূহ শুনে বলবে, সত্যিই এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধিসম্পন্ন।
7
কেননা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন আমাদের সহায় তেমন আর কোন মহান জাতিক ঈশ্বর তাদের সহায়? আমরা যখনই তাঁকে ডাকি তখনই তাঁকে কাছে পাই।
8
আর আমি তোমাদের এই যে সব বিধান দিয়েছি তার মত ন্যায়সঙ্গত বিধি ও অনুশাসন আর কোন মহান জাতির আছে?
9
কিন্তু তোমরা সতর্ক থাক, যেন একাগ্র থাকে তোমাদের চিত্ত, যে সব ব্যাপার তোমরা স্বচক্ষে দেখেছ তা যেন ভুলে না যাও, জীবন থাকতে তোমাদের হৃদয় যেন সেকথা বিস্মৃত না হয়। তোমাদের সন্তান সন্ততিদের সেই সব বিষয় শিক্ষা দেবে তোমরা।
10
তোমরা যে দিন হোরেব পর্বতে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছিলে, সেদিন প্রভু আমাকে বলেছিলেন, তুমি আমার কাছে ইসরায়েলীদের একত্র কর, তাদের কাছে আমার কিছু বক্তব্য আছে, তাহলে তারা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমাকে সম্ভ্রম করতে শিখবে এবং তাদের সন্তানসন্ততিদেরও সেই শিক্ষা দেবে।
11
তোমরা তখন এগিয়ে গিয়ে পাহাড়ের নীচে দাঁড়িয়েছিলে। পাহাড়ে তখন আগুন জ্বলছিল এবং সেই অগ্নি শিখা আকাশ পর্যন্ত উঠেছিল। অন্ধকার, মেঘ ও ঘন কুয়াশায় চারিদিক ছিল আচ্ছন্ন।
12
অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে কথা বললেন। তোমরা তাঁর কন্ঠস্বর শুনতে পেলে কিন্তু কোন মূর্তি দেখতে পাও নি, কেবল স্বরই শোনা যাচ্ছিল।
13
তিনি তাঁর সঙ্গে তোমাদের সম্বন্ধের শর্ত, তাঁর দশ অনুশাসন পালন করার নির্দেশ তোমাদের দিলেন এবং দুটি পাষাণ ফলকে নির্দেশগুলি লিপিবদ্ধ করলেন।
14
তোমরা যে দেশ অধিকার করতে চলেছ সেই দেশে গিয়ে যে সমস্ত বিধি ও অনুশাসন তোমাদের পালন করতে হবে সে সম্পর্কে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সেই সময়ে প্রভু পরমেশ্বর আমাকে আদেশ দিয়েছিলেন।
15
হোরেব পর্বতে প্রভু পরমেশ্বর যে দিন অগ্নিশিখার মধ্য থেকে তোমাদের সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তোমরা কোন মূর্তি দর্শন কর নি, সুতরাং সাবধান হয়ো,
16
কোন প্রকার প্রতিমূর্তি নির্মাণ করে তোমরা যেন ভ্রষ্টাচারে লিপ্ত না হও।
17
পুরুষ, কিংবা নারীর প্রতিমূর্তি, পৃথিবীতে বিচরণশীল কোন পশু, কিংবা আকাশে উড্ডীয়মান কোন পাখি, ভূচর কোন সরীসৃপের কিংবা
18
মাটির নীচে জলচর কোন প্রাণীর প্রতিমূর্তি তোমরা নির্মাণ করবে না।
19
তোমরা আকাশের দিকে চেয়ে সূর্য, চন্দ্র,নক্ষত্ররাজি, আকাশের সমগ্র জ্যোতিষ্ক বাহিনী, যা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আকাশের নীচে সমস্ত জাতির জন্য নিরূপণ করেছেন, সেগুলি দেখে প্রণিপাত করবে না বা সেগুলিকে পূজা করবে না।
20
প্রভু পরমেশ্বর তোমাদের লোহা-গলানো চুল্লী থেকে উদ্ধার করার মতন মিশর থেকে উদ্ধার করে এনেছেন এবং তোমাদের নিজস্ব প্রজারূপে গ্রহণ করেছেন, আজ পর্যন্ত তোমরা তাঁরই প্রজা রয়েছ।
21
কিন্তু প্রভু পরমেশ্বর তোমাদের কারণে আমার উপর ক্রুদ্ধ হয়ে এই শপথ করেছেন যে তিনি আমাকে জর্ডন পার হতে দেবেন না এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের অধিকারের জন্য যে দেশ দিচ্ছেন সেই উত্তম দেশে আমাকে প্রবেশ করতে দেবেন না।
22
এ দেশেই আমার মৃত্যু হবে। জর্ডন পার হতে আমি পারব না, কিন্তু তোমরা পার হয়ে সেই উত্তম দেশ অধিকার করবে।
23
তোমরা সাবধান হয়ো, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছেন তা ভুলে যেও না এবং কোন কিছুর প্রতিমূর্তি খোদাই করে তৈরী করো না। তিনি এ কাজ নিষিদ্ধ করেছেন।
24
কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ, কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না তিনি।
25
সেই দেশে তোমাদের পুত্র ও পৌত্রাদির জন্মের পরে তোমরা যখন বৃদ্ধ হবে, তখন যদি তোমরা ভ্রষ্ট হয়ে কোন কিছুর প্রতিমূর্তি খোদাই কর বা তৈরী কর এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা মন্দ সেই কাজ করে তাঁর ক্রোধের উদ্রেক কর,
26
তাহলে আজ আমি স্বর্গ ও মর্ত্যকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী রেখে বলছি, তোমরা জর্ডন পার হয়ে যে দেশ অধিকার করতে চলেছ সেই দেশ থেকে তোমরা অবিলম্বে নিঃশেষে উচ্ছিন্ন হবে। বেশী দিন সেখানে তোমরা বাস করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে।
27
বিভিন্ন জাতির মধ্যে প্রভু পরমেশ্বর তোমাদের ছত্রভঙ্গ করে দেবেন। যে জাতিসমূহের মধ্যে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন, তাদের মধ্যে তোমরা সংখ্যালঘু হয়ে থাকবে।
28
সেখানে তোমরা মানুষের হাতে গড়া কাঠের ও পাথরের দেবতা-যারা দেখতে, শুনতে, খেতে, ঘ্রাণ নিতে পারে না, তাদের পূজা করবে।
29
কিন্তু সেখানে থেকেও যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অন্বেষণ কর, যদি সমগ্র মনপ্রাণ দিয়ে তাঁর সন্ধান কর তবে তাঁকে পাবে।
30
যখন তোমরা সঙ্কটে পড়বে, যখন এই সব অঘটন তোমাদের ঘটবে, তখন ভবিষ্যতের সেই দিনে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসবে এবং তাঁর বাধ্য হয়ে চলবে।
31
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পরম করুণাময়, তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, তোমাদের ধ্বংস করবেন না এবং তিনি শপথ করে তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছেন তা বিস্মৃত হবেন না।
32
অতীত অনুসন্ধান করে দেখ, পৃথিবীতে ঈশ্বর যে দিন মানুষ সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে সন্ধান করে দেখ, আকাশমণ্ডলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত জিজ্ঞাসা করে দেখ, এমন মহৎ মহৎ কর্ম আর কখনও হয়েছে কিনা? কিম্বা এমন কথা কখনও কেউ শুনেছে কিনা?
33
তোমাদের মত আর কোন জাতি কি অগ্নির মধ্য থেকে ঈশ্বরের কন্ঠস্বর শুনেছে এবং তার পরেও বেঁচে আছে?
34
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দৃষ্টিগোচরে মিশরে যে সব কীর্তি সাধন করেছেন তেমন কি আর কোন দেবতা পরীক্ষিত প্রমাণ, অলৌকিক নিদর্শন। অদ্ভুত লক্ষণ, যুদ্ধবিগ্রহের দ্বারা নিজ পরাক্রম ও বাহুবল প্রদর্শন করে ভয়াবহ সব কীর্তি স্থাপন করেছেন এবং অন্যান্য জাতির মধ্য থেকে নিজস্ব প্রজারূপে কোন জাতিকে গ্রহণ করেছেন?
35
প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই, এ কথা যেন তোমরা জানতে পার, সেই জন্যই ঐ সমস্ত কীর্তি তোমাদের দেখানাে হয়েছে।
36
তিনি অন্তরীক্ষ থেকে কথা বলে তোমাদের উপদেশ দিয়েছেন, পৃথিবীতে তিনি তোমাদের তাঁর মহতী অগ্নিশিখা দেখিয়েছেন এবং তোমরা অগ্নিশিখার মধ্য থেকে তাঁর বাণী শুনেছ।
37
তোমাদের পিতৃপুরুষদের তিনি ভালবাসতেন তাই তাঁদের পরে তাঁদের বংশধরদের তিনি মনোনীত করেছেন এবং তিনি স্বয়ং মহাপরাক্রমে মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন।
38
তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহকে তোমাদের সম্মুখ থেকে বিতাড়িত করে সেই দেশের অধিকার তোমাদের দেওয়ার জন্য তিনি সেখানে এখন তোমাদের নিয়ে যাচ্ছেন।
39
সুতরাং আজ তোমরা জেনে রাখ এবং মনে মনে উপলব্ধি কর যে ঊর্ধ্বে স্বর্গে এবং নীচে এই পৃথিবীতে প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, আর কেউ নয়।
40
তাঁর যে সমস্ত বিধি নির্দেশ আজ আমি তোমাদের জ্ঞাত করলাম তা তোমরা পালন করবে তাহলে তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ বংশধরদের কল্যাণ হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের চিরতরে দান করেছেন সেই দেশে তোমরা দীর্ঘকাল বাস করতে পারবে।
41
এই সময়ে মোশি জর্ডনের পূর্বতীরে তিনটি নগর নরহত্যাকারীদের আশ্রয় নেওয়ার জন্য পৃথক করে দিলেন। কোন লোক অতীতের কোন শত্রুতা থাকলেও অনিচ্ছাকৃত ভাবে যদি তার প্রতিবেশীকে হত্যা করে ফেলে তাহলে সে ঐ নগরগুলির কোন একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।
43
নগর তিনটি হলঃ সমতল অঞ্চলে প্রান্তরে স্থিত বেৎসের। এটি রূবেণ গোষ্ঠীর জন্য। গাদ গোষ্ঠীর জন্য গিলিয়দে অবস্থিত রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর জন্য বাশানে অবস্থিত গোলন।
44
মোশি ইসরায়েলীদের জন্য এই বিধান প্রবর্তন করেছিলেন।
45
মিশর থেকে বেরিয়ে আসার পর জর্ডনের পূর্বতীরে বেৎ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকায়, হিষ্বোন নিবাসী ইমোরী রাজা সিহোনের দেশে অবস্থানকালে মোশি ইসরায়েলীদের কাছে এই সমস্ত আপ্তবাক্য, বিধি ও অনুশাসন বিবৃত করেছিলেন। মোশি ও ইসরায়েলীরা সেই রাজাকে পরাজিত করেন
47
এবং তাঁর ও বাশানের রাজা ওগের রাজ্য, জর্ডনের পূর্বতীরবর্তী এই দুই ইমোরী রাজার রাজ্য,
48
আর্ণোন উপত্যকার আরোয়ের থেকে সিরিয়োন অর্থাৎ হার্মোন পর্বত পর্যন্ত সমগ্র এলকা
49
এবং পিস্গা পর্বতের নীচে অবস্থিত আরাবা সাগর থেকে জর্ডনের পূর্বতীরবর্তী সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিলেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34